AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Exit Poll Results 2026: বাংলায় পরিবর্তন না প্রত্যাবর্তন? কী ইঙ্গিত দিল বুথ ফেরত সমীক্ষা?

West Bengal Assembly Election Exit Poll Results 2026 in Bengali: বুথ ফেরত সমীক্ষাকে অবশ্য গুরুত্ব দিচ্ছে না তৃণমূল ও বিজেপি। তৃণমূলের বক্তব্য, এবারও তারা সরকার গঠন করবে। আবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বক্তব্য, বুথ ফেরত সমীক্ষা যাই বলুক, প্রথম দফার নির্বাচনের পরই বাংলায় পরিবর্তন হয়ে গিয়েছে। বুথ ফেরত সমীক্ষা মিলবে কি না, তার জন্য অপেক্ষা করতে হবে ৪ মে পর্যন্ত। কারণ, বাংলায় ভোটের ফলাফল ঘোষণা হবে ওইদিন।

Exit Poll Results 2026: বাংলায় পরিবর্তন না প্রত্যাবর্তন? কী ইঙ্গিত দিল বুথ ফেরত সমীক্ষা?
কী বলছে বুথ ফেরত সমীক্ষা?Image Credit: TV9 Bangla
| Updated on: Apr 29, 2026 | 11:17 PM
Share

কলকাতা: রেকর্ড ভোটের হার। দুটি দফাতেই বুথে বুথে ভোটারদের লম্বা লাইন। কয়েকটি বিক্ষিপ্ত হিংসার ঘটনা ছাড়া বাংলায় বিধানসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। আর ভোট মিটতেই তৃণমূল ও বিজেপি দাবি করছে, সরকার গঠন করছে তারাই। কিন্তু, বুথ ফেরত সমীক্ষাগুলি কী বলছে? বুধবার দ্বিতীয় দফার ভোটগ্রহণ শেষে একাধিক বুথ ফেরত সমীক্ষা সামনে এসেছে। সেখানে কাকে এগিয়ে রাখছে তারা?

বুথ ফেরত সমীক্ষা-

নির্বাচনের ফলাফল ঘোষণার পর অনেক সময় দেখা যায়, বুথ ফেরত সমীক্ষা মিলে গিয়েছে। আবার অনেক সময় বুথ ফেরত সমীক্ষার সঙ্গে মেলে না ফলাফল। ফলে বুথ ফেরত সমীক্ষা ফলাফলের আভাস দেয় মাত্র।

বাংলায় বিধানসভা আসন সংখ্যা ২৯৪। সরকার গড়তে প্রয়োজন ১৪৮ আসন। বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা বলছে, বাংলায় বিধানসভা নির্বাচনে মূলত প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে তৃণমূল ও বিজেপির মধ্যে। কোনও কোনও সমীক্ষা বলছে, ক্ষমতা ধরে রাখবে তৃণমূল। আবার কোনও কোনও সমীক্ষায় বাংলায় পরিবর্তনের আভাস দেওয়া হয়েছে। দেখে নেওয়া যাক, কোন সমীক্ষা কী বলছে….

পিপল’স ইনসাইট-

পিপল’স ইনসাইটের বুথ ফেরত সমীক্ষা বলছে, তৃণমূল ১৩৮ থেকে ১৫০টি আসন পেতে পারে। বিজেপি পেতে পারে ১৪৪ থেকে ১৫৪টি আসন। কংগ্রেস সর্বোচ্চ একটি আসন পেতে পারে। বামেদের সর্বোচ্চ একটি আসন দেওয়া হয়েছে এই সমীক্ষায়। অন্যদের কোনও আসন দেওয়া হয়নি।

PMARQ-

PMARQ-র বুথ ফেরত সমীক্ষা বলছে, তৃণমূল পেতে পারে ১১৮ থেকে ১৩৮টি আসন। বিজেপি পেতে পারে ১৫০ থেকে ১৭৫টি আসন। অন্যরা ২ থেকে ৬টি আসন পাবে বলে তারা বুথ ফেরত সমীক্ষায় জানিয়েছে।

