AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP MLA: ‘আমি নিখোঁজ নই’, তৃণমূলের মিছিলের আগে সোজা থানায় ছুটলেন বিজেপি বিধায়ক

BJP MLA Arambagh: এ নিয়ে তৃণমূলের শহর সহ সভাপতি অর্ঘ কুশারীর দাবি, মানুষের পরিষেবার ক্ষেত্রে উনি তো সত্যিই নিখোঁজ। মানুষকে জবাবদিহি করার কিছু নেই। তাই এইসব নাটক করে বাজার গরম করছেন। তবে গোঘাটের পর এবার আরামবাগের ঘটনায় ভোটের মুখে সরগরম রাজনীতি।

BJP MLA: ‘আমি নিখোঁজ নই’, তৃণমূলের মিছিলের আগে সোজা থানায় ছুটলেন বিজেপি বিধায়ক
রাজনৈতিক মহলে চাপানউতোর Image Credit: TV 9 Bangla
| Edited By: | Updated on: Feb 13, 2026 | 7:47 PM
Share

আরামবাগ: একদিন আগেই গোঘাটের বিজেপি বিধায়কের বিরুদ্ধে নিখোঁজ পোস্টার হাতে টর্চ জ্বেলে অভিনব মিছিল হয়। আরামবাগেও সেই কর্মসূচির আগাম খবর পেয়ে এবার নিজের অস্তিত্ব বোঝাতে আগেভাগে থানায় হাজিরা দিলেন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসুদন বাগ। এদিন বিকেলে আরামবাগের বিধায়ক নিখোঁজ বলে কর্মসূচির আয়োজন করেছে তৃণমূল। সেই খবর পেয়ে এদিন আরামবাগ থানায় হাজির হন বিজেপি বিধায়ক।  

সূত্রের খবর, তিনি আরামবাগ থানার আইসির কাছে গিয়ে স্পষ্টতই আমি আরামবাগেই রয়েছি। আরামবাগের মানুষের জন্য কাজ করে চলেছি। সবসময় জনসংযোগেই আছি। থানা থেকে বেরিয়ে বিধায়ক দাবি করেন, তৃণমূল ভোটের মুখে নোংরা রাজনীতি করতে চাইছে। আসলে ওরা বুঝে গেছে আরামবাগে ওদের কোনও অস্তিত্ব নেই। তাই সর্বত্র এইসব অপপ্রচার করে বেড়াচ্ছে। ওদের নোংরা রাজনীতিকে আরামবাগের মানুষ ব্যর্থ করবে। 

যদিও এ নিয়ে তৃণমূলের শহর সহ সভাপতি অর্ঘ কুশারীর দাবি, মানুষের পরিষেবার ক্ষেত্রে উনি তো সত্যিই নিখোঁজ। মানুষকে জবাবদিহি করার কিছু নেই। তাই এইসব নাটক করে বাজার গরম করছেন। তবে গোঘাটের পর এবার আরামবাগের ঘটনায় ভোটের মুখে সরগরম রাজনীতি। ভোটের দিন ঘোষণার আগেই দুই বিধানসভার বিধায়ককে ঘিরে ময়দানে তৃণমূল থেকে বিজেপি সবপক্ষই। 

যদিও দিনের শেষে মিছিল হলই। আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ নিখোঁজ, এই মর্মে ব্যানার-পোস্টার হাতে তৃণমূল কর্মী সমর্থকদের নাগরিক সমাজের নামে মিছিল করতে দেখা যায়। পরে আরামবাগ থানায় নিখোঁজ-র অভিযোগও জমা পড়ে। 

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো