AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Atal Pension Yojana Scheme: মাত্র ২১০ টাকা জমিয়ে মাসে ৫০০০ টাকা পেনশন! সরকারের এই প্রকল্পের কথা জানেন?

Government Schemes: ২০২২ সালের ১ অক্টোবর থেকে যাঁরা ট্যাক্স দেন, তাঁরা নতুন করে এই প্রকল্পে যোগ দিতে পারবেন না। ব্যাঙ্ক বা পোস্ট অফিসে যোগাযোগ করে আবেদন করা যায়। পাশাপাশি ই-এপিওয়াই-এর মাধ্যমে অনলাইনেও নাম নথিভুক্ত করা যায়।

Atal Pension Yojana Scheme: মাত্র ২১০ টাকা জমিয়ে মাসে ৫০০০ টাকা পেনশন! সরকারের এই প্রকল্পের কথা জানেন?
এআই নির্মিত ছবিImage Credit: AI
| Updated on: Nov 14, 2026 | 4:33 PM
Share

কলকাতা: অবসরের পর নিয়মিত আয়ের নিশ্চয়তা চান? বিশেষ করে অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিক, স্বল্প আয়ের মানুষ ও যাঁদের সঙ্গে পেনশনের সুবিধা নেই, তাঁদের জন্য গুরুত্বপূর্ণ সরকারি একটি প্রকল্প অটল পেনশন যোজনা। ২০১৫ সালে এই প্রকল্প চালু করে কেন্দ্রীয় সরকার। এর মূল লক্ষ্য, অবসরের পর সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করা।

পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (PFRDA)–এর অধীনে পরিচালিত এই প্রকল্পে ৬০ বছর বয়সের পর মাসে ১০০০-৫০০০ টাকা পর্যন্ত ন্যূনতম নিশ্চিত পেনশন পাওয়ার সুযোগ রয়েছে।

কীভাবে কাজ করে অটল পেনশন যোজনা?

এই প্রকল্পে ১৮-৪০ বছর বয়সের মধ্যে নাম নথিভুক্ত করতে হয়। এরপর নির্বাচিত পেনশনের অঙ্ক অনুযায়ী প্রতি মাসে, ৩ মাস বা ৬ মাস অন্তর নির্দিষ্ট টাকা জমা দিতে হয়। ৬০ বছর বয়স পর্যন্ত এই অবদান চালিয়ে যেতে হয়। পেনশনের অঙ্ক নির্ভর করে গ্রাহকের বয়স ও নির্বাচিত পেনশনের বিকল্পের উপর।

গ্রাহক ১০০০, ২০০০, ৩০০০, ৪০০০ বা ৫০০০ টাকা মাসিক পেনশনের বিকল্প বেছে নিতে পারেন। বাজারের ওঠানামার কারণে নির্ধারিত ন্যূনতম পেনশন কমে যাওয়ার ঝুঁকি নেই। বিনিয়োগ থেকে প্রত্যাশিত রিটার্ন না এলে সেই ঘাটতি কেন্দ্রীয় সরকার পূরণ করে।

১৮ বছর বয়সে যোগ দিলে মাসে কত টাকা দিতে হবে? যদি ৫০০০ টাকা মাসিক পেনশন চান, তাহলে বয়স অনুযায়ী মাসিক জমার পরিমাণ ঠিক কেমন, একটু দেখে নেওয়া যাক।

  • ১৮ বছর – ২১০ টাকা/মাস
  • ২৫ বছর – ৩৭৬ টাকা/মাস
  • ৩০ বছর – ৫৭৭ টাকা/মাস
  • ৩৫ বছর – ৯০২ টাকা/মাস
  • ৪০ বছর – ১৪৫৪ টাকা/মাস

অর্থাৎ, যত কম বয়সে প্রকল্পে যোগ দেওয়া যাবে, মাসিক অবদানের পরিমাণ তত কম হবে। যদি গ্রাহকের মৃত্যু হয়, তাহলে তাঁর স্বামী বা স্ত্রী জীবনে একই অঙ্কের মাসিক পেনশন পাবেন। দুজনের মৃত্যুর পর নমিনি পাবেন এই সম্পদ। ৫০০০ টাকার পেনশন বেছে নিলে নমিনির জন্য নির্ধারিত অর্থের পরিমাণ সাড়ে ৮ লক্ষ টাকা।

কারা আবেদন করতে পারবেন?

আবেদনকারীর বয়স ১৮-৪০ বছরের মধ্যে হতে হবে ও সেভিংস ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসে সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। ২০২২ সালের ১ অক্টোবর থেকে যাঁরা ট্যাক্স দেন, তাঁরা নতুন করে এই প্রকল্পে যোগ দিতে পারবেন না। ব্যাঙ্ক বা পোস্ট অফিসে যোগাযোগ করে আবেদন করা যায়। পাশাপাশি ই-এপিওয়াই-এর মাধ্যমে অনলাইনেও নাম নথিভুক্ত করা যায়। তবে মনে রাখে হবে, এই পেনশনের সর্বোচ্চ অর্থ মাসে ৫০০০ টাকা। এই অঙ্ক মূল্যবৃদ্ধির সঙ্গে স্বয়ংক্রিয় বাড়ে না। তাই অবসর জীবনের আর্থিক নিরাপত্তার জন্য অটল পেনশনের যোজনাকে অন্যান্য সঞ্চয় ও বিনিয়োগের পাশাপাশি অতিরিক্ত সুরক্ষা হিসেবে বিবেচনা করা উচিৎ।

Follow Us