AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rajeev Kumar: প্রাক্তন ডিজি এখন গণনা পর্যবেক্ষক, রাজীব কুমারকে বিশেষ দায়িত্ব তৃণমূলের

Rajeev Kumar As Counting Observer: চলতি বছরই রাজ্য পুলিশের ডিজি পদ থেকে অবসর গ্রহণ করেন রাজীব কুমার। তারপরই রাজনীতিতে যোগ। তৃণমূল কংগ্রেসের তরফে তাঁকে রাজ্যসভার জন্য মনোনীত করা হয়। বর্তমানে তিনি রাজ্যসভার সাংসদ। এখন গণনার দিন পর্যবেক্ষকের দায়িত্বও সামলাবেন।

Rajeev Kumar: প্রাক্তন ডিজি এখন গণনা পর্যবেক্ষক, রাজীব কুমারকে বিশেষ দায়িত্ব তৃণমূলের
রাজীব কুমারImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: May 03, 2026 | 3:12 AM
Share

কলকাতা : পশ্চিমবঙ্গের প্রাক্তন ডিজি রাজীব কুমারকে(Rajeev Kumar) বিশেষ দায়িত্ব দিল তৃণমূল কংগ্রেস। ভোটগণনায় এবার পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হল তাঁকে। আজ এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে একগুচ্ছ নির্দেশ দেওয়া হয় এজেন্টদের (Counting Agent)। একইসঙ্গে, জেলা ধরে ধরে গণনা পর্যবেক্ষক নিয়োগ করা হয়। সেখানেই রাজীব কুমারের দায়িত্ব নিয়ে আলাদাভাবে উল্লেখ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

রাজীব কুমারকে কী দায়িত্ব দেওয়া হয়েছে?

দমদম-ব্যারাকপুর সাংগঠনিক জেলার গণনা পর্যবেক্ষক করা হয়েছে রাজীবকে। ভোটগণনার দিন সেই দায়িত্বেই থাকবেন তিনি। চলতি বছরই রাজ্য পুলিশের ডিজি পদ থেকে অবসর গ্রহণ করেন রাজীব কুমার। তারপরই রাজনীতিতে যোগ। তৃণমূল কংগ্রেসের তরফে তাঁকে রাজ্যসভার জন্য মনোনীত করা হয়। বর্তমানে তিনি রাজ্যসভার সাংসদ। এখন গণনার দিন পর্যবেক্ষকের দায়িত্বও সামলাবেন।

আর কাকে কোন দায়িত্ব?

ভার্চুয়াল বৈঠকে জেলা ধরে ধরে পর্যবেক্ষক নিয়োগ করা হয়। উত্তর কলকাতার দায়িত্বে কুণাল ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ কলকাতার দায়িত্ব দেওয়া হয়েছে অরূপ বিশ্বাস এবং ফিরহাদ হাকিমকে। হাওড়ায় দায়িত্বে পুলক রায়, দক্ষিণ ২৪ পরগনার দায়িত্বে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুরের দায়িত্বে রয়েছেন সায়নী ঘোষ এবং ঋজু দত্ত।

প্রসঙ্গত, আজ তৃণমূলের সব কাউন্টিং এজেন্টদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। গণনাকেন্দ্রে এজেন্টের কী কাজ হবে, কোন দিকে নজর থাকবে, কী কী খাবেন তাঁরা, সেই বিষয়ে এজেন্টদের একাধিক নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে বৈঠক থেকে মমতার বার্তা, ণমূল বড় ব্যবধানে জিতছে। ২০০-র বেশি আসনে জিতবেন তাঁরা।

Follow Us