AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bombs Recovered in Arambagh: তৃণমূলের কার্যালয়ের উপরে বস্তাভর্তি আগ্নেয়াস্ত্র, বোমা; কী চলছে আরামবাগে?

Sharp Weapons Seized near TMC office: ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষজন। তবে কে বা কারা ওই বোমা ও অস্ত্র মজুত করেছিল, তা নিয়ে তদন্ত করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কে বা কারা এই বিপুল পরিমাণ অস্ত্র সেখানে মজুত করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে আরামবাগ জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Bombs Recovered in Arambagh: তৃণমূলের কার্যালয়ের উপরে বস্তাভর্তি আগ্নেয়াস্ত্র, বোমা; কী চলছে আরামবাগে?
উদ্ধার হওয়া বোমা ও অস্ত্রImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: May 11, 2026 | 8:22 PM
Share

আরামবাগ: বস্তাভর্তি বান্ডিল বান্ডিল ধারালো অস্ত্র এবং বোমা উদ্ধার হুগলির আরামবাগ শহরে। এলাকায় আরামবাগ থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। আরামবাগ বাসস্ট্যান্ড চত্বরে তৃণমূল কার্যালয়ের উপরে হকার্স কর্নারের ছাদ থেকে উদ্ধার করা হয় একাধিক ধারালো অস্ত্র ও বোমা। জনবহুল বাসস্ট্যান্ড এলাকায় এত পরিমাণ অস্ত্র কোথা থেকে এল, সেই প্রশ্ন উঠছে। বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য আরামবাগ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায়।

গোপন সূত্রে খবর পেয়ে সোমবার সন্ধ্যায় কেন্দ্রীয় বাহিনী ও আরামবাগ পুলিশের যৌথ উদ্যোগে বিশেষ অভিযান চালানো হয়। এরপর হকার্স কর্নারের ছাদে তল্লাশি চালাতেই চোখ চড়কগাছ পুলিশের। উদ্ধার হয় বান্ডিল বান্ডিল করে রাখা ধারালো অস্ত্র, বড় বড় লোহার তরোয়াল, লাঠি সহ একাধিক (অ্যাসিড হতে পারে) মারাত্মক সামগ্রী। পাশাপাশি মজুত অবস্থায় উদ্ধার হয় বোমাও। হকার্স কর্নারের নীচে এই পার্টি অফিসটি আরামবাগের তৃণমূল নেতা রাকেশ আলির বলে পরিচিত।

ঘটনায় আতঙ্কিত এলাকার মানুষজন। তবে কে বা কারা ওই বোমা ও অস্ত্র মজুত করেছিল, তা নিয়ে তদন্ত করছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কে বা কারা এই বিপুল পরিমাণ অস্ত্র সেখানে মজুত করেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে আরামবাগ জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

কী বলছে বিজেপি?

বিজেপির অভিযোগ, “প্রচারের শেষ লগ্নে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এসে গরম গরম বক্তৃতা দেন আরামবাগের বাসস্ট্যান্ডের অনতি দূরে পল্লীশ্রীতে। তারপরই এইসব অস্ত্র মজুত করে তৃণমূল।” এদিন কোনও তৃণমূল নেতারই দেখা পাওয়া যায়নি ওই পার্টি অফিসে। এই নিয়ে এখনও তৃণমূলের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

Follow Us
এবার বিদ্রোহীদের পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক
এবার বিদ্রোহীদের পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক
অফিসে বুলডোজার, জরুরি শুনানির আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেক
অফিসে বুলডোজার, জরুরি শুনানির আর্জি জানিয়ে হাইকোর্টে অভিষেক
আমতলায় অভিষেকের অফিসে আজও প্রশাসনের সক্রিয়তা, যা হল…
আমতলায় অভিষেকের অফিসে আজও প্রশাসনের সক্রিয়তা, যা হল…
চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি নজর, বড় নির্দেশ শাহর
চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি নজর, বড় নির্দেশ শাহর
কোথাও ফুঁসছে নদী, কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জল, বাড়ছে আশঙ্কা
কোথাও ফুঁসছে নদী, কোথাও রাস্তার উপর দিয়ে বইছে জল, বাড়ছে আশঙ্কা
গোপন নথি রাখতেই অভিষেকের আমতলার কার্যালয়ে ডিজিটাল লক?
গোপন নথি রাখতেই অভিষেকের আমতলার কার্যালয়ে ডিজিটাল লক?
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা