AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...

খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর…

Rony Chowdhury

| Edited By: সঞ্জয় পাইকার

Updated on: Sep 02, 2026 | 4:30 PM

Share

খাবারের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে চা-বাগানের ভিতরে থাকা সেচের জলের ট্যাঙ্কে পড়ে গেল শাবক-সহ একটি মা হাতি। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আলিপুরদুয়ারের কুমারগ্রাম চা-বাগান এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত প্রায় ১টা নাগাদ বক্সা ব্যাঘ্র প্রকল্পের কুমারগ্রাম রেঞ্জের জঙ্গল থেকে একদল হাতি খাবারের সন্ধানে বেরিয়ে আসে। এরপর চা-বাগানের ভিতর দিয়ে যাতায়াতের সময় বাগানের মাঝখানে থাকা সেচের জলের একটি ট্যাঙ্কে শাবক-সহ ওই মা হাতি পড়ে যায়। খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে পৌঁছন বক্সা ব্যাঘ্র প্রকল্পের কুমারগ্রাম রেঞ্জের বনকর্মীরা। পাশাপাশি পুলিশ এবং চা-বাগান কর্তৃপক্ষের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছন। সকাল প্রায় ৬টা থেকে শুরু হয় উদ্ধারকাজ। শাবক-সহ মা হাতি জলের ট্যাঙ্কে পড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। হাতিটিকে দেখতে সকাল থেকেই বহু মানুষ সেখানে জড়ো হন। হাতিটিকে উদ্ধার করতে জেসিবি আনা হয়।

খাবারের সন্ধানে জঙ্গল থেকে বেরিয়ে চা-বাগানের ভিতরে থাকা সেচের জলের ট্যাঙ্কে পড়ে গেল শাবক-সহ একটি মা হাতি। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আলিপুরদুয়ারের কুমারগ্রাম চা-বাগান এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল রাত প্রায় ১টা নাগাদ বক্সা ব্যাঘ্র প্রকল্পের কুমারগ্রাম রেঞ্জের জঙ্গল থেকে একদল হাতি খাবারের সন্ধানে বেরিয়ে আসে। এরপর চা-বাগানের ভিতর দিয়ে যাতায়াতের সময় বাগানের মাঝখানে থাকা সেচের জলের একটি ট্যাঙ্কে শাবক-সহ ওই মা হাতি পড়ে যায়।

খবর পেয়ে সকালেই ঘটনাস্থলে পৌঁছন বক্সা ব্যাঘ্র প্রকল্পের কুমারগ্রাম রেঞ্জের বনকর্মীরা। পাশাপাশি পুলিশ এবং চা-বাগান কর্তৃপক্ষের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছন। সকাল প্রায় ৬টা থেকে শুরু হয় উদ্ধারকাজ। শাবক-সহ মা হাতি জলের ট্যাঙ্কে পড়ে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। হাতিটিকে দেখতে সকাল থেকেই বহু মানুষ সেখানে জড়ো হন। হাতিটিকে উদ্ধার করতে জেসিবি আনা হয়।

Follow Us