এক যুগ সাংবাদিকতায়। টেলিভিশন থেকে পত্রিকা সব জায়গায় কাজ করার অভিজ্ঞতা রয়েছে। আমার কাজের আঁতুড়ঘর হুগলি। প্রতিদিনের কাজ জেলার মেঠো রাজনীতির ঘ্রাণ নেওয়া। সঙ্গে গ্রাম-শহরের সুখ-দুঃখের খবর রাখা।
শিব-দূর্গার পূজা করলেই নাকি বংশ নাশ হয়? তারপরও পুজো করেন রঘুনাথ
আড়ম্বর নেই, দামি আলোর রোশনাই নেই, ঝলমলে মণ্ডপ নেই। পলেস্তারা খসে পড়া মন্দিরে আজও নিষ্ঠার সঙ্গে শিব-দূর্গার পুজো করে চলেছে রাউত পরিবার। এই পুজোকে কেন্দ্র করে সাজো সাজো রব গোটা এলাকায়। প্রবাদ আছে শিব-দূর্গার পুজো করলে বংশনাশ হয়ে যায়। কিন্তু রঘুনাথ রাউত সেই ধারনা ভুল প্রমাণ করেছিলেন। পুজো করার পরও তাঁর বংশবৃদ্ধি হয়েছে।
- TV9 Bangla
- Updated on: Oct 14, 2026
- 2:00 pm
CJP-র আন্দোলনে যোগ দিলেই মিলবে ৯৬ লক্ষ? কলেজ পড়ুয়াদের দেওয়া হচ্ছে টাকার টোপ! বিস্ফোরক অভিযোগ বিজেপি বিধায়কের
CJP Protest Foreign Funding Row: সিজেপি নামের একটি সংগঠনের বিরুদ্ধে দেশবিরোধী ও নাশকতামূলক কার্যকলাপে যুক্ত থাকা থাকার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন পুড়শুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। সাংবাদিক বৈঠকে বিমান ঘোষ দাবি করেন, সিজেপি নামের ওই সংগঠন দেশের মধ্যে অস্থিরতা তৈরি এবং ভারতবিরোধী কার্যকলাপ চালানোর পরিকল্পনা করছে।
- TV9 Bangla
- Updated on: Oct 12, 2026
- 11:55 am
Durga Puja 2026: মহিলাদের হাতেই মায়ের পুজো, ১৬ বছর ধরে চলে আসছে রীতি
Hooghly: পুজোর প্রস্তুতিতে ব্যস্ত গ্রামের মহিলারা। সকাল থেকেই দল বেঁধে বাড়ি বাড়ি ঘুরছেন তাঁরা। কারও কাছ থেকে চাল, কারও কাছ থেকে টাকা-পয়সা, আবার কারও কাছ থেকে পুজোর জন্য সামর্থ্য অনুযায়ী সহযোগিতা সংগ্রহ করছেন। পুজো ও পাঁচ দিন ধরে চলা বিভিন্ন অনুষ্ঠানের খরচ মেটাতেই চলছে এই চাঁদা সংগ্রহ।
- TV9 Bangla
- Updated on: Oct 7, 2026
- 5:47 pm
বিধায়কের অফিসে গিয়ে লম্বা লাইন দিতে হবে না! ঘরে বসে এবার অভিযোগ জানান অ্যাপে
Pursura MLA: সাধারণ মানুষের সমস্যা ও সরকারি পরিষেবা সংক্রান্ত যেকোনও আবেদন দ্রুত বিধায়কের কাছে পৌঁছে দিতে প্রযুক্তির সাহায্য নেওয়া। সাধারণ মানুষের সঙ্গে আরও সহজে যোগাযোগ তৈরি এবং তাদের বিভিন্ন অভিযোগ বা সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে চালু করা হল বিশেষ মোবাইল অ্যাপ "জনতার দরবারে বিধায়ক"।
- TV9 Bangla
- Updated on: Oct 1, 2026
- 5:55 pm
Hooghly flood situation: পানীয় জলের সংকট, নৌকাই এখন ভরসা, অথৈ জলে গোঘাট-খানাকুলের বাসিন্দারা
