AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ইরানকে আমেরিকায় খেলতে আসতে মানা ট্রাম্পের, প্রশ্ন বিশ্বজুড়ে !

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতউল্লাহ খামেনেই দিন কয়েক আগেই আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় প্রাণ হারান। তারপরেই মধ্যপ্রাচ্যে শুরু হয় যুদ্ধ। এই কারণেই ইরানকে আদৌ আমেরিকা নিজেদের দেশে বিশ্বকাপে খেলতে দেবে কি না, তাই নিয়ে সংশয় তৈরী হয়েছিল।

ইরানকে আমেরিকায় খেলতে আসতে মানা ট্রাম্পের, প্রশ্ন বিশ্বজুড়ে !
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Mar 13, 2026 | 2:57 PM
Share

কলকাতা : যুদ্ধ চলছে দুই দেশে, এবার যুদ্ধের বাইরে অর্থাৎ খেলার বিশ্বেও যেন সম্মুখসমরে দুই দেশ। ইরান ও আমেরিকা। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে আমেরিকা, মেক্সিকো, কানাডায়। আগেই শোনা গিয়েছিল যুদ্ধের আবহের মাঝে ইরান হয়ত বিশ্বকাপে অংশগ্রহণ নাও করতে পারে। ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে জানিয়েছিলেন, ইরানের বিশ্বকাপে খেলা নিয়ে ট্রাম্পের কোনও সমস্যা নেই। এবার এই মন্তব্যের পরেই ইরান জানিয়ে দিয়েছিল নিজেদের সিদ্ধান্ত। আমেরিকায় গিয়ে বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করবে না ইরান। এমনই সিদ্ধান্ত সেই দেশের ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনিয়ামালির। এই মন্তব্য়ের পরই নিজের মতপ্রকাশ করলেন ডোনাল্ড ট্রাম্প।

সোশ্য়াল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন,”বিশ্বকাপে ইরানের ফুটবল দলকে স্বাগত। কিন্তু আমি মনে করি না এই মুহুর্তে ওদের জীবনের ঝুঁকি নিয়ে আসা উচিৎ।” তাঁর কথা থেকেই পরিষ্কার, ইরান বিশ্বকাপ খেলতে আসুক, ট্রাম্প নিজেও চাননা। ইরানের বিশ্বকাপ বয়কটের পর ফুটবল বিশ্বের ধারণা, হয়ত ইরানকে ছাড়াই হতে চলেছে এই বছরের ফিফা বিশ্বকাপ। যদিও, ফিফা এই নিয়ে কোনও মন্তব্য করেনি। বুধবার ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দোনিয়ামালি জানিয়েছেন,”আমেরিকা আমাদের নেতাকে হত্যা করেছে। ওদের আক্রমণে আমাদের দেশের শিশুরা নিরাপদ নয়। ওদের দেশে আমরা বিশ্বকাপ খেলতে যাব না।” ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতউল্লাহ খামেনেই দিন কয়েক আগেই আমেরিকা ও ইজরায়েলের যৌথ হামলায় প্রাণ হারান। তারপরেই মধ্যপ্রাচ্যে শুরু হয় যুদ্ধ। এই কারণেই ইরানকে আদৌ আমেরিকা নিজেদের দেশে বিশ্বকাপে খেলতে দেবে কি না, তাই নিয়ে সংশয় তৈরী হয়েছিল। কিন্তু ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্তিনো জানিয়েছিলেন, ট্রাম্প তাঁকে বলেছেন, ইরানের বিশ্বকাপ খেলা নিয়ে তাঁর কোনও সমস্যা নেই। ইরান বিশ্বকাপে খেলতে এলে তাদেরকে যথাযথভাবেই স্বাগত জানানো হবে। তার মধ্যেই ট্রাম্প জানালেন,”ইরানের ফুটবলারদের সুরক্ষাজনিত কারণে আমেরিকায় আসা উচিত নয়।”

১১ জুন থেকে বিশ্বকাপ শুরু আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে। চলবে ১৯ জুলাই পর্যন্ত। ইরানের গ্ৰুপ লিগের ম্যাচগুলি আমেরিকার মাটিতে। গ্ৰুপ জি-তে মিশর, বেলজিয়াম ও নিউজিল্যান্ডের সঙ্গে একসঙ্গে রয়েছে ইরান দল। এশিয়ার যোগ্যতা অর্জনে গ্রূপের শীর্ষস্থানে থেকে বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছিল ইরান। তাদের তিনটি ম্যাচই ছিল আমেরিকার মাটিতে। দুই সপ্তাহ আগে ট্রাম্প সাক্ষাৎকারে জানিয়েছিলেন,”ইরান বিশ্বকাপ খেলবে কি না, তাই নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই আমার। ওরা (ইরান) খুব খারাপ ভাবে হেরে যাওয়া একটা দেশ। ওদের খেলা না খেলা নিয়ে আমার যায় আসে না।” তারপর আবার ইরানকে নিয়ে বোমা ফাটালেন ‘আমেরিকান বিশ্বগুরু’। এরপরই প্রশ্ন উঠেছে, কিসের ভয় ইরানের? তাহলে কী আমেরিকায় এলে প্রাণ সংশয় হতে পারে সমর্থকদের? ট্রাম্পের মত জানতে আগ্রহী ফুটবল সমর্থকরা।

Follow Us