AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bengal News Highlights: বৃষ্টি কমতেই কাজ শুরু তারাতলায়, তদন্তে উচ্চপর্যায়ের কমিটি

Kollata, West bengal latest news update: গতকাল রাতভর উদ্ধার কাজে নেমেছে সেনা, NDRF, দমকল ও পুলিশ। লোহা কেটে ধ্বংসস্তুপ সরিয়ে শ্রমিকদের উদ্ধার। ড্রোন উড়িয়ে, স্নিফার ডগ নামিয়ে চলল তল্লাশি। দিনভর নজর থাকবে এই খবরে।

Bengal News Highlights: বৃষ্টি কমতেই কাজ শুরু তারাতলায়, তদন্তে উচ্চপর্যায়ের কমিটি
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 25, 2026 | 11:53 PM
Share

তারাতলায় নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে বিপর্যয়। মৃত পাঁচ। ধ্বংসস্তুপের নিচে এখনও বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। এ দিকে এই ঘটনায় বুধবার থেকে চলেছে উদ্ধার কাজ। গতকাল রাতভর উদ্ধার কাজে নেমেছে সেনা, NDRF, দমকল ও পুলিশ। লোহা কেটে ধ্বংসস্তুপ সরিয়ে শ্রমিকদের উদ্ধার। ড্রোন উড়িয়ে, স্নিফার ডগ নামিয়ে চলল তল্লাশি। দিনভর নজর থাকবে এই খবরে।

অন্যদিকে, রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর এই প্রথম অধিবেশন চলছে। সেই অধিবেশন চলছে বিগত দু’দিন ধরে। বিধানসভায় আজও রয়েছে অধিবেশন। নজর থাকবে সেই দিকেও।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 25 Jun 2026 03:53 PM (IST)

    Taratala Building Collapse: মুখ্যমন্ত্রীর নির্দেশে তিন ধারায় মামলা, সিট গঠন লালবাজারের

    • তারাতলার কারখানার ছাদ ভেঙে পড়ার ঘটনায় সিট গঠন করল লালবাজার। ডিসিডিডি-র নেতৃত্বে ৫ সদস্যের সিট গঠন করা হয়েছে।
    • অনিচ্ছাকৃত খুন, খুনের চেষ্টা, অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা রুজু করা হয়েছে। এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানালেন অ্যাডিশনাল সিপি ক্রাইম কুণাল আগরওয়াল।
    • তদন্তের ভার নিয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। কেএমসি-র কাছে তথ্য় চাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
  • 25 Jun 2026 03:39 PM (IST)

    Kolkata Rain: জল জমল এয়ারপোর্টেও

    দুর্যোগে দুর্ভোগ কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে। একটানা বর্ষণের জেরে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে ট্যাক্সি বে এবং অ্যাপ্রোনে জমল জল। দুপুর ১২টা থেকেই আকাশের মুখ ভার। বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়। একটানা বৃষ্টিতেই নাজেহাল জনজীবন। ভিআইপি রোড পাতিপুকুর লেকটাউন সর্বত্রই জল যন্ত্রণার একই ছবি। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরেও জমে রয়েছে জল।

  • 25 Jun 2026 02:26 PM (IST)

    Taratala Factory Collapse: তুমুল বৃষ্টিতে আরও বিপদ তারাতলায়

    • ভয়াবহ বৃষ্টির জেরে থমকে গেল তারাতলার উদ্ধারকাজ। কার্যত উদ্ধারের প্রক্রিয়া সম্পূর্ণ বন্ধ হয়ে গেল।
    • প্রবল বৃষ্টি আর মুহুর্মুহু বজ্রপাতে আরও বিপদের আশঙ্কা। ধ্বংসস্তূপে ঢুকছে জল।
    • এনডিআরএফ ও সেনা কাজ করতে পারছে না। বজ্রপাত, বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় তাঁদের পক্ষে কাজ করা সম্ভব হচ্ছে না।
    • আটকে থাকা কর্মীদের বিপদ আরও বাড়ছে বলেই আশঙ্কা করা হচ্ছে।
  • 25 Jun 2026 11:51 AM (IST)

    CM On Taratala: কোথায় কোথায় বন্ধ নির্মাণ?

