AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Yuva Sathi: যুব সাথীর ফর্ম দিচ্ছে সিভিক ভলান্টিয়র!

এ দিন, সকাল থেকেই 'যুবসাথী' ও 'ভূমিহীনদের' জন্য ফর্ম তুলতে ব্যাপক উত্তেজনা দেখা দেয় আরামবাগ বিডিও অফিস চত্বরে। হাজার হাজার মানুষের ভিড়ে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। ঠেলাঠেলি, ধস্তাধস্তি,এমনকি ফর্ম কাড়াকাড়ি হয়। রীতিমতো শ্বাসরোধ হওয়ার মতো অবস্থা হয়।

Yuva Sathi: যুব সাথীর ফর্ম দিচ্ছে সিভিক ভলান্টিয়র!
যুব সাথীর ফর্ম তোলা নিয়ে ঝামেলাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 23, 2026 | 1:53 PM
Share

আরামবাগ: ফর্ম দেওয়া শুরু হয়েছে যুব সাথী-লক্ষ্মীর ভান্ডার-ভূমিহীনদের জন্য। আর সেই ফর্ম তুলতে গিয়ে বিশৃঙ্খলা। ঠেলাঠেলি, ধস্তাধস্তি এমনকী ফর্ম নিয়েও কাড়াকাড়ির। বাধ্য হয়ে ময়দানে নামল পুলিশ। শেষে ফর্ম দিচ্ছেন পুলিশ আর সিভিক ভলান্টিয়ররা। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগের।

এ দিন, সকাল থেকেই ‘যুবসাথী’ ও ‘ভূমিহীনদের’ জন্য ফর্ম তুলতে ব্যাপক উত্তেজনা দেখা দেয় আরামবাগ বিডিও অফিস চত্বরে। হাজার হাজার মানুষের ভিড়ে ব্যাপক বিশৃঙ্খলা তৈরি হয়। ঠেলাঠেলি, ধস্তাধস্তি,এমনকি ফর্ম কাড়াকাড়ি হয়। রীতিমতো শ্বাসরোধ হওয়ার মতো অবস্থা হয়। প্রচুর ভিড়ে ওষ্ঠাগত প্রাণ। ফর্ম নিয়ে কাড়াকাড়ি, ধস্তাধস্তিতে অনেকেই অসুস্থ বোধ করেন। এমনই পরিস্থিতি যে যা পুলিশ মোতায়েন ছিল তারা কিছুই সামাল দিতে পারেনি। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় পুলিশ।

শেষমেশ হুড়োহুড়ি-ধস্তাধস্তি-ঠেলাঠেলির মাঝেই আরামবাগ বিডিও অফিস চত্বরে ফর্ম নিয়ে মাঠে নামে আরামবাগ জেলা পুলিশ। ফর্ম দিতে শুরু করে পুলিশ, সিভিক ভলান্টিয়ররা। এরপর বিডিও অফিস থেকে মাইকে প্রচার করা হয়। জানানো হয়, নিজের এলাকার পঞ্চায়েত অফিস থেকে পরবর্তীতে ফর্ম দেওয়া হবে। তবে এরপরও কমেনি হুড়োহুড়ি।

এক ব্যক্তি বলেন, “ঠেলাঠেলি আর বেলাইনে সব ঢুকে পড়ছে। পুলিশ এসেছে। তাকেও ঠেলেঠুলে দিয়ে ঢুকে পড়ছে। আমরা অনলাইন থেকে নিয়েছি। ফর্ম খুব কষ্ট করে নিতে হচ্ছে।”

Follow Us
বারবার বিতর্ক, কেন আবারও শিরোনামে আরজি কর?
বারবার বিতর্ক, কেন আবারও শিরোনামে আরজি কর?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেল আমদানি নিয়ে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেল আমদানি নিয়ে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী
BJP-র প্রার্থী নিয়ে অসন্তোষের মধ্যেই বাংলায় আসছেন নিতিন, খোঁচা কুণালের
BJP-র প্রার্থী নিয়ে অসন্তোষের মধ্যেই বাংলায় আসছেন নিতিন, খোঁচা কুণালের
মমতার কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচারে ফিরহাদ, খোঁচা দিলেন শুভেন্দুকে
মমতার কেন্দ্রে বাড়ি বাড়ি প্রচারে ফিরহাদ, খোঁচা দিলেন শুভেন্দুকে
২৮ লক্ষের সাপ্লিমেন্টারি তালিকা আজ, নাম রয়েছে কি না কোথায় দেখবেন?
২৮ লক্ষের সাপ্লিমেন্টারি তালিকা আজ, নাম রয়েছে কি না কোথায় দেখবেন?
সাপ্লিমেন্টারি তালিকায় কতজনের নাম থাকবে?
সাপ্লিমেন্টারি তালিকায় কতজনের নাম থাকবে?
RG Kar-এর ট্রমা কেয়ারে ভর্তি রোগী, বাইরের শৌচাগারের যেতে হবে কেন?
RG Kar-এর ট্রমা কেয়ারে ভর্তি রোগী, বাইরের শৌচাগারের যেতে হবে কেন?
'লোডশেডিং করে দিতে পারে...' ভোট দিয়ে কী করতে বললেন মমতা?
'লোডশেডিং করে দিতে পারে...' ভোট দিয়ে কী করতে বললেন মমতা?
'২৯৩টি আসন দেখবেন মমতা', বাকি একটি আসন তৃণমূলের কারা দেখবেন?
'২৯৩টি আসন দেখবেন মমতা', বাকি একটি আসন তৃণমূলের কারা দেখবেন?
পবিত্র করের পাড়ায় জনসংযোগ শুভেন্দুর, কী বললেন?
পবিত্র করের পাড়ায় জনসংযোগ শুভেন্দুর, কী বললেন?