RG Kar: আরজি কর ফাইল খুলছে! সেই অভীক দে-র নাম কাটা গেল SSKM থেকে
আরজি কর আন্দোলনের চাপে তৎকালীন মুখ্যমন্ত্রী এনআরএসের অধ্যক্ষ পীতবরণ চক্রবর্তীর নেতৃত্বে তদন্ত কমিটি তৈরি করে। সেই কমিটি অভীকের সার্ভিস কোটা বেআইনি বলে ঘোষণা করে একটি রিপোর্ট দেয়। কিন্তু তখন অভীকের বিরুদ্ধে স্বাস্থ্যভবন কোনও ব্যবস্থা নেয়নি। সরকারের পরিবর্তনের পর আন্দোলনকারী চিকিৎসকেরা ফের অভিযোগ আনেন।

কলকাতা: আরজিকর (RG Kar) কাণ্ডের পর অভীক দে-র বিরুদ্ধে অভিযোগ ওঠে। ক্যাম্পাসে থ্রেট কালচারে নাম জড়ায় অভীক দে-র। তাঁর স্নাতকোত্তরে ভর্তি নিয়ে বেনিয়ম সামনে এসেছিল। এবার তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষে করল রাজ্য সরকার। স্নাতকোত্তর পড়ুয়াদের তালিকা থেকে কেটে দেওয়া হল অভীক দে-র নাম। চিকিৎসক সংগঠনগুলি তথ্য দিয়ে অভীকের বিরুদ্ধে বেআইনি কাজকর্মের অভিযোগ আনে
আরজি কর আন্দোলনের চাপে তৎকালীন মুখ্যমন্ত্রী এনআরএসের অধ্যক্ষ পীতবরণ চক্রবর্তীর নেতৃত্বে তদন্ত কমিটি তৈরি করে। সেই কমিটি অভীকের সার্ভিস কোটা বেআইনি বলে ঘোষণা করে একটি রিপোর্ট দেয়। কিন্তু তখন অভীকের বিরুদ্ধে স্বাস্থ্যভবন কোনও ব্যবস্থা নেয়নি। সরকারের পরিবর্তনের পর আন্দোলনকারী চিকিৎসকেরা ফের অভিযোগ আনেন।
নতুন সরকার অগস্ট মাসে সাগর দত্ত মেডিক্যাল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম প্রধানের নেতৃত্বে ফের তদন্ত কমিটি তৈরি করে। সেই কমিটি গত সেপ্টেম্বর মাসে রিপোর্ট জমা দেয়। সেখানে স্পষ্ট জানানো হয় যে, বর্ধমান মেডিক্যাল কলেজের সার্ভিস কোটার তথ্য বেআইনি। অর্থাৎ বেআইনিভাবে সার্ভিস কোটায় এসএসকেএমের স্নাতকোত্তর সার্জারিতে ২০২৪ সালে ভর্তি হয়েছিলেন অভীক। কমিটির সুপারিশ অনুযায়ী এবার এসএসকেএমের মাস্টার অফ সার্জারির পড়ুয়া তালিকা থেকে বাদ দেওয়া হল অভীকের নাম।
আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন এই অভীক দে। তিলোত্তমার পর্বে যাঁকে দেখা গিয়েছিল সেমিনার রুমের সেই ক্রাইম সিনে। এমনকী ইন্দিরা মুখোপাধ্যায় ক্রাইম সিনের যে ছবি দেখিয়েছিলেন, তাতেও দেখা গিয়েছে অভীক দে-কে।