AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভোটবঙ্গে আর এন রবিকেই বাছা হল কেন?

ভোটবঙ্গে আর এন রবিকেই বাছা হল কেন?

Jyotirmoy Karmokar

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Updated on: Mar 06, 2026 | 3:26 PM

Share

বৃহস্পতিবার রাতে আচমকাই ইস্তফা দেন সি ভি আনন্দ বোস। সূত্রের খবর, হঠাৎ করেই তাঁকে দিল্লিতে ডেকে পাঠানো হয়, তারপরই এই ইস্তফা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট থেকে জানা গিয়েছে, নয়া রাজ্যপাল হচ্ছেন আরএন রবি। এরপর থেকেই বাড়ছে জল্পনা।

যাঁকে নতুন রাজ্যপাল করা হচ্ছে, তাঁর নামটা এই আবহে খুবই তাৎপর্যপূর্ণ। আর এন রবি। প্রাক্তন আইপিএস, প্রাক্তন গোয়েন্দাকর্তা। তামিলনাড়ুতে রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলানোর অভিজ্ঞতা তাঁর ঝুলিতে। প্রশাসনিক দক্ষতা, তুখোড় বুদ্ধি- কোনওটা নিয়েই কোনও সন্দেহ নেই। বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রপতি শাসন জারি হলে এমন একজন রাজ্যপালকে দায়িত্ব নিতে হবে যিনি প্রশাসনটা বোঝেন, সাংবিধানটা বোঝেন, সঙ্গে থাকবে রাজনৈতিক অভিজ্ঞতাও।