AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Tiger Scare: বাঘ বেরিয়েছে আরামবাগে? অন্ধকার নামলেই বাড়ছে কুকুরের চিৎকার, আতঙ্কে সিঁটিয়ে স্থানীয় বাসিন্দারা

Arambagh: এলাকার লোকজন বলছেন, রাত বাড়লেই কুকুরের বিরামহীন চিৎকার শোনা যাচ্ছে। তাঁদের ধারণা, হিংস্র জন্তুটির উপস্থিতির কারণেই কুকুরেরা এমন আচরণ করছে। এমনকি গ্রামের কেউ কেউ দূর থেকে বাঘের মতো দেখতে একটি বিশালাকার জন্তুকে ঘোরাফেরা করতে দেখেছেন বলেও দাবি করেছেন। এদিকে খবর ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বন দফতরের কানে।

Tiger Scare: বাঘ বেরিয়েছে আরামবাগে? অন্ধকার নামলেই বাড়ছে কুকুরের চিৎকার, আতঙ্কে সিঁটিয়ে স্থানীয় বাসিন্দারা
এলাকায় চাপা আতঙ্ক Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Feb 02, 2026 | 3:18 PM
Share

গোঘাট: বাঘের আতঙ্কে কাঁপছে গোঘাট। তীব্র চাঞ্চল্য ছড়াল গোঘাটের রঘুবাটি অঞ্চলে। গত কয়েকদিন ধরে অজানা জন্তুর পায়ের ছাপ দেখতে পাচ্ছিলেন এলাকার বাসিন্দারা। এরইমধ্যে জাঁকিয়ে বসে বাঘের আতঙ্ক। সন্ধ্যা নামলেই আর ঘর ছেড়ে বেরোতে চাইছেন না কেউই। স্থানীয় সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই গ্রামের বিভিন্ন প্রান্তে বড় বড় পায়ের ছাপ দেখা যাচ্ছে। গ্রামবাসীদের দাবি, এই পায়ের ছাপ নিশ্চিতভাবেই বাঘের। এদিকে রাত হলেই এলাকার কুকুরগুলির অস্বাভাবিক আচরণ আরও ভাবাচ্ছে স্থানীয় বাসিন্দাদের। 

এলাকার লোকজন বলছেন, রাত বাড়লেই কুকুরের বিরামহীন চিৎকার শোনা যাচ্ছে। তাঁদের ধারণা, হিংস্র জন্তুটির উপস্থিতির কারণেই কুকুরেরা এমন আচরণ করছে। এমনকি গ্রামের কেউ কেউ দূর থেকে বাঘের মতো দেখতে একটি বিশালাকার জন্তুকে ঘোরাফেরা করতে দেখেছেন বলেও দাবি করেছেন। এদিকে খবর ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে বন দফতরের কানে। সোমবার ঘটনাস্থলে পৌঁছে যান বন দফতরের কর্মীরা। তাঁরা গ্রামের বিভিন্ন ঝোপঝাড় ও জঙ্গলঘেরা এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান চালান। তবে দীর্ঘক্ষণ তল্লাশির পরেও এখনও পর্যন্ত কোনও বন্যপ্রাণীর হদিশ মেলেনি।

বন দফতরের কর্মীরাও পায়ের ছাপ এবং পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে বাঘের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হতে পারছেন না। প্রাণীটি আদৌ বাঘ, নাকি বাঘরোল বা অন্য কোনও বড় আকারের বন্যজন্তু কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বন দফতরও বাঘের উপস্থিতি স্বীকার করেনি। যদিও আতঙ্ক দূর হচ্ছে না গ্রাম থেকে। বন দফতরের আশ্বাসের পরেও রাত জেগে পাহারা দেওয়ার কথা ভাবছেন স্থানীয়রা। পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় নজরদারিও বাড়িয়েছে বন দফতর। 

Follow Us
মোফাক্কেরুল সেদিন কালিয়াচকে কী করছিলেন, দেখুন নিজের চোখে
মোফাক্কেরুল সেদিন কালিয়াচকে কী করছিলেন, দেখুন নিজের চোখে
কালিয়াচক কাণ্ডে গ্রেফতার ৩৫, 'কিছুই করিনি', দাবি ধৃতদের
কালিয়াচক কাণ্ডে গ্রেফতার ৩৫, 'কিছুই করিনি', দাবি ধৃতদের
কালিয়াচকে বিচারকদের উদ্ধারে দেরি হয়েছিল, মানলেন এডিজি উত্তরবঙ্গ
কালিয়াচকে বিচারকদের উদ্ধারে দেরি হয়েছিল, মানলেন এডিজি উত্তরবঙ্গ
কালিয়াচকের ঘটনায় উস্কানি দিয়েছিলেন, পালাতে গিয়ে গ্রেফতার মিম নেতা
কালিয়াচকের ঘটনায় উস্কানি দিয়েছিলেন, পালাতে গিয়ে গ্রেফতার মিম নেতা
ফ্লাইটের সিটে আর আপনার পছন্দ থাকবে না, বড় নির্দেশ কেন্দ্রের
ফ্লাইটের সিটে আর আপনার পছন্দ থাকবে না, বড় নির্দেশ কেন্দ্রের
পার্থর দুর্নীতি প্রভাব ফেলবে রত্নার ভোটে? কী বলছে বেহালা পশ্চিমবাসী?
পার্থর দুর্নীতি প্রভাব ফেলবে রত্নার ভোটে? কী বলছে বেহালা পশ্চিমবাসী?
২৪ ঘণ্টা পরও খোঁজ মিলল না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
২৪ ঘণ্টা পরও খোঁজ মিলল না পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
ভোটের মুখে সীমান্তে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ, কী বললেন ডিজি?
ভোটের মুখে সীমান্তে অনুপ্রবেশ রুখতে মরিয়া বিএসএফ, কী বললেন ডিজি?
ভোটের পরেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী
ভোটের পরেও রাজ্যে থাকছে কেন্দ্রীয় বাহিনী
পাঞ্জাবি-পাজামাই পছন্দ বিজেপি প্রার্থী শঙ্করের, কুল থাকতে আর কী করছেন?
পাঞ্জাবি-পাজামাই পছন্দ বিজেপি প্রার্থী শঙ্করের, কুল থাকতে আর কী করছেন?