AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shantipur Municipality Corporation: পুরসভা না ভাগার? বেতন না মেলায় আবর্জনা ফেলে প্রতিবাদ সাফাইকর্মীদের

Shantipur Municipality Corporation: পুরসভা না ভাগার? বেতন না মেলায় আবর্জনা ফেলে প্রতিবাদ সাফাইকর্মীদের

Mahadeb Kundu

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Updated on: Aug 20, 2026 | 11:17 AM

Share

Shantipur Municipality Corporation Protest: দুর্গন্ধের কারণ ঢুকতে পারছেন না পুরকর্মীরা। পুরসভা নাকি ভাগার দেখে বোঝার উপায় নেই। এমনই পরিস্থিতি শান্তিপুর পৌরসভায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন আটকে রয়েছে অস্থায়ী সাফাইকর্মীদের। এছাড়া তাঁদের বেতনও বৃদ্ধি করাও হচ্ছে না। এই নিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বুধবার সকাল থেকে শান্তিপুর পৌরসভার গেট বন্ধ করে পচা আবর্জনা ফেলে চলতে থাকে সাফাই কর্মীদের আন্দোলন।

নদিয়ার শান্তিপুর পুরসভা। চেয়ারম্য়ানের ঘরের সামনে পড়ে আবর্জনা। দুর্গন্ধের কারণ ঢুকতে পারছেন না পুরকর্মীরা। পুরসভা নাকি ভাগার দেখে বোঝার উপায় নেই। এমনই পরিস্থিতি শান্তিপুর পৌরসভায়। অভিযোগ, দীর্ঘদিন ধরে বেতন আটকে রয়েছে অস্থায়ী সাফাইকর্মীদের। এছাড়া তাঁদের বেতনও বৃদ্ধি করাও হচ্ছে না। এই নিয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বুধবার সকাল থেকে শান্তিপুর পৌরসভার গেট বন্ধ করে পচা আবর্জনা ফেলে চলতে থাকে সাফাই কর্মীদের আন্দোলন। শুধু তাই নয়, আবর্জনার স্তুপে পরিণত হয় পুরসভা। ইস্তফা দিয়েছেন তৃণমূল পরিচালিত শান্তিপুর পুরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান।

Follow Us