AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Samantha Confirms Pregnancy: মা হওয়ার খবরে শিলমোহর দিয়ে, অভিনয় নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন সামান্থা

Samantha Ruth Prabhu maternity leave: টিনসেল টাউনের সব জল্পনার অবসান। মা হতে চলার সুখবর নিজেই ভাগ করে নিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। রাজ নিদিমোরুর সঙ্গে বিয়ের পর এবার প্রথম সন্তানের অপেক্ষায় এই তারকা দম্পতি। অভিনয় নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন অভিনেত্রী।

Samantha Confirms Pregnancy: মা হওয়ার খবরে শিলমোহর দিয়ে, অভিনয় নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন সামান্থা
কী বলেছেন অভিনেত্রী?
| Updated on: Jun 25, 2026 | 11:31 AM
Share

টিনসেল টাউনে গত কয়েক দিন ধরে যে গুঞ্জন ভাসছিল, অবশেষে তাতেই সিলমোহর পড়ল। মা হতে চলেছেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু (Samantha Ruth Prabhu)। গত বছর অর্থাৎ ২০২৫ সালের ১ ডিসেম্বর পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন তিনি। বিয়ের পর থেকেই সমাজমাধ্যমে তাঁদের রসায়ন নিয়ে চর্চার শেষ ছিল না। এবার তাঁদের জীবনে আসতে চলেছে নতুন অতিথি। নিজের অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি নিজেই প্রকাশ্যে এনেছেন সামান্থা, যা স্বভাবতই তাঁর অনুরাগীদের মধ্যে বিপুল উন্মাদনার সৃষ্টি করেছে।

সম্প্রতি মুক্তি পেয়েছে সামান্থা অভিনীত নতুন ছবি ‘মা ইন্টি বাঙ্গারাম’। এই ছবির সাফল্যের পর আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন অভিনেত্রী। সেখানেই নিজের জীবনের এই সুন্দর অধ্যায়ের কথা ভাগ করে নেন তিনি। ছবির সাকসেস মিটে সামান্থার কিছু ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকেই অনুরাগীদের নজরে এসেছিল তাঁর ‘বেবি বাম্প’। তখন থেকেই শুরু হয়েছিল জল্পনা। সেই জল্পনা উস্কে দিয়েই অভিনেত্রী জানান, বর্তমান কাজের প্রতিশ্রুতিগুলো শেষ করার পরেই তিনি অভিনয় থেকে একটি ছোট বিরতি নেবেন।

অনুষ্ঠানে নিজের শারীরিক অবস্থার কথা উল্লেখ করে সামান্থা বলেন, “এই ছবির পর আমার বর্তমান পরিস্থিতির কারণে একটা ছোট ব্রেক নিতে হবে। আমাকে মেটারনিটি লিভ বা মাতৃত্বকালীন ছুটিতে যেতে হচ্ছে। তবে অনুরাগীদের হতাশ হওয়ার কারণ নেই, ছুটি কাটিয়েই আবার নতুন সিনেমা নিয়ে পর্দায় ফিরব।” তাঁর এই ঘোষণার পর থেকেই শুভেচ্ছাবার্তায় ভেসে যাচ্ছেন তারকা দম্পতি।

প্রসঙ্গত, কোয়েম্বাটুরের ইশা ফাউন্ডেশনে অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে রাজ এবং সামান্থার বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। ‘দ্য ফ্যামিলি ম্যান ২’ ওয়েব সিরিজে একসঙ্গে কাজ করার সময় থেকেই তাঁদের সম্পর্কের গুঞ্জন দানা বাঁধে। পরবর্তীতে ওয়ার্ল্ড পিকলবল লীগের ম্যাচ চলাকালীন রাজের সঙ্গে সামান্থাকে গ্যালারিতে দেখা যাওয়ার পর সেই জল্পনা আরও জোরালো হয়। সম্প্রতি মুক্তি পাওয়া পারিবারিক অ্যাকশন-কমেডি ঘরানার ছবি ‘মা ইন্টি বাঙ্গারাম’-এও এই জুটি একসঙ্গে কাজ করেছেন। বক্স অফিসে ইতিমধ্যেই ছবিটি দারুণ সাড়া ফেলেছে এবং বিশ্বব্যাপী ৫০ কোটি টাকার গণ্ডি পার করে গিয়েছে। নন্দিনী রেড্ডি পরিচালিত এই ছবির সাফল্যের আনন্দের মাঝেই সামান্থার মা হওয়ার খবরটি যেন উৎসবের মেজাজ দ্বিগুণ করে দিল।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত