AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T 20: যেতে পারছেন না দেশে, কলকাতার হোটেলেই আটকে ওয়েস্ট-ইন্ডিজ খেলোয়াড়রা

এরপর থেকেই পাল্টা আক্রমণ চালাচ্ছে ইরানও। দুবাইয়ে আমেরিকার বায়ুসেনাঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে। আজ আবার ইরান দাবি করেছে তাদের পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়েছে ইজ়রায়েল ও আমেরিকা। যদিও, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তরফে দাবি করা হয়েছে, এখনও পর্যন্ত কোনও পরমাণু ঘাঁটি ধ্বংস বা ক্ষতিগ্রস্থ হওয়ার প্রমাণ মেলেনি।

T 20: যেতে পারছেন না দেশে, কলকাতার হোটেলেই আটকে ওয়েস্ট-ইন্ডিজ খেলোয়াড়রা
Image Credit: PTI
| Edited By: | Updated on: Mar 02, 2026 | 10:45 PM
Share

কলকাতা: মধ্যপ্রাচ্যে যুদ্ধ-যুদ্ধ পরিস্থিতি। যার জেরে বন্ধ আকাশসীমা। দেশে ফিরতে পারছে না ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। কলকাতার হোটেলেই আটকে শাই হোপ, হেটমেয়াররা। দেশে ফিরতে না পারায় উদ্বিগ্ন ক্যারিবিয়ানরা। অন্যদিকে দিল্লিতে আটকে রয়েছে জিম্বাবোয়ে। বিশ্বকাপ থেকে ছুটি হয়ে গেলেও দেশে ফিরতে পারছে না।

ইজ়রায়েল-আমেরিকার যৌথ হামলায় নিহত হয়েছেন ইরানের সুপ্রিম লিডার আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের। তাঁর মেয়ে-জামাই, নাতিরও মৃত্যু হয়েছে বলে খবর। এরপর থেকেই পাল্টা আক্রমণ চালাচ্ছে ইরানও। দুবাইয়ে আমেরিকার বায়ুসেনাঘাঁটি লক্ষ্য করে আক্রমণ চালানো হয়েছে। আজ আবার ইরান দাবি করেছে তাদের পরমাণু ঘাঁটিতে হামলা চালিয়েছে ইজ়রায়েল ও আমেরিকা। যদিও, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তরফে দাবি করা হয়েছে, এখনও পর্যন্ত কোনও পরমাণু ঘাঁটি ধ্বংস বা ক্ষতিগ্রস্থ হওয়ার প্রমাণ মেলেনি। এই পরিস্থিতির মধ্যে যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে একাধিক উড়ান বাতিল করা হয়েছে। যার জেরে সমস্যায় অনেকে।

এদিকে, গতকাল কলকাতায় ছিল ভারত-ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ। সেদেশের ক্রিকেটাররা বাংলায় এসেছিলেন খেলতে। ম্যাচ শেষের পর খেলোয়াড়দের নিজের দেশে ফিরে যাওয়ার কথা। কিন্তু তাঁরা ফিরতে পারছেন না। শুধুমাত্র আকাশসীমা বন্ধের জন্যই ফিরতে পারছেন না তাঁরা। ICC-র তরফেও জানানো হয়েছে, গোটা বিষয়টি এই মুহূর্তে গুরুত্ব সহকারে বিচার-বিবেচনা করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আপাতত এখানেই আস্তানা তাঁদের। অন্যদিকে, জিম্বাবোয়ে টিমের বিশ্বকাপ থেকে আগেই ছুটি হয়ে গিয়েছে। কিন্তু তারাও দিল্লিতে আটকে।