AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs WI 1st T20: ফুটবলের হারের দিনে জয়ী ক্রিকেট, শ্রেয়সের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজ বধ ভারতের

Shreyas Iyer: আগেই এসেছে ওয়ান ডে সিরিজে জয়। এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতেই শুরু করল টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজকে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হারাল ৮ উইকেটে। ফলে, ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ইতিমধ্যেই ১-০ এগিয়ে ভারত।

IND vs WI 1st T20: ফুটবলের হারের দিনে জয়ী ক্রিকেট, শ্রেয়সের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজ বধ ভারতের
শ্রেয়স আইয়ারImage Credit: PTI
| Edited By: | Updated on: Oct 06, 2026 | 11:46 PM
Share

লখনৌ: অধিনায়ক হিসেবে প্রথম ২ টি-টোয়েন্টি সিরিজ একদমই ভাল যায়নি তাঁর। হারতে হয়েছে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের কাছে। কিন্তু জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জয় দিয়ে প্রত্যাবর্তন করলেন তিনি, শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। এরপর, ওয়েস্ট ইন্ডিজ। আজ, লখনৌতে তাঁর ব্যাটের কাছেই আত্মসমর্পণ করতে হল ওয়েস্ট ইন্ডিজকে। দিন কয়েক আগেই এই দলের বিরুদ্ধে ওডিআই সিরিজ জিতেছে ভারত। এবার টি-টোয়েন্টি সিরিজেও জয়যাত্রা শুরু করল টিম ইন্ডিয়া।

টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ক্যারিবিয়ান ক্যাপ্টেন শাই হোপ। ৩৭ বলে ৫২ রানের ইনিংস খেলেন তিনি। শারফেন রাদারফোর্ড করেন ৩৪ বলে ৫৬। একসময় ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দেখে মনে হচ্ছিল আরামসে ২০০ রান তুলে ফেলবে ক্যারিবিয়ানরা। কিন্তু ১০৪ রানের মাথায় হোপ আউট হওয়ার পর থেকে একের পর এক উইকেট পড়তে থাকে ক্যারিবিয়ানদের। ১০৭/৪ থেকে ১৭১ রানেই অল আউট হয়ে যান চেজরা। ৩১ রান দিয়ে ৩ উইকেট পেলেন নমন ধীর। ২টি উইকেট পেয়েছেন কুলদীপ, অক্ষর।

জবাবে ব্যাট করতে নেমে ভাল শুরু করলেও দ্রুতই ফিরে যান অভিষেক (২১) ও সঞ্জু (১১)। এই জুটি ব্যর্থ হওয়ার পর আবার প্রশ্ন উঠছে, কেন বৈভব সূর্যবংশীকে খেলানো হচ্ছে না? আর কবে খেলবেন তিনি? এরপর থেকেই ইনিংস ধরে নেন ঈশান কিষান ও ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। ২৭ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন ঈশান। ৪৩ বলে ১০২ রান করে অপরাজিত থাকেন ‘সরপঞ্চ সাহাব’। এঁদের ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে মাত্র ১৪.৪ ওভারেই লক্ষ্যের দোরগোড়ায় পৌঁছে যায় ভারত। ফলে প্রথম ম্যাচে জিতে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। ৯ অক্টোবর রাঁচিতে সিরিজের দ্বিতীয় ম্যাচে খেলতে নামবেন শ্রেয়সরা।

Follow Us