AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ultadanga: উল্টোডাঙা ফুটওভার ব্রিজে ওইটা কী? তুমুল হইহই

ultadanga: জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের দেহ উদ্ধার হয়। এ দিন সকালে বিষয়টি এলাকাবাসীর নজরে পড়তেই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে।

Ultadanga: উল্টোডাঙা ফুটওভার ব্রিজে ওইটা কী?  তুমুল হইহই
ফুটওভার ব্রিজের ঘটনাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Apr 24, 2025 | 10:25 AM
Share

কলকাতা: বাগুইআটিতে কয়েকদিন আগেই ট্রলি ব্যাগের ভিতর থেকে এক যুবতীর দেহ উদ্ধার হয়েছিল। সেই ঘটনার দু’দিন কাটতে না কাটতেই এবার হাড়হিম ঘটনা উল্টোডাঙার ফুটওভার ব্রিজে। প্রতিদিনের মতোই ফুটব্রিজে দিয়ে হেঁটে যাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। আচমকা হইহই শুরু। উল্টোডাঙা ফুটওভার ব্রিজের উপর ঝুলছে দেহ। যা দেখে কার্যত চাপা উত্তেজনা তৈরি হয় এলাকায়। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ঝুলন্ত অবস্থায় ওই যুবকের দেহ উদ্ধার হয়। এ দিন সকালে বিষয়টি এলাকাবাসীর নজরে পড়তেই পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ পৌঁছে দেহ উদ্ধার করে। তারপর তা পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। উদ্ধার হওয়া যুবকের নাম পরিচয় এখনও পর্যন্ত জানতে পারা যায়নি।

উল্লেখ্য, সম্প্রতি বাগুইআটিতে একটি ট্রলিব্যাগের ভিতর থেকে এক যুবতীর দেহ উদ্ধার হয়েছিল। সোমবার সন্ধ্যায় প্রথম ট্রলি ব্যাগটি চোখে পড়ে এলাকার বাসিন্দাদের। প্রথমটায় তাঁরা ভেবেছিলেন আবর্জনার সঙ্গেই ফেলে দেওয়া হয়েছে ট্রলি ব্যাগটিও। কেউ গুরুত্ব দেননি খুব একটা। তবে মঙ্গলবার সকালে এক পেপার বিক্রেতার নজরে এলে, তিনি স্থানীয় এক বাসিন্দাকে জানান। এরপর ঘটনাস্থলে যায় বাগুইআটি থানার পুলিশ। ট্রলি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। আর ব্যাগটি খুলতেই দেখা যায়, ভিতরে রয়েছে মৃতদেহ। এক যুবতীর দেহ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। পরণে সালোয়ার কামিজ, খোলা চুল ওই যুবতীর মুখ বেঁধে দেওয়া হয়েছে ব্রাউন টেপ দিয়ে। খুন করে যে দেহ লোপাট করার চেষ্টা হয়েছে। সেই ঘটনার পর এবার ফুটব্রিজ থেকে উদ্ধার হল দেহ।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা