AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CPIM: ‘আপনার মতামত, আমাদের ইস্তাহার’, ভোটের আগে ইস্তেহার তৈরিতে জনমতকেই হাতিয়ার বামেদের

CPIM’s Manifesto: ইতিমধ্যেই দলের তরফে একটি ডিজিটাল ফর্ম প্রকাশ করা হয়েছে। রাজ্যের যে কোনও প্রান্ত থেকে সাধারণ এই লিঙ্কে ক্লিক করে যে কোনও মানুষ তাঁদের মতামত দিতে পারবেন। শুধু মতামত জানানোই নয়, এই ডিজিটাল উদ্যোগের মাধ্যমে দলের প্রচার ও প্রসারেও সাধারণ মানুষকে যুক্ত করার রাস্তা খোলা রাখা হয়েছে।

CPIM: ‘আপনার মতামত, আমাদের ইস্তাহার’, ভোটের আগে ইস্তেহার তৈরিতে জনমতকেই হাতিয়ার বামেদের
প্রতীকী ছবি Image Credit: Social Media
| Edited By: | Updated on: Feb 13, 2026 | 7:24 PM
Share

কলকাতা: সামনেই রাজ্যে বিধানসভা ভোট। নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই কোমর বাঁধছে রাজনৈতিক দলগুলি। এখন নির্বাচনী ইস্তেহার তৈরিতে এক অভিনব উদ্যোগ নিল সিপিআইএম। দলের নীতি নির্ধারণে এবার সাধারণ মানুষের মতামতকেই সবথেকে বেশি গুরুত্ব দিতে চাইছে বাম নেতৃত্ব। তাদের স্লোগান– ‘আপনার মতামত, আমাদের ইস্তাহার’। যদিও আগেই একই রাস্তায় হাঁটতে দেখা গিয়েছে বিজেপিকেও। 

দলীয় সূত্রে খবর, কেবল চার দেওয়ালের মধ্যে বসে নেতাদের ঠিক করা প্রতিশ্রুতি নয়, বরং সাধারণ মানুষ বাস্তবে কী চাইছেন, তার ভিত্তিতেই তৈরি হবে এবারের নির্বাচনী ইস্তেহার। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান এবং কৃষির মতো বুনিয়াদি ক্ষেত্রগুলিতে সাধারণ মানুষের প্রত্যাশা কী, বা তাঁরা কী ধরনের পরিবর্তন চাইছেন, তা সরাসরি জেনে নিতেই এই অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। কাজে লাগানো হচ্ছে প্রযুক্তিকে। 

ইতিমধ্যেই দলের তরফে একটি ডিজিটাল ফর্ম প্রকাশ করা হয়েছে। রাজ্যের যে কোনও প্রান্ত থেকে সাধারণ এই লিঙ্কে ক্লিক করে যে কোনও মানুষ তাঁদের মতামত দিতে পারবেন। শুধু মতামত জানানোই নয়, এই ডিজিটাল উদ্যোগের মাধ্যমে দলের প্রচার ও প্রসারেও সাধারণ মানুষকে যুক্ত করার রাস্তা খোলা রাখা হয়েছে। ওই একই লিঙ্কের মাধ্যমে ইচ্ছুক ব্যক্তিরা সিপিআইএম-এর ডিজিটাল ভলান্টিয়ার হওয়ার জন্যও আবেদন করতে পারবেন। অন্যদিকে বঙ্গযুদ্ধে জনতার মন বুঝতে চাইছে বিজেপিও। বিধানসভাভিত্তিক এলাকায় এলাকায় ঘুরবে বিজেপির গাড়ি। সেখানেই মানুষ তাঁদের মতামত জানাতে পারবে। একইসঙ্গে একটি নম্বরও জানানো হয়েছে রাজ্য বিজেপির তরফে। সেখানেও ফোন করে জানানো যাবে মতামত। 

ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
ফের অগ্নিমিত্রাকে গোব্যাক স্লোগান, বিজেপি কর্মীদের ওপর হামলা
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
রাতে বিজেপির পতাকা টেনে নামিয়ে পোড়াচ্ছে কারা?
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
ওপার বাংলায় ভোট, এপার বাংলায় চরমে সতর্কতা
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
বিধানসভা ভোটের আগেই হুমায়ুনের বাবরি মসজিদের নির্মাণ শুরু
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
TMC নেতাকে বাইকে ধাক্কা মারার পর প্রায় ১ কিলোমিটার টানল ট্রাক
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
মুখ ঢেকে কী করছে যুবক, CCTV-তে ধরা পড়ল সব
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
পান-গুটখার খরচ দিচ্ছে সরকার, ময়নাগুড়ির তৃণমূল নেতার মন্তব্য ভাইরাল
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
জলপাইগুড়ির রেশন ডিলারদের নয়া ফরমান, রেশনের সঙ্গে উন্নয়নের পাঁচালি
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
বেলডাঙা হিংসা মামলায় বহাল NIA তদন্ত, সুপ্রিম কোর্টে ধাক্কা রাজ্যের
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা
অভিযোগ জানাতে বলেছিলেন পুলিশ সুপার, কাটমানি চাওয়ায় অভিযুক্ত TMC নেতা