পিপল’স পালস-

পিপল’স পালস তাদের বুথ ফেরত সমীক্ষায় বলছে, তৃণমূল পেতে পারে ১৭৭ থেকে ১৮৭টি আসন। বিজেপি পেতে পারে ৯৫ থেকে ১১০টি আসন। কংগ্রেস পেতে পারে ১ থেকে ৩টি আসন। বামেরা সর্বোচ্চ একটি আসন পেতে পারে। অন্যরা পেতে পারে ১ থেকে ২টি আসন।

চাণক্য স্ট্র্যাটেটিজস-

চাণক্য স্ট্র্যাটেটিজসের বুথ ফেরত সমীক্ষা বলছে, তৃণমূল পেতে পারে ১৩০ থেকে ১৪০ আসন। বিজেপি পেতে পারে ১৫০ থেকে ১৬০ আসন। কংগ্রেস ও বামেরা খাতা খুলতে পারবে না বলে তারা বুথ ফেরত সমীক্ষায় জানিয়েছে। অন্যরা ৬ থেকে ১০টি আসন পেতে পারে।

ম্যাট্রিজ-

ম্যাট্রিজের বুথ ফেরত সমীক্ষা বলছে, তৃণমূল পেতে পারে ১২৫ থেকে ১৪০ আসন। বিজেপি পেতে পারে ১৪৬ থেকে ১৬১ আসন। কংগ্রেস ও বামেদের জায়গায় ফাঁকা রাখা হয়েছে। অন্যরা ৬ থেকে ১০টি আসন পেতে পারে।

প্রজা পোলস-

প্রজা পোলসের বুথ ফেরত সমীক্ষা বলছে, তৃণমূল পেতে পারে ৮৫ থেকে ১১০ আসন। বিজেপি পেতে পারে ১৭৮ থেকে ২০৮ আসন। কংগ্রেস ও বামেদের জায়গায় ফাঁকা রাখা হয়েছে। অন্যরা সর্বোচ্চ ৫টি আসন পেতে পারে।

পোল ডায়েরি-

পোল ডায়েরির বুথ ফেরত সমীক্ষা বলছে, তৃণমূল পেতে পারে ৯৯ থেকে ১২৭ আসন। বিজেপি পেতে পারে ১৪২ থেকে ১৭১ আসন। কংগ্রেস ৩ থেকে ৫টি ও বামেরা ২ থেকে ৩টি আসনে জয়লাভ করতে পারে। অন্যরা সর্বোচ্চ ১টি আসন পেতে পারে।

জেভিসি-

জেভিসি তাদের বুথ ফেরত সমীক্ষায় বলছে, তৃণমূল পেতে পারে ১৩১ থেকে ১৫২ আসন। বিজেপি পেতে পারে ১৩৮ থেকে ১৫৯ আসন। কংগ্রেসের ঘর ফাঁকা রাখা হয়েছে। বামেরা সর্বোচ্চ একটি আসনে জয়লাভ করতে পারে। অন্যরা কতগুলি আসন পেতে পারে, তা নিয়ে কিছু বলা হয়নি।

বুথ ফেরত সমীক্ষাকে অবশ্য গুরুত্ব দিচ্ছে না তৃণমূল ও বিজেপি। তৃণমূলের বক্তব্য, এবারও তারা সরকার গঠন করবে। আবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বক্তব্য, বুথ ফেরত সমীক্ষা যাই বলুক, প্রথম দফার নির্বাচনের পরই বাংলায় পরিবর্তন হয়ে গিয়েছে। বুথ ফেরত সমীক্ষা মিলবে কি না, তার জন্য অপেক্ষা করতে হবে ৪ মে পর্যন্ত। কারণ, বাংলায় ভোটের ফলাফল ঘোষণা হবে ওইদিন।

Follow Us