AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

'জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়', খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল

‘জ্যাঠতুতো ভাই-বোনের শাসনে থাকতে হয়’, খেতে বসে কারণ জানালেন রুদ্রনীল

Subrata Banerjee

| Edited By: সঞ্জয় পাইকার

Updated on: Apr 13, 2026 | 6:04 AM

Share

হাওড়ার শিবপুরে বিজেপির তারকা প্রার্থী তিনি। এই গরমেও সকাল থেকে বেরিয়ে পড়তে হচ্ছে প্রচারে। এই অবস্থায় নিজেকে সুস্থ রাখতে কী খাবার পছন্দ অভিনেতা তথা বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের? সকাল সকাল তাঁর বাড়িতে পৌঁছে গেলেন টিভি৯ বাংলার প্রতিনিধি। প্রচারে বেরতে প্রস্তুত হচ্ছেন রুদ্রনীল। প্রয়াত বাবা-মার ছবিতে প্রণাম করলেন। তারপর খেতে বসলেন। পাতে লুচি। জানিয়ে দিলেন, সকালে কখনও চিড়ে খান। তবে লুচি খেতে ভালোবাসেন। আর তাঁর খাবার ব্যবস্থা করেন জ্যাঠতুতো ভাই-বোনরা। শিবপুরের বিজেপি প্রার্থী বললেন, "আমার বাবা-মা তো নেই। জ্যাঠতুতো ভাই-বোন আমার অভিভাবক। তাদের কথা শুনতে হয়।" দুপুরের খাবারে মাছ, আম-ডাল, চাটনি।

হাওড়ার শিবপুরে বিজেপির তারকা প্রার্থী তিনি। এই গরমেও সকাল থেকে বেরিয়ে পড়তে হচ্ছে প্রচারে। এই অবস্থায় নিজেকে সুস্থ রাখতে কী খাবার পছন্দ অভিনেতা তথা বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষের? সকাল সকাল তাঁর বাড়িতে পৌঁছে গেলেন টিভি৯ বাংলার প্রতিনিধি। প্রচারে বেরতে প্রস্তুত হচ্ছেন রুদ্রনীল। প্রয়াত বাবা-মার ছবিতে প্রণাম করলেন। তারপর খেতে বসলেন। পাতে লুচি। জানিয়ে দিলেন, সকালে কখনও চিড়ে খান। তবে লুচি খেতে ভালোবাসেন। আর তাঁর খাবার ব্যবস্থা করেন জ্যাঠতুতো ভাই-বোনরা। শিবপুরের বিজেপি প্রার্থী বললেন, “আমার বাবা-মা তো নেই। জ্যাঠতুতো ভাই-বোন আমার অভিভাবক। তাদের কথা শুনতে হয়।” দুপুরের খাবারে মাছ, আম-ডাল, চাটনি।

Follow Us