AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nagrakata News: চোরাচালানের অভিযোগে গ্রেফতার স্কুল শিক্ষক, বাড়ি থেকে মিলল ব্রাউন সুগার-জালনোট

Nagrakata Teacher Arrested: ধৃত স্কুল শিক্ষকের নাম রঞ্জিত কুমার শিকদার। নাগরাকাটা এলাকার একটি জুনিয়র হাইস্কুলের শিক্ষক তিনি। দীর্ঘদিন ধরে নাগরাকাটার নন্দু মোড় এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন রঞ্জিত। বুধবার মধ্যরাতে নন্দু মোড় এলাকায় অভিযান চালায় নাগরাকাটা পুলিশ ও এসএসবি-র যৌথ বাহিনী।

Nagrakata News: চোরাচালানের অভিযোগে গ্রেফতার স্কুল শিক্ষক, বাড়ি থেকে মিলল ব্রাউন সুগার-জালনোট
গ্রেফতার শিক্ষকImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 20, 2026 | 7:18 PM
Share

নাগরাকাটা: মাদক চোরাচালানের অভিযোগে গ্রেফতার স্কুল শিক্ষক (School Teacher Arrested)। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে নাগরাকাটায় (Nagrakata) ওই শিক্ষকের বাড়িতে যৌথভাবে তল্লাশি অভিযান চালায় নাগরাকাটা থানার পুলিশ ও এসএসবি (SSB)। উদ্ধার হয় প্রচুর ব্রাউন সুগার ও জাল নোট। এরপরই ওই শিক্ষককে (Nagrakata Teacher Arrested) গ্রেফতার করা হয়। শিক্ষকের পাশাপাশি তাঁর সহযোগী আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

ব্রাউন সুগার ও জালনোট উদ্ধার

ধৃত স্কুল শিক্ষকের নাম রঞ্জিত কুমার শিকদার। নাগরাকাটা এলাকার একটি জুনিয়র হাইস্কুলের শিক্ষক তিনি। দীর্ঘদিন ধরে নাগরাকাটার নন্দু মোড় এলাকায় একটি ভাড়া বাড়িতে থাকতেন রঞ্জিত। বুধবার মধ্যরাতে নন্দু মোড় এলাকায় অভিযান চালায় নাগরাকাটা পুলিশ ও এসএসবি-র যৌথ বাহিনী। স্নিফার ডগও ব্যবহার করা হয়। বেশ কিছুক্ষণ তল্লাশির পর নাগরাকাটার বাড়ি থেকে ৮ লক্ষ ৪৯ হাজার টাকা উদ্ধার হয়। যার মধ্যে কিছু জালনোটও ছিল। পাশাপাশি উদ্ধার হয় প্রায় ৬৭ গ্রাম ব্রাউন সুগার। ঘটনায় অভিযুক্ত শিক্ষকের সহযোগী বিরাজ মাহাতকেও গ্রেফতার করা হয়েছে। বিরাজের বাড়ি কোচবিহার জেলার পুন্ডিবাড়ি এলাকায়।

চোরাচালানের বিরুদ্ধে অভিযান

ডুয়ার্সজুড়ে মাদক চোরাচালানের বিরুদ্ধে লাগাতার অভিযান চালাচ্ছে পুলিশ। ভূটান ও নেপাল সীমান্ত থাকার কারণে ভূটান থেকে প্রচুর ব্রাউন সুগার ডুয়ার্স চত্বরে ঢুকে পড়ে। বুধবার চোরাচালানের অভিযোগ উঠেছে, এই ঘটনায় ভূটান ও পার্শ্ববর্তী রাজ্যের চোলাচালানকারীরা যুক্ত থাকতে পারেন বলে মনে করছে পুলিশ। সূত্রের খবর, মালদহে কর্মরত থাকাকালীনও রঞ্জিত কুমার শিকদার একবার গ্রেফতার হয়েছিলেন। কী কারণে গ্রেফতার হয়েছিলেন, তা জানা যায়নি। ডুয়ার্সের ঘটনায় শিক্ষকের ভূমিকা কী, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় আরও কোনও চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

Follow Us