AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Police: নিরাপত্তার বলয়ে মুড়ছে কলকাতা, ৩৯৮ টি জায়গায় পুলিশি পিকেট

Kolkata: কলকাতা পুলিশ সূত্রে খবর, দোলের দিন কলকাতার ৩৯৮ টি জায়গায় পুলিশি পিকেট বসবে। খান্না মোড়, পার্ক-সার্কাস সেভেন পয়েন্ট, শ‍্যামবাজার-সহ ৮৬ টি জায়গায় থাকছে বিশেষ পিকেট। আর সংশ্লিষ্ট এই পুলিশ পিকেটগুলির দায়িত্বে থাকছেন ছ'জন করে পুলিশকর্মী।

Kolkata Police: নিরাপত্তার বলয়ে মুড়ছে কলকাতা, ৩৯৮ টি জায়গায় পুলিশি পিকেট
কলকাতা পুলিশImage Credit: Facebook
| Edited By: | Updated on: Mar 02, 2026 | 10:06 PM
Share

কলকাতা: আগামিকাল, মঙ্গলবার দোল। বসন্তের রঙে মাতোয়ারা হবে বাঙালি। আবির-রঙ মেখে আনন্দ চলবে জেলায়-জেলায়। কিন্তু সেই আনন্দের মধ্যেও যে কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তা নজরে রাখছে কলকাতা পুলিশ। অন্য দিনের তুলনায় আরও বেশি করে কড়া প্রহরায় মুড়ে ফেলা হবে তিলোত্তমাকে।

কলকাতা পুলিশ সূত্রে খবর, দোলের দিন কলকাতার ৩৯৮ টি জায়গায় পুলিশি পিকেট বসবে। খান্না মোড়, পার্ক-সার্কাস সেভেন পয়েন্ট, শ‍্যামবাজার-সহ ৮৬ টি জায়গায় থাকছে বিশেষ পিকেট। আর সংশ্লিষ্ট এই পুলিশ পিকেটগুলির দায়িত্বে থাকছেন ছ’জন করে পুলিশকর্মী। আর বাকি ৩১২ টি পিকেটে তিনজন করে পুলিশকর্মী থাকছেন। সব থেকে বেশি পুলিশ থাকছে বন্দর এলাকায়। এখানে ৭২টি পিকেট করা হবে। এছাড়া দক্ষিণ-পূর্ব এবং দক্ষিণ শহরতলিতে ৩৬ টি করে পিকেট হবে।

জানা যাচ্ছে, ২৪টি ঘাটে DMG দল থাকবে। কলকাতা পুলিশের প্রতিটি ডিভিশনেও DMG দল থাকবে। শহরে নজরদারিতে টহলদারি ভ‍্যান PCR ভ্য়ান থাকবে ৬২টি। এছাড়াও অলিগলিতে মোটর বাইক নিয়েও টহল দেবে পুলিশ। অর্থাৎ ভোটের আগে নিরাপত্তায় যে কোনও রকম ফাঁক ফোকড় রাখতে চাইছে না কলকাতা পুলিশ তা আরও একবার স্পষ্ট। বস্তুত, এই নিরাপত্তার জন্যই সম্প্রতি মহিলা সুরক্ষায় বিশেষ নজর দিয়েছে কলকাতা পুলিশ। শহরের ৫ জায়গায় চালু হয়েছে পিঙ্ক বুথ। সম্পূর্ণ মহিলা পরিচালিত এই বুথগুলো থাকছে অত‍্যাধুনিক সুবিধে। এছাড়াও শাইনিং পেট্রলিং গাড়ি ঘুরবে রাতের কলকাতায়।সেখানেও থাকবেন মহিলা উর্দিধারীরা।

বাংলায় SIR-এ বাদ ৫০ লক্ষ অনুপ্রবেশকারী? নিতিনের মন্তব্যে চাপানউতোর
বাংলায় SIR-এ বাদ ৫০ লক্ষ অনুপ্রবেশকারী? নিতিনের মন্তব্যে চাপানউতোর
চাপ বাড়ছে কমিশনের, ফের ধরনায় মমতা
চাপ বাড়ছে কমিশনের, ফের ধরনায় মমতা
| আতঙ্কে নিদ্রাহীন বাগদার মতুয়া পরিবারের
| আতঙ্কে নিদ্রাহীন বাগদার মতুয়া পরিবারের
ছাব্বিশে বিজেপি ৫০-র নিচে নামলে কেন্দ্রে কী হবে? বলে দিলেন অভিষেক
ছাব্বিশে বিজেপি ৫০-র নিচে নামলে কেন্দ্রে কী হবে? বলে দিলেন অভিষেক
নিরাপত্তা বাড়ানো, আইন শৃঙ্খলার উন্নতি, পরিবর্তনের উদ্দেশ্য: অমিত
নিরাপত্তা বাড়ানো, আইন শৃঙ্খলার উন্নতি, পরিবর্তনের উদ্দেশ্য: অমিত
তালিকা প্রকাশের পরেই কমিশনকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
তালিকা প্রকাশের পরেই কমিশনকে নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
নদিয়ার দিকনগরে পরিবর্তন যাত্রায় জেপি নাড্ডা
নদিয়ার দিকনগরে পরিবর্তন যাত্রায় জেপি নাড্ডা
বিধানসভা ভোট নিয়ে কী ভাবছেন সিঙ্গুরের সাধারণ মানুষ? শুনল টিভি৯ বাংলা
বিধানসভা ভোট নিয়ে কী ভাবছেন সিঙ্গুরের সাধারণ মানুষ? শুনল টিভি৯ বাংলা
ভোটের আগে পোস্টার রাজনীতি, ভাতারে TMC বিধায়কের বিরুদ্ধে সরব হলেন কারা?
ভোটের আগে পোস্টার রাজনীতি, ভাতারে TMC বিধায়কের বিরুদ্ধে সরব হলেন কারা?
কারও সুগার বেড়ে গিয়েছে, কেউ অসুস্থ! ২৭ জনের কেন এই অবস্থা
কারও সুগার বেড়ে গিয়েছে, কেউ অসুস্থ! ২৭ জনের কেন এই অবস্থা