AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yogi Adityanath in West Bengal: 'বাংলাকে কাঙাল করছে...', GDP নিয়ে না-জানা কথা যোগীর মুখে

Yogi Adityanath in West Bengal: ‘বাংলাকে কাঙাল করছে…’, GDP নিয়ে না-জানা কথা যোগীর মুখে

ঈপ্সা চ্যাটার্জী

|

Updated on: Apr 12, 2026 | 10:22 PM

Share

WB Assembly Election 2026: পাত্রসায়র থেকে দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ বললেন, "বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠের গান বন্দেমাতরম রাষ্ট্রসঙ্গীত। ১৫০ বছর পূর্ণ হচ্ছে বন্দেমাতরমের। দেশের স্বাধীনতার সময় বন্দেমাতরম দেশকে একজোট করেছিল। আমি বিশ্বাসের সঙ্গে বলছি, পশ্চিমবঙ্গেও পরিবর্তন হবে।"

বাংলার নির্বাচনী প্রচারে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। পাত্রসায়র থেকে দাঁড়িয়ে তিনি বললেন, “বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠের গান বন্দেমাতরম রাষ্ট্রসঙ্গীত। ১৫০ বছর পূর্ণ হচ্ছে বন্দেমাতরমের। দেশের স্বাধীনতার সময় বন্দেমাতরম দেশকে একজোট করেছিল। আমি বিশ্বাসের সঙ্গে বলছি, পশ্চিমবঙ্গেও পরিবর্তন হবে। আজ বাংলার দুর্দশা দেখে দুঃখ হয়। ভারতের আধ্যাত্বিকতা, সংস্কৃতি, কলা-শিক্ষার মাটি এটা। যে বাংলা ভারতকে সংস্কৃতি দিয়েছে, আধ্যাত্বিক সাধক দিয়েছে, মনে করুন স্বাধীনতার পর কিছু বছর ভারতের জিডিপির একটা অংশ বাংলা থেকে আসত। উদ্যম, পরিশ্রম, শ্রমিক ও কলকারখানা থেকে আসত জিডিপি। আজ সেই বাংলায় প্রথমে কংগ্রেস, পরে বামফ্রন্ট ও বিগত ১৫ বছর তৃণমূল কংগ্রেস বাংলাকে কাঙাল করছে।”

Follow Us