AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIR: ডিলিট হওয়া ভোটারদের নাম তোলার প্রক্রিয়া শুরু, ওয়েবসাইটে করা যাবে আবেদন

SIR in West Bengal: ট্রাইব্যুনালে নাম আটকে থাকলে, তার কোনও সমাধান দেয়নি কমিশন। পশ্চিমবঙ্গে যাদের নাম বাদ গিয়েছে, তারা ফর্ম ৬ ফিল আপের সুযোগ পাবেন। তবে এই সুযোগ এরাজ্যে কতটা মিলবে, সেটা নিয়ে প্রশ্ন থাকছে, কারণ এরাজ্যে বিপুল সংখ্যক মানুষের আবেদন ট্রাইব্যুনালেই আটকে আছে।

SIR: ডিলিট হওয়া ভোটারদের নাম তোলার প্রক্রিয়া শুরু, ওয়েবসাইটে করা যাবে আবেদন
ফাইল ফোটো
| Edited By: | Updated on: Oct 06, 2026 | 11:34 PM
Share

নয়া দিল্লি: এসআইআর (SIR) প্রক্রিয়া নিয়ে বিতর্কের মাঝে বিজ্ঞপ্তি প্রকাশ করল নির্বাচন কমিশন। বাদ যাওয়া ভোটারদের নাম তোলার প্রক্রিয়া নিয়ে নির্দেশ আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। এবার শুরু হল সেই প্রক্রিয়া। নির্দেশিকা জারি করা হয়েছে। অনুপস্থিত, স্থানান্তরিত, মৃত বা ডুপ্লিকেট ভোটার বলে যাদের নাম বাদ পড়েছিল, তাদের নাম তোলার প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে। অনলাইনেও আবেদন করে নাম তুলতে পারবেন ভোটাররা।

নাম বাদ গিয়ে বা ডিলিট হয়ে থাকলে একটি নির্দিষ্ট লিংকে ক্লিক করে নাম তোলার জন্য আবেদন করতে পারবেন। ceowestbengal.gov.in/sir- এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। জেলার ইলেকটোরাল অফিসারদের ওয়েবসাইটেও আবেদন করার সুযোগ রয়েছে। বিএলও-র মাধ্যমে ফর্ম ৬ সাবমিট করতে হবে। যে সব রাজ্যে বর্তমানে এসআইআর চলছে, সেখানে ভোটারদের সমস্যা কমবে বলে মনে করা হচ্ছে। প্রথমবার ভোটারতালিকার নাম তোলার আবেদনপত্রও নেওয়া হবে। অর্থাৎ যাঁদের বয়স ১৮ বছর হয়েছে তাঁরাও আবেদন করতে পারবেন।

তবে ট্রাইব্যুনালে নাম আটকে থাকলে, তার কোনও সমাধান দেয়নি কমিশন। পশ্চিমবঙ্গে যাদের নাম বাদ গিয়েছে, তারা ফর্ম ৬ ফিল আপের সুযোগ পাবেন। তবে এই সুযোগ এরাজ্যে কতটা মিলবে, সেটা নিয়ে প্রশ্ন থাকছে, কারণ এরাজ্যে বিপুল সংখ্যক মানুষের আবেদন ট্রাইব্যুনালেই আটকে আছে। সংখ্যাটা প্রায় ৩০ লক্ষ।

Follow Us