Flood Situation Ahead of Durga Puja: দুর্গতদের কাছে রান্না করা খাবার, শুকনো খাবার, চাল, ডাল, শিশুখাদ্য ও পানীয় জল পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন স্থানীয় বিধায়করা। ছোট ডিঙি নৌকার সাহায্যে দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি, মেডিক্যাল ক্যাম্প চালু রাখার বিষয়েও স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে আলোচনা হয়েছে জানিয়েছেন বিধায়ক।
- TV9 Bangla
- Updated on: Sep 30, 2026
- 4:45 pm
রাস্তা না নদী, দেখে বোঝার জো নেই, পুজোর মুখে শুধুই হতাশা গোঘাটে
ক্রমশ বাড়ছে বন্যার জল। ইতিমধ্যেই গ্রামের বাড়ি বাড়ি ঢুকে পড়েছে জল। বন্যার কবলে পড়ে একতলা ছেড়ে অনেকেই এখন দোতলায় আশ্রয় নিয়েছেন। আবার কেউ একতলার ছাদে ত্রিপল টাঙিয়ে সেখানেই বসবাস করছেন।সেখানেই রান্নাবান্নার ব্যবস্থাও করতে হচ্ছে। স্কুলেও জল ঢুকেছে। সবমিলিয়ে বন্যায় বিপর্যস্ত হুগলির গোঘাট। বন্যা পরিস্থিতির মধ্যেই গ্রামের একমাত্র দুর্গাপুজো ঘিরে অনিশ্চয়তা। প্যান্ডেলের বাঁশ বাঁধার কাজ সম্পূর্ণ হয়ে গেলেও প্যান্ডেলটি এখন বন্যার জলের তলায়। ফলে আর কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো কীভাবে হবে, তা নিয়ে চিন্তায় পড়েছেন পুজো উদ্যোক্তারা। গ্রামের পিচ রাস্তার ওপরেও কোমর সমান বন্যার জল উঠেছে। পুজো উদ্যোক্তা ও গ্রামবাসীদের দাবি, এলাকার জল নামতে আরও ২০-৩০ দিন সময় লাগতে পারে।
- TV9 Bangla
- Updated on: Sep 28, 2026
- 9:52 pm
Free Medical Treatment: একদম ফ্রি-তে রোগী দেখবেন ডাক্তাররা! বাংলায় চালু নতুন পরিষেবা, কারা পাবেন সুযোগ?
Goghat News: উল্লেখ্য, পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষের বাড়ি গোঘাটের তেলিগ্রামেই। সেই গ্রাম থেকেই বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার এই উদ্যোগ শুরু করলেন তিনি। যদিও গোঘাট এলাকায় ‘জনকল্যাণ স্বাস্থ্যসেবা কেন্দ্র’ উদ্বোধন হলেও দেখা গেল না গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগারকে।
- TV9 Bangla
- Updated on: Sep 24, 2026
- 6:46 am
Potato Farmers: বেশি ফলন হয়েও বিপদ! ‘দুয়ারে দুয়ারে ভিক্ষা করব’, বলছেন আরামবাগের আলুচাষিরা, ভবিষ্যৎ কী
Hooghly: ব্যবসায়ীদের দাবি, গত ৩১ আগস্ট পর্যন্ত গত চার মাসে হিমঘর থেকে প্রায় ৩৯ শতাংশ আলু বের হয়েছে। এখনও প্রায় ১২ কোটি প্যাকেট আলু হিমঘরে মজুত রয়েছে। তাঁদের আশঙ্কা, আগামী চার মাসে এই বিপুল পরিমাণ আলু হিমঘর থেকে বের করা সম্ভব হবে না। চাষিদের দাবি, আলু উৎপাদনে বিঘাপ্রতি কমবেশি ৩০ হাজার টাকা পর্যন্ত খরচ হয়েছে।