    • আমরা চার সপ্তাহ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, রাজারহাট নিউটাউন, মহেশতলা, বজবজ, পূজালি, দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর গ্রামীণ এলাকা, সোনারপুর, বারুইপুর পুর এলাকায়, সব নির্মীয়মান কাজ জরুরি পরিষেবা ছাড়া বন্ধ রাখা হল: মুখ্যমন্ত্রী
    • সব প্ল্যান অডিট হবে, অডিট করার জন্য কমিটি তৈরি করে দেওয়া হচ্ছে। কমিটির মাথায় থাকবেন IAS রাজেশ পাণ্ডে, অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। সদস্য থাকবেন, খলিল আহমেদ, IAS অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, রাজেশ কুমার সিনহা, বিপর্যয় মোকাবিলা দফতরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি, নগরপাল অজয় নন্দ, পুর কমিশনার, প্রশাসক স্মিতা পাণ্ডে, লেবার ডিপার্টমেন্টের সেক্রেটারি রচনা ভগত, PWD-র চিফ ইঞ্জিনিয়ার, KMC-র ডিজি বিল্ডিং, দমকলের ডিজি। পাশাপাশি খড়্গপুর IIT থেকে অধ্যাপক দামোদর মাইতিকে হেড সিভিল ইঞ্জিনিয়ারকে নিয়ে আসা হচ্ছে। তাঁকেই মনোনিত করেছেন, ডিরেক্টর অফ খড়্গপুর IIT।  রাইটস জানিয়েছে, তারা তৃণমূল আমলের যত বিল্ডিং প্ল্যান, নির্মীয়মান বিল্ডিংয়ের প্ল্যানও অডিট করাব। যতক্ষণ না অডিট সার্টিফিকেট হচ্ছে, কোনও বিল্ডিংয়ে আমরা হাত দিতে দেব না, তারপর তো প্রপার্টি অ্যাটাচমেন্ট করে জেল খাটাব: মুখ্যমন্তী
  • 25 Jun 2026 11:50 AM (IST)

    CM On Taratala: ‘প্রাক্তন মেয়র জড়িত’

    •  প্রাক্তন মেয়র জড়িত। দেখুন মাননীয় ফিরহাদ হাকিমের সই। দেখুন কীভাবে স্ট্রাকচারে ডিফেক্ট থাকা অবস্থাতেও প্ল্যান অ্যাপ্রুভ করেছেন। এখানে যাঁদের সই রয়েছে, আর্কিটেক্ট, EAC, GTE, ওনার, অ্যাপ্লিকেন্ট। ডিজাইনেই ভুল রয়েছে: মুখ্যমন্ত্রী
    • বিল্ডিং প্ল্যানের নকশা দেখান। অভিযোগ করেন, সেটাতেই ভুল। এরকম কত কাণ্ড করে রেখেছেন, তার ঠিক নেই: মুখ্য়মন্ত্রী
  • 25 Jun 2026 11:48 AM (IST)

    CM On Taratala: ৫ জন গ্রেফতার, কোনও ছাড়াছাড়ি নেই: মুখ্যমন্ত্রী

    • এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছি। আজগরের সুপারভাইজার গুলজার হোসেন গ্রেফতার হয়েছে। গ্রেফতার করেছে, ‘আয়রন স্ট্রাকচার ফেব্রিকেটর’ কমল সামন্ত,  লিজ নেওয়ার জমির মালিক শম্ভুনাথ বেহেরা, ‘লেবার সাপ্লায়ার’, ঠিকাদার দিবাকর ভাণ্ডারী,  ‘ব্রোকার ফর স্যানসাং প্ল্যান ফর KMC’ আব্দুল হামিদ।
    • প্রাক্তন মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে, “আপনার KMC তে কী হয়েছে, জানি না! আপনার কালীকে তুললেই সব হয়ে যাবে। KMC তে কালী না বললে কোনও প্ল্যান হয় না। আর কালী ক্যামাক স্ট্রিটের দ্বারা নিযুক্ত। এই কালী বাইপাসের পাশে ২০০ কোটি টাকা দিয়ে তৃণমূল ভবন বানাচ্ছে। আমরা সব বার করেছি।”
    • ২১৫ জন জওয়ান উদ্ধারকার্যে হাত লাগান। ভারী বিম কাটার মেশিন রাখেনি আগের সরকার।
  • 25 Jun 2026 11:16 AM (IST)

