AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RG Kar Hospital : বারবার বিতর্ক, কেন আবারও শিরোনামে আরজি কর?

RG Kar Hospital : বারবার বিতর্ক, কেন আবারও শিরোনামে আরজি কর?

Souvik Sarkar

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Updated on: Mar 23, 2026 | 5:25 PM

Share

RG Kar Hospital Controversy : বুকে ব্যথা নিয়ে আজ ভোর রাতে ট্রমা কেয়ারে ভর্তি হয়েছিলেন বিশ্বজিত সামন্ত নামে ওই রোগী। পরিবারের দাবি, বিশ্বজিত বাবু শৌচালয়ে যাওয়ার প্রয়োজন অনুভব করেন। সেইসময় চিকিৎসকরা জানান, শৌচালয় নেই। অভিযোগ তালাবন্ধ করে রাখা হয়েছে শৌচালয়। তার জন্য ১০০ মিটার দূরে সুলভ শৌচালয়ে যেতে হবে।

আবারও খবরের শিরোনামে আরজি কর। বিতর্কে যেন পিছু ছাড়ছে না এই হাসপাতালের। অভিযোগ, হাসপাতালের অব্যবস্থায় বেঘোরে প্রাণ গিয়েছে রোগীর। বুকে ব্যথা নিয়ে আজ ভোর রাতে ট্রমা কেয়ারে ভর্তি হয়েছিলেন বিশ্বজিত সামন্ত নামে ওই রোগী। পরিবারের দাবি, বিশ্বজিত বাবু শৌচালয়ে যাওয়ার প্রয়োজন অনুভব করেন। সেইসময় চিকিৎসকরা জানান, শৌচালয় নেই। অভিযোগ তালাবন্ধ করে রাখা হয়েছে শৌচালয়। তার জন্য ১০০ মিটার দূরে সুলভ শৌচালয়ে যেতে হবে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে শৌচালয়ে হেঁটে যাওয়ার জন্য নয়, তার আগে হাসপাতালের বেডেই মৃত্যু হয়েছে। কেন বারবার আলোচনার কেন্দ্রে উঠে আসছে আর জি কর, সেই বিষয়ে প্রশ্ন উঠছে।

Published on: Mar 23, 2026 05:02 PM
Follow Us