AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল

পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল

TV9 Bangla Digital

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Updated on: Feb 11, 2026 | 5:36 PM

Share

জলপাইগুড়ির ময়নাগুড়ির এক তৃণমূল নেতার মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। যুব সাথী প্রকল্প নিয়ে ময়নাগুড়ির তৃণমূল টাউন ব্লক সভাপতি বিশ্বজিৎ সেন বলছেন, “মাসে এক হাজার টাকার গুটখার খরচ দেবেন দিদি।” তাঁর এই মন্তব্যের ভিডিয়ো ভাইরাল হয়েছে। আর সেই ভিডিয়ো নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।

জলপাইগুড়ি: এপ্রিল থেকেই মাসে দেড় হাজার টাকা করে পাবেন রাজ্যের বেকার যুবক-যুবতীরা। যুব সাথী প্রকল্প নিয়ে মঙ্গলবারই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল যুবসমাজের ভোট পেতে এই প্রকল্পকে হাতিয়ার করতে পারে বলে রাজনৈতিক মহল মনে করছে। এরই মধ্যে জলপাইগুড়ির ময়নাগুড়ির এক তৃণমূল নেতার মন্তব্যে শোরগোল পড়ে গিয়েছে। যুব সাথী প্রকল্প নিয়ে ময়নাগুড়ির তৃণমূল টাউন ব্লক সভাপতি বিশ্বজিৎ সেন বলছেন, “মাসে এক হাজার টাকার গুটখার খরচ দেবেন দিদি।” তাঁর এই মন্তব্যের ভিডিয়ো ভাইরাল হয়েছে। আর সেই ভিডিয়ো নিয়ে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।