ট্রমা কেয়ারে ভর্তি রোগী, বাইরের শৌচাগারের যেতে হবে কেন? RG Kar-এ রোগী মৃত্যুতে বড় প্রশ্ন
RG Kar Patient Death: ফের বিতর্ক আরজি কর হাসপাতালে। গত সপ্তাহে লিফটে আটকে এক ব্যক্তির মৃত্যুর পর এবার স্ট্রেচার না মেলায় রোগী মৃত্যুর অভিযোগ। মৃতের নাম বিশ্বজিৎ সামন্ত। বুকে ব্যথা নিয়ে আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি হয়েছিলেন নিমতার বাসিন্দা।
ফের বিতর্ক আরজি কর হাসপাতালে। গত সপ্তাহে লিফটে আটকে এক ব্যক্তির মৃত্যুর পর এবার স্ট্রেচার না মেলায় রোগী মৃত্যুর অভিযোগ। মৃতের নাম বিশ্বজিৎ সামন্ত। বুকে ব্যথা নিয়ে আরজি কর হাসপাতালের ট্রমা কেয়ারে ভর্তি হয়েছিলেন নিমতার বাসিন্দা। পরিবারের দাবি, ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বজিতবাবুর চিকিৎসা শুরু করে দেওয়া হয়। তারপর বিশ্বজিত বাবু শৌচালয়ে যেতে চান। সেইসময় চিকিৎসকরা জানান, শৌচালয় নিচে নেই। তার জন্য ১০০ মিটার দূরে সুলভ শৌচালয়ে যেতে হবে। পরিবারের অভিযোগ, সেইসময় স্ট্রেচার পাননি তাঁরা। বাধ্য হয়ে ১০০ মিটার হেঁটে যেতে হয়। দোতলায় উঠতে হবে শৌচাগারে যাওয়ার জন্য। তবে, শৌচালয়ে যাওয়ার আগেই অচৈতন্য হয়ে পড়েন ওই ব্যক্তি। এরপর তাঁকে এমার্জেন্সিতে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। পরিবারের অভিযোগ, এমার্জেন্সিতে নিয়ে যাওয়ার সময় বারবার অনুরোধ সত্ত্বেও হাসাপাতালের কেউ তাঁদের সাহায্য করেনি।
