AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mamata Banerjee: হাতে মোড়ানো ছিল কাগজটা! ধরনা মঞ্চ থেকেই হাতেনাতে ধরলেন, দেখা মাত্রই FIR-এর নির্দেশ ক্ষুব্ধ মমতার

Mamata Banerjee: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনাস্থলে বিভিন্ন জেলা থেকে এসেছেন সাধারণ তৃণমূল কর্মী সমর্থকরাও। অভিযোগ, তাঁদের মধ্যেই কেউ কেউ মিশে গিয়ে বিজেপির লিফলেট বিলি করছিলেন। মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রীকে অভিযোগ করতে দেখা যায়, লিফলেটে লেখা রয়েছে 'ব্রিগেড চলো'। সেই লিফলেট বিলি করা হচ্ছিল মঞ্চের আশপাশ দিয়ে যাওয়া সাধারণ মানুষকে। 

Mamata Banerjee: হাতে মোড়ানো ছিল কাগজটা! ধরনা মঞ্চ থেকেই হাতেনাতে ধরলেন, দেখা মাত্রই FIR-এর নির্দেশ ক্ষুব্ধ মমতার
লিফলেট বিলির অভিযোগে আটকImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Mar 09, 2026 | 2:40 PM
Share

কলকাতা: ধর্মতলায় ধরনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর ঠিক তার ধরনাস্থলের কাছেই বিজেপির লিফলেট বিলির অভিযোগ। হাতেনাতে ধরলেন মমতা। পুলিশকে লিফলেট হস্তান্তরের নির্দেশ দেন মমতা। শশী পাঁজাকে দেন এফআইআর করার নির্দেশ।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনাস্থলে বিভিন্ন জেলা থেকে এসেছেন সাধারণ তৃণমূল কর্মী সমর্থকরাও। অভিযোগ, তাঁদের মধ্যেই কেউ কেউ মিশে গিয়ে বিজেপির লিফলেট বিলি করছিলেন। মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রীকে অভিযোগ করতে দেখা যায়, লিফলেটে লেখা রয়েছে ‘ব্রিগেড চলো’। সেই লিফলেট বিলি করা হচ্ছিল মঞ্চের আশপাশ দিয়ে যাওয়া সাধারণ মানুষকে।

মুখ্যমন্ত্রীর মঞ্চের ঠিক পিছনেই ট্রাম লাইনের পাশে, যেখান থেকে মূলত উত্তরবঙ্গগামী বাসগুলো ছাড়ে, সেখান থেকেই লিফলেট বিলি শুরু হয় বলে অভিযোগ ওঠে। পরে সেই লিফলেট ছিড়ে ফেলে দেওয়া হয় ডাস্টবিনে। দু’জনকে আটকও করা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, বাসস্ট্যান্ডে যাঁরা হকার রয়েছেন, তাঁদের ব্রিগেডে যাওয়ার জন্য লিফলেট দেওয়া হচ্ছে। তাঁদের হাতে টাকাও দেওয়া হচ্ছে।  মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, “বিজেপি ভীতু, কাপুরুষ। ভোট চুরির চেষ্টা করছে।”

আজ, সোমবার চার দিনে পড়ল মুখ্যমন্ত্রীর ধরনা। এসআইআর-এর প্রতিবাদে মেট্রো চ্যানেলে ধরনায় বসেছেন মুখ্যমন্ত্রী। এসআইআর আবহের মধ্যেই আবার রাষ্ট্রপতিকে ‘অসম্মান’ ইস্যুতে সংঘাত তুঙ্গে উঠেছে। রবিবারও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী।

Follow Us