AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Modi: ‘ভয়ভীতি প্রদর্শনের পরাজয় ঘটেছে’, ফলতার ফলে নজর মোদীর

PM Narendra Modi on Falta result: রাজনৈতিক মহলের একাংশ বলছে, ফলতার ফল শুধু একটি বিধানসভা আসনে পুনর্নির্বাচনের ফল নয়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের অন্যতম অংশ এই ফলতা। নির্বাচন কমিশন ফলতায় পুনর্নির্বাচন ঘোষণার পর অভিষেক বলেছিলেন, ‘দশ জন্মেও আমার ডায়মন্ড হারবার মডেলকে দমাতে পারবে না। দিল্লি থেকে যত শক্তশালী, যাকে খুশি আনুন, ক্ষমতা থাকলে ফলতায় লড়ে দেখাও।’

PM Modi: 'ভয়ভীতি প্রদর্শনের পরাজয় ঘটেছে', ফলতার ফলে নজর মোদীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (ফাইল ফোটো)Image Credit: PTI
| Edited By: | Updated on: May 24, 2026 | 11:20 PM
Share

কলকাতা: বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। সরকার গঠনের ১৫ দিন পর রাজ্যের একটি আসনে পুনর্নির্বাচনের ফল ঘোষণা হল। সেই একটি আসনের ফলের দিকে নজর রেখেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লক্ষাধিক ভোটে ফলতায় বিজেপি প্রার্থী জিততেই সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন তিনি। লিখলেন, ‘ফলতার মানুষ তাঁদের রায় দিয়েছেন! গণতন্ত্রের জয় হয়েছে, ভয়ভীতি প্রদর্শনের পরাজয় ঘটেছে।’

সোশ্যাল মিডিয়ায় কী লিখলেন প্রধানমন্ত্রী মোদী?

ফলতায় বিজেপি প্রার্থীর জয়ের পর সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লেখেন, ‘ফলতা থেকে রেকর্ড ব্যবধানে জয়ী হওয়ার জন্য দেবাংশু পণ্ডাজিকে আন্তরিক অভিনন্দন। এই জয় পশ্চিমবঙ্গের মানুষের বিজেপির প্রতি অটুট আস্থা ও বিশ্বাসেরই প্রতিফলন। রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের অসাধারণ কাজ মানুষ প্রত্যক্ষ করছেন, আর সেই কারণেই তাঁরা আমাদের প্রতি আরও আশীর্বাদ ও সমর্থন জানিয়েছেন। পশ্চিমবঙ্গজুড়ে বিজেপির সকল কর্মী ও সমর্থকদের তাঁদের অসাধারণ পরিশ্রম ও নিষ্ঠার জন্য আমার আন্তরিক অভিনন্দন। আগামী দিনেও আমরা পশ্চিমবঙ্গের উন্নতি, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাব।”

বাংলার একটি আসনের ফল নিয়ে প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর রাজনৈতিক মহলে নতুন জল্পনা শুরু হয়েছে। ফলতার এই ফল নিয়ে কেন হঠাৎ সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন প্রধানমন্ত্রী? কেনই বা লিখলেন, ‘গণতন্ত্রের জয় হয়েছে, ভয়ভীতি প্রদর্শনের পরাজয় ঘটেছে।’ 

রাজনৈতিক মহলের একাংশ বলছে, ফলতার ফল শুধু একটি বিধানসভা আসনে পুনর্নির্বাচনের ফল নয়। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেলের অন্যতম অংশ এই ফলতা। নির্বাচন কমিশন ফলতায় পুনর্নির্বাচন ঘোষণার পর অভিষেক বলেছিলেন, ‘দশ জন্মেও আমার ডায়মন্ড হারবার মডেলকে দমাতে পারবে না। দিল্লি থেকে যত শক্তশালী, যাকে খুশি আনুন, ক্ষমতা থাকলে ফলতায় লড়ে দেখাও।’ এই ফলতায় ভোটাররা বছরের পর বছর ভোট দিতে পারেননি বলে অভিযোগ। তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বিরুদ্ধে ‘দাদাগিরির’ অভিযোগ ওঠে। চব্বিশের লোকসভা ভোটে এই ফলতায় ১ লক্ষ ৬৫ হাজারের বেশি ভোটে এগিয়ে ছিলেন অভিষেক। সেই ফলতাতে বিজেপি প্রার্থীর লক্ষাধিক ভোটে জয়ের পর প্রধানমন্ত্রী বার্তা যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।   

Follow Us