AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Venezuela Earthquakes: ৩৯ সেকেন্ডেই পুরো ধ্বংস! পরপর ২ বার ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়ালা, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা

ভূমিকম্পের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে ওদালিস এসকালোনা (৫৪) নামে কারাকাসের এক ব্যাঙ্ক কর্মী। এক সংবাদ-সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, "হঠাৎ দেখলাম সিঁড়িগুলো ভেঙে আলাদা হয়ে যাচ্ছে। পুরো দেয়ালে বড় বড় ফাটল ধরে গেল। সিলিং থেকে জিনিসপত্র হুড়মুড় করে ভেঙে পড়তে শুরু করল। অত্যন্ত ভয়াবহ এক পরিস্থিতি তৈরি হয়েছিল।"

Venezuela Earthquakes: ৩৯ সেকেন্ডেই পুরো ধ্বংস! পরপর ২ বার ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়ালা, বহু মানুষের মৃত্যুর আশঙ্কা
ভেনেজুয়েলায় ভয়ঙ্কর ভূমিকম্পImage Credit: PTI
| Updated on: Jun 25, 2026 | 10:59 AM
Share

ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল আমেরিকার ভেনেজুয়েলা। মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে পর পর দু’টি শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে ভেনেজুয়েলা। বুধবার সন্ধ্যায় আকস্মিক এই জোড়া বিপর্যয়ে লণ্ডভণ্ড হয়ে গেছে রাজধানী কারাকাস-সহ দেশের বিস্তীর্ণ এলাকা। সংবাদ সংস্থা রয়টার্স বলছে, মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ৩২। আহত ৭০০। রিখটার স্কেলে প্রথম ভূ-কম্পনের মাত্রা ছিল ৭.২ এবং দ্বিতীয়টির মাত্রা ছিল ৭.৫। সে দেশে জারি হয়েছে জরুরি অবস্থা।

ভারতীয় সময় সাড়ে তিনটে নাগাদ এই ভূ-কম্পন অনুভূত হয়েছে। ভূ-তত্ত্ববিদ-দের দাবি এই ভূমিকম্প আর পাঁচটি ভূমিকম্পের থেকে আলাদা। মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে দু’টি ভূমিকম্প হয়েছে, যাঁকে বিশেষজ্ঞরা বলছেন ‘ডাবলেট’। ভূ-তত্ত্ববিদদের মতে মূল ভূমিকম্পটি হল দ্বিতীয়টি। অর্থাৎ রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭.৫। তার আগে যেটা হয়েছে সেটা হল ফোর শক। আমরা মূলত, আফটার শক দেখি। কিন্তু এখানে উল্টো ঘটনা ঘটেছে। আর এর জেরে গোটা দেশজুড়ে ধ্বংসের ছবি।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, প্রথম দফার ঝাঁকুনিতেই রাজধানীর একাধিক বহুতল ভবনে ধস নামতে শুরু করে। মুহূর্তের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে অন্ধকারে ডুবে যায় চারপাশ। কী ঘটছে তা বুঝে ওঠার এবং নিরাপদ আশ্রয়ে যাওয়ার আগেই দ্বিতীয়টি হয়।

ভূমিকম্পের সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে ওদালিস এসকালোনা (৫৪) নামে কারাকাসের এক ব্যাঙ্ক কর্মী। এক সংবাদ-সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “হঠাৎ দেখলাম সিঁড়িগুলো ভেঙে আলাদা হয়ে যাচ্ছে। পুরো দেয়ালে বড় বড় ফাটল ধরে গেল। সিলিং থেকে জিনিসপত্র হুড়মুড় করে ভেঙে পড়তে শুরু করল। অত্যন্ত ভয়াবহ এক পরিস্থিতি তৈরি হয়েছিল।”

ভূমিকম্পের পর পরই ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন ও বিপর্যয় মোকাবেলা বাহিনী। ভেঙে পড়া ভবনগুলোর নিচে কেউ আটকে আছেন কি না, তা তল্লাশি করে দেখা হচ্ছে।

ভেনেজুয়েলার একটি বিমানবন্দরের ছবি সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে,যাত্রীরা ব্যস্ত ছিলেন নিজের কাজে। হঠাৎ পুরো দোলনার মতো দুলতে শুরু করে বিমানবন্দর। বুঝে ওঠার আগে সব ভেঙে যায়। রইল ভিডিয়ো..

বড় বড় বিল্ডিং হেলে পড়েছে। রাস্তা জুড়ে পুরো ধ্বংসের ছবি। রইল সেই ভিডিয়ো

বাড়ি ঘর ভেঙে মাটির সঙ্গে মিশে গিয়েছে। ধুলিসাৎ সব। রইল সেই ভিডিয়ো…

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত