‘লোডশেডিং করে দিতে পারে…’ ভোট দিয়ে কী করতে বললেন মমতা?
Mamata Banerjee: ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী একে অপরের বিরুদ্ধে লড়েছিলেন।১৯৫৬ ভোটে মমতাকে হারিয়েছিলেন শুভেন্দু। তবে ফল নিয়ে আদালতের দ্বারস্থ হন মমতা। লোডশেডিং করে তাঁকে হারানো হয়েছে বলে অভিযোগ করেন।
সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে ভোটারদের বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের ভোটারদের উদ্দেশে তিনি বললেন, “ভোট শেষ হলেই বাড়ি চলে যাবেন না। আবার লোডশেডিং করে দিতে পারে।” ভোট শেষে স্ট্রং রুমের উপরে কড়া নজর রাখতে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, বাংলায় ভোট শেষ হলেই ‘মিশন দিল্লি’ শুরু করবেন। প্রসঙ্গত, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী একে অপরের বিরুদ্ধে লড়েছিলেন।১৯৫৬ ভোটে মমতাকে হারিয়েছিলেন শুভেন্দু। তবে ফল নিয়ে আদালতের দ্বারস্থ হন মমতা। লোডশেডিং করে তাঁকে হারানো হয়েছে বলে অভিযোগ করেন।
Follow Us
