Flight Hijack: হাইজ্যাকের সিগন্যাল পাঠালেন পাইলট, তেল আভিভ না গিয়ে জরুরি অবতরণ সৌদি আরবে
নয়া দিল্লি: দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ১৮০ জন যাত্রী নিয়ে হাইজ্যাক বোয়িং ৭৩৭ ম্যাক্স বিমান। ককপিট থেকে হাইজ্যাক কোড ATC-তে। যদি ইজরায়েলের দাবি কোনও বিমান অপহরণ হয়নি। পাইলটদের মধ্যে গণ্ডগোলের জেরেই এই হাইজ্যাক বার্তা। সৌদি আরবে জরুরি অবতরণ 'ফ্লাই দুবাই FZ1073 বিমানের'

নয়া দিল্লি: মাঝ আকাশে আচমকাই বদলে গেল গতিপথ। দুবাই থেকে ইজরায়েলের তেল আভিভগামী একটি ‘ফ্লাইদুবাই’ বিমান জরুরি অবতরণ করল সৌদি আরবে। বিমানটি হাইজ্যাক করা হয়েছে বলে প্রথমে আশঙ্কা তৈরি হয়। এই খবর আসতেই তৎপরতার সঙ্গে একটি যুদ্ধ বিমান পাঠায় ইজরায়েল। পরে ইজরায়েলের তরফ থেকে জানানো হয়,কোনও হাইজ্যাকের ঘটনা ঘটেনি। ককপিটে দুই পাইলটের মধ্যে হাতাহাতির কারণে জরুরি অবতরণের সঙ্কেত পাঠানো হয়েছিল।
বুধবার দুবাইয়ের আন্তর্জাতিক বিমান-বন্দর থেকে তেল আভিভ থেকে রওনা হয় ‘ফ্লাইদুবাইয়ের FZ1073’ উড়ান। গন্তব্যস্থল ছিল তেল আভিভের বেন গুরিয়ন বিমানবন্দর। বিমানে প্রায় ১৮০ জন ইজরায়েলি যাত্রী ছিলেন বলে ইজরায়েলের একটি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে। বিমানটি যখন সৌদি আরবের আকাশসীমায় ঢোকে, সেই সময়ই জরুরি সঙ্কেত পাঠাতে শুরু করে। সেই সময় দুটি কোড পাঠানো হয়ে একটি ৭৭০০ ও অন্যটি ৭৫০০। প্রথম কোডটির অর্থ জরুরি অবতরণ এবং দ্বিতীয় কোডটির অর্থ হাইজ্যাক। এই কোড দেখে তৎপর হয়ে ওঠে ইজরায়েলি বায়ু সেনাও। তারা যুদ্ধবিমান আকাশে পাঠায়। মনে করা হয় যাত্রী সমতে বিমান হাইজ্যাক হয়েছে। পরে যদিও জানা যায় কোনও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়নি। এরপর সেটি সৌদি আরবে জরুরি অবতরণ করে।
এক ইজরায়েল সংবাদ মাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ককপিটে দুই পাইলটের মধ্যে তীব্র বিবাদের সময়ই জরুরি সঙ্কেত পাঠানো হয়। বর্তমানে ওই বিমানে থাকা সব যাত্রী এবং বিমানকর্মী নিরাপদে রয়েছেন বলে জানা গিয়েছে।
