AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Howrah: গাছের বোন ফোঁটা দেখেছেন কখনও?

Howrah: গাছের বোন ফোঁটা দেখেছেন কখনও?

Subrata Banerjee

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Updated on: Nov 13, 2026 | 5:38 AM

Share

আজ সকালে হাওড়ার তেলকল ঘাটে বোন ফোঁটার আয়োজন করেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। ফি বছরের মতো এবারেও নাগা বাবার আশ্রমে একটি বটগাছকে ফুলের মালা দিয়ে সুন্দরভাবে সাজানো হয়। অনেক মহিলা পরিবেশ কর্মী ওই গাছে চন্দনের ফোঁটা দিয়ে গাছের দীর্ঘায়ু কামনা করেন। শাঁখ বাজান এবং উলু ধন্বি দেন মহিলা পরিবেশ কর্মীরা। গোটা এলাকা উৎসবের চেহারা নেয়।

আজ সকালে হাওড়ার তেলকল ঘাটে বোন ফোঁটার আয়োজন করেন পরিবেশকর্মী সুভাষ দত্ত। ফি বছরের মতো এবারেও নাগা বাবার আশ্রমে একটি বটগাছকে ফুলের মালা দিয়ে সুন্দরভাবে সাজানো হয়। অনেক মহিলা পরিবেশ কর্মী ওই গাছে চন্দনের ফোঁটা দিয়ে গাছের দীর্ঘায়ু কামনা করেন। শাঁখ বাজান এবং উলু ধন্বি দেন মহিলা পরিবেশ কর্মীরা। গোটা এলাকা উৎসবের চেহারা নেয়। এদিন সুভাষ দত্ত বলেন গোটা পৃথিবীতেই সবুজ নিধন চলছে। মানুষের সঙ্গে প্রকৃতির মেলবন্ধন আরো দৃঢ় করতে এই বোন ফোঁটার আয়োজন। আর যাতে গাছ কাটা বা জলাশয় বোঝানো না হয় তার জন্য এই উদ্যোগ।

Follow Us