- TV9 Bangla
- Updated on: Sep 23, 2026
- 1:20 pm
CPIM Party Office vandalize: CPM পার্টি অফিসে হামলা, ভাঙা হল রবীন্দ্রনাথ-বুদ্ধদেবের ছবির ফ্রেম, মারধর প্রবীণ নেতাকেও
Goghat: কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "বিজেপি লুম্পেনদের দলে পরিণত হচ্ছে নাকি লুম্পেনদের উপর বিজেপি নির্ভর হয়ে যাচ্ছে? কালকে যাদবপুরে তার আগে সোনারপুরে লাগাতার অসভ্যতা করেছে। আজ আরামবাগে পার্টি অফিসে ভাঙচুর করেছে। আর কোনও বিদেশী নয়, বাংলায় যাঁদের জন্ম সেই রবীন্দ্রনাথ-বুদ্ধদেব ভট্টাচার্যের ছবি ভেঙেছে। এর আগে নেতাজী-সুকান্তের ছবি ভেঙেছে। এদের কাছ থেকে কেউ ছাড় পাবে না?"
- TV9 Bangla
- Updated on: Sep 20, 2026
- 5:57 pm
Vegetable Price Gap: রাস্তার ধারের দুটো বাজারের দূরত্ব মেরেকেটে ১০০ ফুট, তাতে পটল-আলুর দাম কেজি প্রতি বাড়ছে ৩০ টাকা! আপনার এলাকায় কোন বাজার থেকে সবজি কিনবেন জানুন
Vegetable Price Gap In Market: কয়েক ঘণ্টা আগেই চাষিরা পাইকারি বাজারে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে পটল বিক্রি করলেও খুচরো বাজারে সেই পটলই বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে। একইভাবে পাইকারি বাজারে চাষিদের কাছ থেকে ৬০ টাকা কেজি দরে শশা কেনা হলেও খুচরো বাজারে তা পৌঁছে যাচ্ছে ১০০ টাকায়।
- TV9 Bangla
- Updated on: Sep 17, 2026
- 9:00 am
Arambagh: খাটের নীচে কী করছিলেন দুই নার্স? টেনে বার করলেন রোগীর পরিজনরা… নার্সিংহোমের অন্য ছবি এল সামনে
Arambagh Nursing home: বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে এবং ঘটনা ধামাচাপা দিতেই কর্তৃপক্ষ নিজেদের মতো করে সব করেছে বলে অভিযোগ তুলেছেন মৃতার পরিজনরা। এরপর আজ সকালে পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনরা নার্সিংহোমের সামনে বিক্ষোভ দেখান। তারা নার্সিংহোমের ভেতরে ঢুকে দেখেন, ম্যানেজার থেকে স্বাস্থ্যকর্মী বা নার্স কেউই সেখানে নেই।
- TV9 Bangla
- Updated on: Sep 8, 2026
- 2:51 pm
Sweet Shop: নাম করা দোকানের রসমালাইতে কিলবিল করছে পোকা, থালায় ঢেলে দেখালেন ক্রেতারাই
Kamarpukur: সোমবার সকালে বাড়ির বাচ্চাদের জন্য ওই দোকান থেকে মিষ্টি কিনে নিয়ে যান এক ব্যক্তি। বাড়িতে বাচ্চাদের সেই মিষ্টি খেতে দিতে যাওয়ার সময় তিনি দেখতে পান, রসমালাইয়ের মধ্যে পোকা কিলবিল করছে। এই দৃশ্য দেখে তৎক্ষণাৎ তিনি দোকানে ছুটে যান এবং দোকানদারকে বিষয়টি দেখান।
- TV9 Bangla
- Updated on: Sep 7, 2026
- 8:26 pm