Bhowanipur: রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
Kolkata:এই ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় (CCTV)। আর সেই ভিডিয়ো পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি ৯ বাংলা। তবে, ভোটের আগে মুখ্য়মন্ত্রী বিধানসভা এলাকা ভবানীপুরে এমন ঘটনা ঘটনায় আগুনে যেন ঘৃতাহুতি পড়েছে।
শুনশান রাস্তা। দাঁড়িয়ে রয়েছে একটি বা দু’টি ট্যাক্সি। দেখা যাচ্ছে, টুপি পরে মুখ ঢাকা দু’জন ব্যক্তি এলেন আর তারপর বিজেপির পতাকা নামিয়ে তা আগুন জ্বালিয়ে দিলেন। এই ঘটনা ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায় (CCTV)। আর সেই ভিডিয়ো পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি ৯ বাংলা। তবে, ভোটের আগে মুখ্য়মন্ত্রী বিধানসভা এলাকা ভবানীপুরে এমন ঘটনা ঘটনায় আগুনে যেন ঘৃতাহুতি পড়েছে।
