‘২০১৭ সালের আগে বাংলা ও উত্তর প্রদেশের মিল ছিল’, কেন বললেন যোগী?
পূর্ব মেদিনীপুরে ভোট প্রচারে এসে কংগ্রেস, সিপিএম ও তৃণমূলকে নিশানা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রবিবার শুভেন্দু অধিকারীর গড় কাঁথিতে সভা করেন তিনি। সেখানে তিনি বলেন, বাংলায় কংগ্রেস, সিপিএম এবং গত ১৫ বছর ধরে তৃণমূলের শাসনে পিছিয়ে পড়েছে বাংলা। এখানে অরাজকতা, হিংসার ঘটনা ঘটছে। আর সেই কথা বলতে গিয়েই উত্তর প্রদেশের প্রসঙ্গ তোলেন তিনি। বলেন, "আজ থেকে ৮-৯ বছর আগে বাংলার মতো পরিস্থিতি ছিল উত্তর প্রদেশে। প্রায় প্রতিদিন হিংসার ঘটনা ঘটত। ২০১৭ সালে উত্তর প্রদেশে ডবল ইঞ্জিন সরকার আসে। তারপর এখন আর উত্তর প্রদেশে হিংসার ঘটনা ঘটে না।" বাংলায় এবার পরিবর্তন নিশ্চিত বলেও দাবি করেন তিনি।
পূর্ব মেদিনীপুরে ভোট প্রচারে এসে কংগ্রেস, সিপিএম ও তৃণমূলকে নিশানা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রবিবার শুভেন্দু অধিকারীর গড় কাঁথিতে সভা করেন তিনি। সেখানে তিনি বলেন, বাংলায় কংগ্রেস, সিপিএম এবং গত ১৫ বছর ধরে তৃণমূলের শাসনে পিছিয়ে পড়েছে বাংলা। এখানে অরাজকতা, হিংসার ঘটনা ঘটছে। আর সেই কথা বলতে গিয়েই উত্তর প্রদেশের প্রসঙ্গ তোলেন তিনি। বলেন, “আজ থেকে ৮-৯ বছর আগে বাংলার মতো পরিস্থিতি ছিল উত্তর প্রদেশে। প্রায় প্রতিদিন হিংসার ঘটনা ঘটত। ২০১৭ সালে উত্তর প্রদেশে ডবল ইঞ্জিন সরকার আসে। তারপর এখন আর উত্তর প্রদেশে হিংসার ঘটনা ঘটে না।” বাংলায় এবার পরিবর্তন নিশ্চিত বলেও দাবি করেন তিনি।
Follow Us

