শ্রেয়স আইয়ার
বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মা (Rohit Sharma)-র পরের প্রজন্মে ভারতের অন্যতম সেরা ব্যাটার ধরা হয় শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer)। তিন ফর্ম্যাটেই ভারতীয় টিমের নিয়মিত মুখ। ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনালে দুরন্ত সেঞ্চুরিও করেছেন। অন্যান্য ক্রিকেটারদের মতো ছেলেবেলা থেকে শ্রেয়স ক্রিকেট খেলা শুরু করেননি। ১৮ বছর বয়সে তিনি চোখে পড়ে যান প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও কোচ প্রবীণ আমরের। তারপর আর পিছন ফিরে দেখতে হয়নি। আমরের কোচিংয়েই দ্রুত উন্নতি করেন শ্রেয়স। ২০১৪ সালে মুম্বইয়ের হয়ে বিজয় হাজারে ট্রফিতে খেলার সুযোগ পান। ওই টুর্নামেন্টে নেমেই নিজেকে চেনান শ্রেয়স। ৫৪.৬০ গড়ে করেছিলেন মোট ২৭৩ রান। ওই বছরই রঞ্জিতে অভিষেক হয় শ্রেয়সের। পঞ্চাশের উপর গড়ে প্রথম শ্রেণির ক্রিকেটে ৮০৯ রান করেন। দুটো সেঞ্চুরি ও ৬টা হাফসেঞ্চুরি করেন। লাল বল হোক আর সাদা বল, শ্রেয়স যে সব ফর্ম্য়াটের জন্যই উপযুক্ত, তা প্রমাণ করে দিয়েছিলেন।
২০১৫ সালে আইপিএলে পা রাখেন শ্রেয়স। ২.৬ কোটিতে তাঁকে কিনেছিল দিল্লি। সে বছর তিনিই ছিলেন সবচেয়ে দামি আনক্যাপড প্লেয়ার। সে বার আইপিএলে ৪৩৯ রান করায় টুর্নামেন্টের ইমার্জিং প্লেয়ারও বিবেচিত হন। ২০১৮ সালে সেই তাঁকেই ক্যাপ্টেন করে দিল্লি। শ্রেয়সই ছিলেন আইপিএলের সবচেয়ে কম বয়সী অধিনায়ক। ধারাবাহিক ভাবে রান করার পাশাপাশি নেতৃত্বেও যথেষ্ট ছাপ রেখেছিলেন শ্রেয়স। ২০২০ সালে আইপিএলের ফাইনালেও তুলেছিলেন টিমকে। কিন্তু মুম্বইয়ের বিরুদ্ধে হেরে যায় টিম। এরপর থেকেই শ্রেয়স বারবার চোটের কবলে পড়েছেন। বলা হয়, চোটের কারণেই প্রতিভার প্রতি সুবিচার করতে পারেননি। ২০২১ সালের আইপিএল পুরোটা খেলতে পারেননি। পরের বছর কলকাতা নাইট রাইডার্স (KKR) তাঁকে কেনে। কিন্তু ২০২৩ সালে চোটের জন্য কেকেআরের হয়ে খেলতে পারেননি। ২০১৭ সালে দেশের হয়ে ওয়ান ডে ও টি-টোয়েন্টি অভিষেক হয়। ২০২১ সালে খেলেন প্রথম টেস্ট, নিউজিল্যান্ডের বিরুদ্ধে। প্রথম টেস্টেই সেঞ্চুরি করেছিলেন।
Read MoreIND vs WI 1st T20: ফুটবলের হারের দিনে জয়ী ক্রিকেট, শ্রেয়সের সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজ বধ ভারতের
Shreyas Iyer: আগেই এসেছে ওয়ান ডে সিরিজে জয়। এবার টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ জিতেই শুরু করল টিম ইন্ডিয়া। ওয়েস্ট ইন্ডিজকে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে হারাল ৮ উইকেটে। ফলে, ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ইতিমধ্যেই ১-০ এগিয়ে ভারত।
- TV9 Bangla
- Updated on: Oct 6, 2026
- 11:46 pm
Indian Cricket Team: বৃষ্টির জেরে কোয়ার্টার ফাইনাল বাতিল, এশিয়ান গেমসে শ্রেয়সদের বিপক্ষে খেলবেন কারা?
Asian Games 2026: পুরুষদের ক্রিকেটে ভারত আগেও সোনা জিতেছিল। ২০২২ এশিয়ান গেমসে সোনা জিতেছিল ভারত। আফগানিস্তানের বিরুদ্ধে ফাইনাল বৃষ্টিতে ভেস্তে যাওয়ার ফলে সিডিং পদ্ধতিতে সোনা পেয়েছিল ভারতীয় দল। মহিলাদের ক্রিকেটে ইতিমধ্যে সেরার শিরোপা হিসেবে সোনা পেয়েছে ভারত।
- TV9 Bangla
- Updated on: Sep 29, 2026
- 2:11 pm
Asian Games 2026 Cricket: ২০২২ এশিয়ান গেমসের পুনরাবৃত্তি, সেমিফাইনালে ভারতীয় ক্রিকেট টিম
Indian Cricket: আগের বারও ফাইনাল বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল ও আফগানিস্তানের বিরুদ্ধে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত হওয়ার ফলে সোনা পেয়েছিল টিম ইন্ডিয়া। যদিও, ভারতের মহিলা দল ইতিমধ্যেই এশিয়ান গেমসে সোনা পেয়েছে। এদিকে সোনার পদক জয় থেকে আর মাত্র ২ ধাপ দূরে শ্রেয়সরা।
- TV9 Bangla
- Updated on: Sep 28, 2026
- 12:04 pm
Indian Cricket: এশিয়ান গেমসে কোথায় থাকবে টিম ইন্ডিয়া, জানালেন BCCI সহ-সভাপতি রাজীব শুক্ল!
