AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bhadreswar Municipality: পুলিশের জালে ইন্দ্রনীলের ‘আস্থাভাজন’ ফিরোজ খান, কী অভিযোগ?

Indranil Sen’s Close Aide Firoz Khan Arrested: হুগলির ভদ্রেশ্বরের তেলিনিপাড়া এলাকার তৃণমূল নেতা ফিরোজ। ২০২২ সালে পৌরসভা ভোটে জয়ী হন। তাঁকে ভাইস চেয়ারম্যান করে দল। তৃণমূলের অন্দরে সেইসময় জোর আলোচনা হয় যে, চন্দননগরের তৎকালীন বিধায়ক ও মন্ত্রী ইন্দ্রনীল সেনের আস্থাভাজন ফিরোজ। সেই জন্য ফিরোজকে পৌরসভার ভাইস চেয়ারম্যান করা হয়েছে।

Bhadreswar Municipality: পুলিশের জালে ইন্দ্রনীলের 'আস্থাভাজন' ফিরোজ খান, কী অভিযোগ?
গ্রেফতার ইন্দ্রনীল সেন ঘনিষ্ঠ ফিরোজ খান (ডানদিকে)Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 29, 2026 | 8:51 PM
Share

ভদ্রেশ্বর: নিজে বিধানসভা নির্বাচনে হেরেছেন। দল ক্ষমতাচ্যুত হয়েছে। তাঁর বিরুদ্ধে সঙ্গীত মেলায় কাটমানি নেওয়ার অভিযোগ তুলেছেন এক সঙ্গীতশিল্পী। এই পরিস্থিতিতে আরও অস্বস্তি বাড়ল রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের। তাঁর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ভদ্রেশ্বর পৌরসভার ভাইস চেয়ারম্যান ফিরোজ খানকে গ্রেফতার করল পুলিশ। পৌরসভার এক্সিকিউটিভ অফিসারের অভিযোগের ভিত্তিতে ফিরোজকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে খবর।

কে এই ফিরোজ খান?

হুগলির ভদ্রেশ্বরের তেলিনিপাড়া এলাকার তৃণমূল নেতা ফিরোজ। ২০২২ সালে পৌরসভা ভোটে জয়ী হন। তাঁকে ভাইস চেয়ারম্যান করে দল। তৃণমূলের অন্দরে সেইসময় জোর আলোচনা হয় যে, চন্দননগরের তৎকালীন বিধায়ক ও মন্ত্রী ইন্দ্রনীল সেনের আস্থাভাজন ফিরোজ। সেই জন্য ফিরোজকে পৌরসভার ভাইস চেয়ারম্যান করা হয়েছে। বিগতদিনে তেলিনিপাড়ায় অশান্তি পাকানোর অভিযোগ উঠেছিল পৌরসভার ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে। দিন দুয়েক আগে ভদ্রেশ্বর পৌরসভায় গিয়ে ঝামেলায় ওই তৃণমূল নেতা যুক্ত ছিলেন বলে অভিযোগ।

পৌরসভার বেশ কিছু নথি খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পৌরসভা সূত্রে খবর। পৌরসভার পক্ষ থেকেই ভদ্রেশ্বর থানায় অভিযোগ করেন এক্সিকিউটিভ অফিসার। শুক্রবার দুপুরে ফিরোজ খানকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পরে তাঁকে গ্রেফতার করে। আগামী কাল তাঁকে চন্দননগর আদালতে পেশ করা হবে। তৃণমূল নেতা ফিরোজ খানের বিরুদ্ধে আরও নানা অভিযোগ রয়েছে। সেই সবই খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন চন্দননগরের ডিসিপি রূপান্তর সেনগুপ্ত।

গতকালই ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী-সহ আট তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেন। ২২টি ওয়ার্ডের ভদ্রেশ্বর পৌরসভা ছিল বিরোধী শূন্য। তবে বিধানসভা নির্বাচনে তৃণমূলের ভরাডুবি হতেই পরিস্থিতি বদল হতে শুরু করে। পৌরসভা নির্বাচনের অনেক আগেই ভদ্রেশ্বর পৌরসভার বোর্ড ভেঙে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত