AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কংগ্রেস

কংগ্রেস

ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বা কংগ্রেস ভারতের সবথেকে পুরনো রাজনৈতিক দল। ১৮৮৫ সালে এই রাজনৈতিক দলের প্রতিষ্ঠা হয়। মতবাদের দিক থেকে কংগ্রেস সেন্ট্রিস্ট বা মধ্যপন্থী। বম্বেতে দলের প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্য়ায়। ভারতের স্বাধীনতা আন্দোলনকে নেতৃত্ব দিয়েছিল এই দল। আজও দেশের অন্যতম বড় রাজনৈতিক দল হল কংগ্রেস। স্বাধীনতার পর বেশিরভাগ সময়, ভারতের শাসন ক্ষমতা ছিল এই দলের হাতেই। ১৭টি লোকসভা নির্বাচনে, ৭বারই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এছাড়া আরও তিনবার জোট সরকার গঠন করেছে। কংগ্রেস দল থেকে মোট ছয়জন প্রধানমন্ত্রী হয়েছেন। মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, লালবাহাদুর শাস্ত্রী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী প্রমুখ এই দলের বিশিষ্ট নেতা ছিলেন। বর্তমানে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।

Read More

Election Commission-Rahul Gandhi: ‘২৪০ জন সাংসদ থাকবেন’, রাহুল গান্ধীর দাবি ‘অস্বাভাবিক’ বলে বিবৃতি দিল কমিশন

INDIA Bloc Protest: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা না করে যাবেন না বলে সাফ জানিয়ে দিয়েছিলেন রাহুল-প্রিয়াঙ্কা। প্রায় ৮ ঘণ্টা ধর্না দেওয়ার পর আটক করা হয় রাহুল গান্ধী (Rahul Gandhi), প্রিয়াঙ্কা গান্ধী সহ উপস্থিত কংগ্রেসের সব নেতাকে। দ্বিতীয়বারের জন্য আটক করা হয়েছে মমতা তৃণমূল কংগ্রেসের নেতা তথা সাংসদ ডেরেক ও ব্রায়েনকেও।

Rahul Gandhi-Priyanka Gandhi: আকাশবাণী থেকে টেনে বের করা হল প্রিয়াঙ্কাদের, আটক ডেরেকরাও, মাঝপথ থেকে ফিরলেন অখিলেশ

INDIA Bloc Protest: মঙ্গলবার সংসদ চত্বর থেকে নির্বাচন কমিশন পর্যন্ত অভিযান শুরু করে ইন্ডিয়া জোটের সাংসদরা। শুরু থেকেই টানটান উত্তেজনা ছিল। মাঝপথে তাঁদের আটকে দেওয়া হলে, লাউডস্পিকার হাতে নিয়ে ব্যারিকেডের উপরে উঠে পড়েন রাহুল গান্ধী। অভিষেক-মহুয়াদের আটক করা হলেও, ঘুরপথে নির্বাচন কমিশনে পৌঁছনোর চেষ্টা করেন রাহুল গান্ধী।

Nandigram By poll: স্লিপ কেড়ে নেওয়ার অভিযোগ BJP-র বিরুদ্ধে, লাইন দিয়ে বাড়ি ফিরলেন মহিলারা

West bengal by poll election: ভোটের দিন সকাল থেকেই উত্তেজনা ছড়াল সুভানি চক এলাকায়। অভিযোগ উঠেছে, একাধিক মহিলা ভোটার ভোট না দিয়েই কেন্দ্র থেকে ফিরে যেতে বাধ্য হচ্ছেন। উক্ত বুথ এলাকা থেকে আসা বেশ কয়েকজন ভুক্তভোগী মহিলা অভিযোগ করেছেন যে, ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে তাঁদের কাছ থেকে জোরপূর্বক ভোটার স্লিপ কেড়ে নেওয়া হয়েছে।

Milan Pradhan on Police: ‘আমার চোখে গামছা বেঁধে নিয়ে গিয়েছিলেন, সেই তন্ময় মুখোপাধ্যায় দাঁড়িয়ে রিগিং করছেন’, পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক কংগ্রেস প্রার্থী

Nandigram Bye Election: সেই বিষয় জানতে পেরেই ঘটনাস্থলে যান কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। পুলিশকে অভিযোগ জানান তিনি। মহিলাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি নিয়ে তেড়ে যায়। কংগ্রেস প্রার্থী মিলন প্রধান অভিযোগ করেন, পুলিশ লাঠিচার্জ করেছে এবং তিনি নিজে জখম হয়েছেন।

Congress on Nandigram Bye-Election: নন্দীগ্রাম নিয়ে আশঙ্কায় কংগ্রেস, সোজা CEO-র কাছে অভিযোগ শুভঙ্কর সরকারের, কী বললেন?

West Bengal Bye Election Updates: শুভঙ্কর সরকার জানিয়েছেন, গতকাল রাতে মালদহ জেলা কংগ্রেস সভাপতি তথা সাংসদ শ্রী ঈশা খান চৌধুরী মালদহ জেলা পরিষদের তিনজন সদস্যকে নিয়ে পাকুড় থেকে ফিরছিলেন। মালদহ স্টেশনে পৌঁছানো মাত্রই দেখা যায়, স্টেশনের বাইরে বিজেপির বিশাল বাহিনী জমায়েত করেছে।

INDIA Alliance: আজ দিল্লিতে পথে নামছেন অভিষেক, পাশে রাহুল-সনিয়ারা, INDIA জোটের কী প্ল্যান?

INDIA Alliance Protest Rally: সকাল সাড়ে দশটায় সংসদের মকরদ্বার থেকে শুরু হবে মিছিল। এই মিছিলে প্রথম সারিতেই উপস্থিত থাকবেন সনিয়া গান্ধী, রাহুল গান্ধী। পাশাপাশি মিছিলে পা মেলাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এছাড়াও সব সংসদীয় দলের নেতারা উপস্থিত থাকছেন।

West Bengal ByElection 2026: ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তৈরি নন্দীগ্রাম-রেজিনগরে, সকাল ৭টায় শুরু ভোটগ্রহণ

Nandigram Lok Sabha and Rejinagar Assembly Constituency Bypoll 2026: মঙ্গলবার সকাল ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। মোট ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে দুই কেন্দ্রে। এর মধ্যে রেজিনগরে মোতায়েন করা হবে ৩৪ কোম্পানি ও নন্দীগ্রামে মোতায়েন করা হবে ৩৭ কোম্পানি বাহিনী। 

Supreme Court on Congress Candidate: ‘২০০৭ সালের ঘটনা, এতদিন কী করছিলেন? পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত’, মিলনের অন্তর্বর্তী জামিন জারি রেখেই বললেন প্রধান বিচারপতি

New Delhi: সোমবার সেই মামলার শুনানি। প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চের নির্দেশ, আপাতত নির্বাচন লড়ুক মিলন প্রধান। ফলত, জামিন খারিজের আবেদনে নন্দীগ্রাম উপনির্বাচনের আগে সাড়া দিল না সুপ্রিমকোর্ট।নির্বাচনের পর হবে এই মামলার পরবর্তী শুনানি।

Adhir Chowdhury on Mamata: ‘শুধু ঝঞ্ঝাটটা বাদ দিয়ে আসুন’, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বও মেনে নেবেন অধীর

Congress-Mamata Banerjee: বুধবারই দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধীদের সঙ্গে কথা হয় তাঁর। বিভিন্ন ইস্যুতে রাহুল ও মমতা একে অপরকে সমর্থনও করেন এদিনের বৈঠকে। সেই বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যেই বড় বার্তা দিলেন অধীর চৌধুরী।

Congress Leader Milan Pradhan: ‘মনে হয় DSP ছিলেন… আমায় বলছে, কী দাবি আছে বলুন..প্রত্যাহার করে নিন’, জেল থেকে বেরিয়েই সব বলে দিলেন নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন

Congress: এ বিষয়ে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, "এইসব ডাহা মিথ্যা কথা। ওইখানে কংগ্রেসের কোনও ভিতই নেই। মানুষ কংগ্রেসকে ভোট দিয়ে জিতিয়ে দেবে আর সেই ভয়ে বিজেপি প্রশাসনকে কাজে লাগাবে।"