Madrasah Service Commission: ‘মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেওয়া হয়েছে’, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Madrasah: গত মাসেই ২৫২ টি মাদ্রাসা বন্ধের নোটিস দিয়েছে রাজ্য সরকার। এছাড়াও ১০০ টি মাদ্রাসাকে শোকজ করা হয়েছে। ২৫২টি মাদ্রাসার মধ্যে অধিকাংশই খারিজি মাদ্রাসা বলে জানা গিয়েছে। কলকাতা সহ ২২ জুলাই মাদ্রাসা নিয়ে সমীক্ষা চালায় রাজ্য। সমীক্ষাটি চালিয়েছিল ‘সংখ্যালঘু এবং মাদ্রাসা শিক্ষা দফতর।'

কলকাতা: আর কোনও অস্তিত্ব রইল না মাদ্রাসা সার্ভিস কমিশনের (Madrasa Service Commission)। রাজ্য সরকার মাদ্রাসাগুলিতে নিয়োগের ওই কমিশন তুলে দিয়েছে। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, “মাদ্রাসা সার্ভিস কমিশন তুলে দেওয়া হয়েছে, ওটা স্কুল সার্ভিস কমিশনে সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে।”
অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমেই এবার থেকে মাদ্রাসাগুলিতেও নিয়োগ করা হবে। এর ফলে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আরও দ্রুত হবে বলে মনে করছে সরকার। স্কুলের মতোই মাদ্রাসায় নিয়োগের ক্ষেত্রে আগে বেনিয়মের অভিযোগ উঠেছিল। এবার আর কোনও ভিন্ন প্রক্রিয়া রাখতে চাইছে না সরকার।
এর আগে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দফতরের অধীনে থাকা আলিয়া বিশ্ববিদ্যালয়কে উচ্চশিক্ষা দফতরের অধীনে নিয়ে যাওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণ হস্তান্তর করা হয়েছে।
গত মাসেই ২৫২ টি মাদ্রাসা বন্ধের নোটিস দিয়েছে রাজ্য সরকার। এছাড়াও ১০০ টি মাদ্রাসাকে শোকজ করা হয়েছে। ২৫২টি মাদ্রাসার মধ্যে অধিকাংশই খারিজি মাদ্রাসা বলে জানা গিয়েছে। কলকাতা সহ ২২ জুলাই মাদ্রাসা নিয়ে সমীক্ষা চালায় রাজ্য। সমীক্ষাটি চালিয়েছিল ‘সংখ্যালঘু এবং মাদ্রাসা শিক্ষা দফতর।’ তার মধ্যে ২ হাজার ৩৯৬ টি মাদ্রাসায় প্রয়োজনীয় সরকারি অনুমোদন নেই বলে জানা যায়।
