ATM টাকা তুলতে গিয়ে পাশের যুবকের সাহায্য চেয়েছিলেন বৃদ্ধ শিক্ষক, বাড়ি এসে দেখলেন সব শেষ!
Arambagh: আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সাংবাদিক সম্মেলন করে গোটা বিষয়ে সাধারণের সামনে তুলে ধরেন। কেন আরও সতর্ক থাকার প্রয়োজন রয়েছে তাও বোঝান। এদিকে খবর চাওয়ার হতেই ইতিমধ্য়েই শহরের নাগরিক মহলে চাপানউতোর তৈরি হয়েছে।

আরামবাগ: টাকা তুলতে গিয়েছিলে এটিএম থেকে। কিন্তু কে জানতো টাকা তোলা তো দূর উল্টে অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাবে হাজার হাজার টাকা। গত ২৫শে জানুয়ারি কামারপুকুরের বাসিন্দা ওই অবসরপ্রাপ্ত শিক্ষক মহেশপুর এলাকার একটি এটিএম কাউন্টারে টাকা তুলতে গিয়েছিলেন। কিন্তু টাকা তুলতে গিয়ে কিছু সমস্যার সম্মুখীন হওয়ায় তিনি পাশে থাকা এক যুবকের সাহায্য চান। কিন্তু সহায্য চাওয়াই কাল হয়। অভিযোগ, সেই সুযোগকে কাজে লাগিয়েই অভিযুক্ত যুবক কৌশলে শিক্ষকের আসল কার্ডটি বদলে নিয়ে একটি ভুয়ো কার্ড তাঁর হাতে ধরিয়ে দেয়। কিছু সময়ের মধ্যেই বৃদ্ধের অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যায় ৭৫ হাজার ৫০০ টাকা। অভিযোগ কারী অবসরপ্রাপ্ত শিক্ষকের নাম অশোক কুমার বৈরাগী। তিনি আরামবাগ হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক।
তিনি যে প্রতারণার শিকার তা বুঝতে পেরেই সোজা পুলিশের দ্বারস্থ হন ওই বৃদ্ধ। তদন্তে নামে পুলিশ। মেলে সাফল্য। অভিযুক্তকে গ্রেফতার করে গোঘাট থানার পুলিশ। আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী সাংবাদিক সম্মেলন করে গোটা বিষয়ে সাধারণের সামনে তুলে ধরেন। কেন আরও সতর্ক থাকার প্রয়োজন রয়েছে তাও বোঝান। যদিও তদন্তের স্বার্থে পুলিশ ধৃতের প্রকাশ্যে আনেনি। এদিকে খবর চাওয়ার হতেই ইতিমধ্য়েই শহরের নাগরিক মহলে চাপানউতোর তৈরি হয়েছে। পুলিশ যদিও জানাচ্ছে, ইতিমধ্য়েই ধৃত যুবকের কাছ থেকে হাতিয়ে নেওয়া সমস্ত টাকাও উদ্ধার করা সম্ভব হয়েছে।
ধৃতকে এদিন আরামবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন। ওই যুবক একাই এই কাজ করেছিলেন, নাকি নেপথ্যে আরও বড় কোনও চক্র কাজ করছে তা জানতে পুরোদমে চলছে পুলিশি তদন্ত। জেরা করা হচ্ছে যুবককে।
