AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ghatal ICDS: খোলা আকাশের নীচেই চলছে রান্না! কিলবিল করছে পোকা...এ কী হাল ঘাটালের ICDS কেন্দ্রের!

Ghatal ICDS: খোলা আকাশের নীচেই চলছে রান্না! কিলবিল করছে পোকা…এ কী হাল ঘাটালের ICDS কেন্দ্রের!

TV9 Bangla Digital

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Updated on: Aug 20, 2026 | 12:06 PM

Share

Ghatal ICDS Centre Condition: ছাউনি উড়ে গিয়েছে। খোলা আকাশের নীচেই হচ্ছে রান্না। চারপাশে কিলবিল করছে কেন্নো। এমনই অস্বাস্থ্যকর পরিবেশ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েত আলুই গ্রামের ৬৬ নম্বর আইসিডিএস কেন্দ্রের। টিভি৯ বাংলার ক্যামেরায় উঠে এল এমনই ছবি।

ছাউনি উড়ে গিয়েছে। খোলা আকাশের নীচেই হচ্ছে রান্না। চারপাশে কিলবিল করছে কেন্নো। এমনই অস্বাস্থ্যকর পরিবেশ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের মোহনপুর গ্রাম পঞ্চায়েত আলুই গ্রামের ৬৬ নম্বর আইসিডিএস কেন্দ্রের। টিভি৯ বাংলার ক্যামেরায় উঠে এল এমনই ছবি। শুধু তাই নয়, ছোট্ট শিশুদের পড়ার জায়গাটিও অস্বাস্থ্যকর। যে কোনও মুহূর্তে ঘটতে পারে দুর্ঘটনা। তাই অধিকাংশ অভিভাবকই তাঁদের ছেলে-মেয়েকে পাঠাচ্ছেন না এই কেন্দ্রে। এলাকার মানুষের অভিযোগ, বারবার প্রশাসনকে জানানো হলেও কোনও সুরাহা হয়নি। রাজ্যে ঘটেছে পালাবদল। এসেছে নতুন সরকার। তাই নতুন সরকারের উপর ভরসা রাখছেন কেন্দ্রের কর্মী থেকে শুরু করে এলাকার মানুষজন।

Follow Us