AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Railways: ব্যাগে মদের বোতল নিয়ে কি ট্রেনে ওঠা যায়?

Train Rules on Alcohol: যদি কোনও যাত্রী ব্যাগে করে মদের বোতল নিয়ে যান এবং সেই বোতলের সিল খোলা থাকে, তাহলে ওই ব্যক্তি মদ্যপান না করলেও, চরম শাস্তির মুখে পড়তে পারেন। রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা রেল পুলিশ পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করতে পরে।

Indian Railways: ব্যাগে মদের বোতল নিয়ে কি ট্রেনে ওঠা যায়?
প্রতীকী চিত্র।Image Credit: Gemini AI
| Updated on: Aug 20, 2026 | 7:20 PM
Share

নয়া দিল্লি: ট্রেনে সফর করার সময় একাধিক নিয়ম থাকে, যা মানতে হয় যাত্রীদের। তবে বহু এমন নিয়মও আছে, যা সম্পর্কে অনেক যাত্রীরা জানেন না। এই যেমন, ট্রেনে কি মদের বোতল নিয়ে যাওয়া যায়? জানলে অবাক হবেন, ট্রেনে মদ নিয়ে যাওয়া যায় কি না, তা ভারতীয় রেলওয়ের উপরে নির্ভর করে না।

আপনি ট্রেনে কোথা থেকে যাত্রা শুরু করছেন এবং কোথায় যাত্রা শেষ হচ্ছে, তার উপরে নির্ভর করছে আপনি মদ নিয়ে যেতে পারবেন কি না। প্রত্যেক রাজ্যেই মদ নিয়ে আলাদা আলাদা নিয়ম থাকে। যেমন বিহার, গুজরাট ড্রাই স্টেট। এখানে মদ সম্পূর্ণ নিষিদ্ধ। তাই এই রাজ্যে মদ নিষিদ্ধ।

কত বোতল মদ নিয়ে যাওয়া যায়?

রাজ্য ভেদে ট্রেনে মদ বহন করার নিয়মও আলাদা হয়। অনেক রাজ্য়ে নির্দিষ্ট পরিমাণে সিল করা অ্যালকোহল বা মদ নিয়ে যেতে দেয়। সেখানেই অনেক রাজ্য কোনওভাবে মদ বহন করা অ্যালাও করে না। তাই মদের বোতল নিয়ে ট্রেনে ওঠার আগে, রুট অনুযায়ী সেই সমস্ত রাজ্যের আবগারি নিয়ম জেনে রাখা উচিত।

ট্রেনে কি মদ্যপান করা যায়?

যদি কোনও যাত্রী ট্রেনে মদ্যপান করেন, অশান্তি করেন বা অন্য যাত্রীদের বিরক্ত করেন, তাহলে রেলওয়ের আইন অনুযায়ী শাস্তি পেতে হবে। ভারতীয় রেলওয়ে ১৯৮৯-র ১৪৫ ধারা অনুযায়ী, ছয় মাসের জেল এবং ৫০০ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় শাস্তিই হতে পারে।

যদি কোনও যাত্রী ব্যাগে করে মদের বোতল নিয়ে যান এবং সেই বোতলের সিল খোলা থাকে, তাহলে ওই ব্যক্তি মদ্যপান না করলেও, চরম শাস্তির মুখে পড়তে পারেন। রেলওয়ে প্রোটেকশন ফোর্স বা রেল পুলিশ পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করতে পরে। তাই ট্রেনে সিল খোলা বোতল না নিয়ে যাওয়াই শ্রেয়।

Follow Us