Asian Games: আবাসন নিয়ে আলোচনার চেয়েও ভারতীয় ক্রিকেট বোর্ডের বড় চিন্তার বিষয় ছিল, মাঠ, পিচ ও ড্রেসিংরুমের মান। শুক্ল জানিয়েছেন, এসিসির একটি দল নাগোয়াতে গিয়ে সবকিছু পরিদর্শন করেছে ও দেখে সন্তুষ্ট হয়েছে। ভারতীয় পুরুষ ক্রিকেট দল ২০ সেপ্টেম্বর টোকিওর উদ্দেশ্যে রওনা হবে।
- TV9 Bangla
- Updated on: Sep 9, 2026
- 4:12 pm
India vs Japan: ভারত বনাম জাপান ম্যাচের আগে চরমে ব্রডকাস্টার সমস্যা, কোথায় দেখা যাবে ম্যাচ?
Maruti Suzuki Cup: এই ম্যাচের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সূচনা হতে চলেছে স্পোর্ট ৭৫ (Sport 75)-এর, এটি মূলত দুই দেশের দ্বিপাক্ষিক কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বর্ষপূর্তির প্রতীক। 'মারুতি সুজুকি কাপ'-এর এই ম্যাচটির মূল লক্ষ্য পূর্ব এশিয়াতে ক্রিকেটের প্রসার বাড়ানো ও ২০৩৬ অলিম্পিকের আগে ভারত ও জাপানের ক্রীড়াক্ষেত্রের মধ্যে বন্ধুত্ব বাড়ানো।
- TV9 Bangla
- Updated on: Sep 7, 2026
- 4:42 pm
Indian Cricket Squad vs AFG: রশিদদের বিরুদ্ধে ১৫ জনের দল ঘোষণা ভারতের, কোন শর্তে দলে রয়েছেন বুমরা সহ ৩?
Team India: ১৩ সেপ্টেম্বর, ১৫ সেপ্টেম্বর ও ১৭ সেপ্টেম্বর - এই ৩ দিনে হবে ম্যাচ। ৩টি ম্যাচই খেলা হবে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। আফগানিস্তান দলের বিরুদ্ধে ভারতের এই সিরিজ আসলে ভারতে খেলা হলেও শ্রেয়সরা খেলবেন অ্যাওয়ে দল হিসেবে, যা একপ্রকার অনন্য।
- TV9 Bangla
- Updated on: Sep 1, 2026
- 7:37 pm
ZIM vs IND: জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ জয় ভারতের, রানের নিরিখে রেকর্ড গড়লেন শ্রেয়স-ঈশানরা!
Indian Cricket: ২০২৬ সালে এটি ভারতের নবম ২০০ প্লাস স্কোর। এর আগে ২০২৪ সালে ভারত এক বছরে ৯ বার ২০০ বা তার বেশি রান করেছিল। সবচেয়ে বড় কথা হল, বিশ্বের আর কোনও পূর্ণ সদস্যের দেশ এক বছরে ৬ বারের বেশি ২০০+ স্কোর করতে পারেনি।
- TV9 Bangla
- Updated on: Jul 26, 2026
- 11:15 am
ICC: বড় সিদ্ধান্ত ICC-র, বদলে যাচ্ছে ওয়ানডে ও টি২০ বিশ্বকাপের নিয়ম, জেনে নিন নতুন ফরম্যাট!
International Cricket Council: আইসিসির মতে, এই পরিবর্তনের ফলে টুর্নামেন্টের শুরু থেকেই প্রতি ম্যাচের গুরুত্ব বাড়বে। পাশাপাশি প্রতিযোগিতা আরও জমে উঠবে এবং দর্শকরাও নতুন অভিজ্ঞতা অর্জন করবেন। এই নতুন নিয়মের অর্থ হল বিভিন্ন অঞ্চলের কম জনপ্রিয় দলগুলিকে বিশ্বকাপে ওঠার আরও সুযোগ করে দেওয়া।
- TV9 Bangla
- Updated on: Jul 15, 2026
- 6:29 pm
Indian Cricket: ৪ বছর পর বাংলাদেশ সফরে ভারত, পিছোতে পারে আফগানিস্তান সিরিজ!
BAN vs IND: মূলত এই সিরিজটি গত বছর হওয়ার কথা ছিল। কিন্তু, ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে তা স্থগিত হয়ে যায়। বিসিবি-র সভাপতি হওয়ার পর তামিম ইকবাল জানিয়েছেন, তিনি এই সিরিজ নিয়ে খুব আশাবাদী।
- TV9 Bangla
- Updated on: Jul 14, 2026
- 4:47 pm
England vs India: সল্ট-ব্রুক ঝড়ে ফিকে শ্রেয়সের লড়াই, আবার সিরিজ হার ভারতের!
Team India: চলতি বছরের প্রথমার্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। তারপর থেকেই টি-টোয়েন্টিতে ভরাডুবি ঘটছে টিম ইন্ডিয়ার। আয়ারল্যান্ডের পর এবার ইংল্যান্ডের কাছেও টি-টোয়েন্টি সিরিজ হার ভারতের। ফলে, আরও চাপ বাড়ল নতুন ক্যাপ্টেন শ্রেয়সের।
- TV9 Bangla
- Updated on: Jul 10, 2026
- 11:09 am