    CM On Taratala: মৃতদের ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ

    • উদ্ধারকার্য৩০ মিনিটের মধ্যে শুরু হয়। প্রথমে কলকাতা পুলিশ, দমকল, স্থানীয় বাসিন্দারা হাত লাগান। সিভিল ডিফেন্স, NDRF, সেনা সবাই একযোগে উদ্ধারকার্য হাত লাগান। এখনও উদ্ধারকার্য চলছে।
    • মুখ্যমন্ত্রী: আমি প্রথম থেকেই মনিটারিং করছিলাম। উদ্ধারে অসুবিধা যাতে না হয়, তাই সাড়ে পাঁচটার সময়ে এলাকায় যাই। সমীক্ষা করে নির্দেশ দিই। হাসপাতালেও যাই। যাঁরা আহত ছিলেন, তাঁদের থেকে ডিটেলস নিয়েছি। রাত ২টো পর্যন্ত অগ্নিমিত্রা পাল, শারদ্বত চৌধুরী ও কৌশিক চৌধুরী ছিলেন।
    • ২৯ জনকে উদ্ধার করা হয়েছে। ৯ জন মৃত। ৫ জনের দেহ ময়নাতদন্তের পর হস্তান্তর করা হয়েছে পরিবারকে। ২০ জন চিকিৎসাধীন। তাঁদের মধ্যে ১৫ জনের অবস্থা স্থিতিশীল।
    • মৃতদের ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য, আহতদের ১ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রীর
    • তৃণমূলকে খোঁচা দিয়ে মুখ্যমন্ত্রী, “সব জায়গা থেকে টাকা নিতে নিতে ‘সিটি অফ জয়’, কলকাতাকে মৃত্যুপুরীতে পরিণত করেছেন। গার্ডেন রিচ থেকেও শিক্ষা নেননি। কোনও উদ্ধারকার্যে NDRF-সেনাকে ডাকা হয়নি। মুর্শিদাবাদের ১৪ জন চাপা পড়ে মারা যায়, ১ জনকেও জীবিত উদ্ধার করা যায়নি।”
    • প্রাক্তন মেয়র জড়িত, কাউকে ছাড়া হবে না, ইঞ্জিনিয়ার যাঁদের নাম রয়েছে, শ্রী আমিনুর শেখ, নির্মলেন্দু সর্দার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, রঞ্জন দাস, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের কর্তব্যের গাফিলতি। ফ্যান্ট ফাইন্ডিং টিম কাজ করেছে।
    • কোনও ছাড়াছাড়ির সিন নেই: CM
  • 25 Jun 2026 10:07 AM (IST)

    ১ তলা থেকে ঢালাই না করে ৩ তলা থেকে শুরু! ভুল পরিকল্পনাতেই তারাতলায় বিপর্যয়

    ত্রুটিপূর্ণ নির্মাণের কারণেই তারাতলায় গুদামে বিপর্যয়। শুধু নিম্নমানের উপকরণ নয়, ঢালাই এর ভুল পরিকল্পনা এত বড় বিপর্যয়। বৃহস্পতিবার রাতে কলকাতা পৌরসভার কমিশনারের কাছে জমা পড়ল সেই রিপোর্ট।

    বিস্তারিত পড়ুন: Taratala factory collapse: ১ তলা থেকে ঢালাই না করে ৩ তলা থেকে শুরু! ভুল পরিকল্পনাতেই তারাতলায় বিপর্যয়

  • 25 Jun 2026 10:06 AM (IST)

    কুণালের কর্মিসভা

    বৃহস্পতিবার সন্ধে ৬টায় তৃণমূলের কর্মিসভার ডাক কুণাল ঘোষের। রামমোহন হলে হবে সেই সভা। মূলত, উত্তর কলকাতার তৃণমূল কংগ্রেসের কর্মীদের জন্য এই সভার আয়োজন করা হয়েছে। প্রসঙ্গত, পালাবদলের পর মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে নতুন তৃণমূল গঠন হয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার নেতৃত্বে এই তৃণমূল গঠিত হয়েছে। আর সেখানে ভিড়েছেন অনেকে। গুটি কয়েক কর্মী এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে গিয়েছেন। তাঁদের মধ্যে অন্যতম হলেন কুণাল ঘোষ।

  • 25 Jun 2026 07:57 AM (IST)

    ৫ সদস্যের SIT গঠন

    তারাতলার বিপর্যয় তদন্তে বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করল লালবাজার

    ডিসি ডিডি’ র নেতৃত্বে SIT গঠন।

    ৫ সদস্যের SIT গঠন ১ জন অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর ৩ ইন্সপেক্টর ও দুই সাব ইন্সপেক্টরকে নিয়ে টিম গঠন

    বিএনএস ১০৫ – অনিচ্ছাকৃত খুন বিএনএস ১১০ – অনিচ্ছাকৃত খুনের চেষ্টা বিএনএস ৩(৫) – অপরাধমূলক ষড়যন্ত্র

    এই তিন ধারায় স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করেছে পুলিশ।

  • 25 Jun 2026 07:54 AM (IST)

    ‘আমার ছেলেটা…’, আর কিছু বলতে পারলেন না মা, তারাতলায় কাজে গিয়ে হারিয়ে গেলেন কৃষ্ণা

    তারাতলায় বড় দুর্যোগ। কারখানার ছাদ ভেঙে পড়ে মৃত্যু একাধিকের। আহত প্রচুর। তাঁদের সকলকে ভর্তি করা হয়েছে এসএসকেএম (SSKM) হাসপাতালে। এরই মধ্যে খবর এল ভাটপাড়া থেকে। সেখানে একমাত্র উপার্জনকারীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়ল পরিবার।

    বিস্তারিত পড়ুন: Bhatpara: ‘আমার ছেলেটা…’, আর কিছু বলতে পারলেন না মা, তারাতলায় কাজে গিয়ে হারিয়ে গেলেন কৃষ্ণা

Published On - Jun 25,2026 7:52 AM

Follow Us