AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Priyanka Chopra: ‘হলিউডের মতো গ্লোবাল হতে পারবে না বলিউড!’ খোঁচা খেয়ে বড় সিদ্ধান্ত নিলেন প্রিয়াঙ্কা

Priyanka Chopra Cannes Lions 2026: প্রিয়াঙ্কা চোপড়াকে কেরিয়ারের শুরুতে শুনতে হয়েছিল যে ভারতীয় সিনেমা নাকি কখনও হলিউডের মতো বিশ্বজনীন হতে পারবে না। কান লায়ন্স উৎসবে এসে কেরিয়ারের সেই কঠিন লড়াই ও ওটিটির হাত ধরে বদলে যাওয়া বিনোদন দুনিয়া নিয়ে অকপট ‘দেশি গার্ল’।

Priyanka Chopra: 'হলিউডের মতো গ্লোবাল হতে পারবে না বলিউড!' খোঁচা খেয়ে বড় সিদ্ধান্ত নিলেন প্রিয়াঙ্কা
কী বলেছেন অভিনেত্রী?
| Updated on: Jun 25, 2026 | 8:55 AM
Share

বলিউড বা ভারতীয় সিনেমা নাকি কখনও হলিউডের মতো বিশ্বজনীন হতে পারবে না! কারণ একটাই, আমাদের ভাষা নাকি বিশ্বের সবাই বোঝে না। কেরিয়ারের শুরুতে খোদ প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)-কে শুনতে হয়েছিল এমনই এক চরম সত্যি। হিন্দি, তেলুগু বা মারাঠি সিনেমা নিয়ে তৈরি হওয়া সেই ধারণা অবশ্য আজ অনেকটাই ফিকে। সম্প্রতি ফ্রান্সের কান লায়ন্স (Cannes Lions) উৎসবে এসে বিনোদন দুনিয়ার এই খোলনলচে বদলে যাওয়া নিয়ে অকপট মুখ খুললেন এই গ্লোবাল আইকন।

আজ প্রিয়াঙ্কা বিশ্বমঞ্চে এক পরিচিত নাম হলেও, তাঁর এই পথ চলা সহজ ছিল না। অন্দরমহলের কোনও চেনা পরিচিত ছাড়াই তিনি পা রেখেছিলেন এই গ্ল্যামার ওয়ার্ল্ডে। অভিনেত্রী জানান, তাঁর বাবা-মা দুজনেই ডাক্তার ছিলেন। ফলে সিনেমার অলিগলি কীভাবে নেভিগেট করতে হয়, তা তাঁদের জানা ছিল না। কেরিয়ারের শুরুতে ফিল্ম ইন্ডাস্ট্রি ছিল অত্যন্ত গণ্ডিবদ্ধ। কিন্তু সেই কঠিন সময় পেরিয়ে আজ তিনি সফল। আর ঠিক সেই কারণেই তিনি নিজের একটি প্রযোজনা সংস্থা শুরু করেছেন, যাতে সেইসব নতুন পরিচালক ও প্রতিভাবানদের পাশে দাঁড়ানো যায়, যাঁদের মাথায় দারুণ আইডিয়া থাকা সত্ত্বেও ইন্ডাস্ট্রির বড় দরজাগুলো খোলার ক্ষমতা নেই।

সময় যে বদলেছে, তা প্রিয়াঙ্কা খুব স্পষ্টভাবেই উল্লেখ করেছেন। ওটিটি প্ল্যাটফর্ম এবং অতিমারি পরিস্থিতি মানুষের কনটেন্ট দেখার অভ্যাস বদলে দিয়েছে। এখন ভাষা আর কোনও বাধা নয়। কান-এর মঞ্চে দাঁড়িয়ে তিনি সাম্প্রতিক কম বাজেটের সুপারহিট হরর ছবি ‘অবসেশন’ (Obsession)-এর উদাহরণ দেন। প্রিয়াঙ্কার কথায়, “এখন আপনার মাথায় কোনও আইডিয়া থাকলে সেটা শুট করে ইউটিউবে দিয়ে দিন, ওটাই হয়তো পরবর্তী ‘অবসেশন’ হয়ে উঠবে। বিনোদন দুনিয়ার জন্য এটা একটা দারুণ সময়, কারণ এখন আপনার আইডিয়াই আপনার আসল সম্পদ।”

বলিউডে সমস্ত প্রথম সারির পরিচালক ও অভিনেতাদের সঙ্গে কাজ করার পর, প্রিয়াঙ্কা এখন হলিউডের ইংরেজি প্রজেক্টে নিজের মাটি আরও শক্ত করতে চান। ‘সিটাডেল’ বা ‘হেডস অফ স্টেট’-এর মতো ওটিটি সাফল্যের পর তিনি এখন হলিউডের কাজেও বৈচিত্র্য আনতে মরিয়া। যে বলিউডকে একদিন ‘আঞ্চলিক’ বলে কটাক্ষ করা হয়েছিল, আজ ওটিটির হাত ধরে সেই দুনিয়াকেই বিশ্বমঞ্চে অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার লড়াই চালাচ্ছেন পিগি চপস।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত