AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BJP Polling Agents: ভোট মিটতেই উত্তেজনা আউশগ্রামে, বুথে বুথে বিজেপির পোলিং এজেন্ট ‘আটকে’ শুনেই গেলেন প্রার্থী, তারপর…

Ausgram Booth Tension After Voting: বিজেপির দাবি, ভোট শেষ হওয়ার পর বুথ থেকে বেরোলেই তাঁদের দেখে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হচ্ছিল। ফলে অন্তত ছ'টি বুথে বিজেপির পোলিং এজেন্টরা ভিতরেই আটকে পড়েন। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন আউশগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী কলিতা মাজি। তাঁর অভিযোগ, প্রথমে তাঁর ছেলে সেখানে গেলে তাঁকেও লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। বিজেপি প্রার্থী বলেন, তাঁর ছেলে ও একাধিক বিজেপি কর্মীকে মারধর করা হয়।

BJP Polling Agents: ভোট মিটতেই উত্তেজনা আউশগ্রামে, বুথে বুথে বিজেপির পোলিং এজেন্ট 'আটকে' শুনেই গেলেন প্রার্থী, তারপর...
বুথে পৌঁছে গেলেন বিজেপি প্রার্থী কলিতা মাজিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Apr 29, 2026 | 11:52 PM
Share

আউশগ্রাম: ভোট শেষ হতেই উত্তেজনা পূর্ব বর্ধমানের আউশগ্রামে। বিজেপির অভিযোগ, তৃণমূলের হুমকির জেরে ভোট শেষে কয়েকটি বুথে আটকে পড়েন তাদের এজেন্টরা। শেষপর্যন্ত তাঁদের আনতে বৃষ্টির মধ্যেই বুথে পৌঁছে যান পদ্ম শিবিরের প্রার্থী। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিজেপির কর্মীদের মারধরও করেছেন বলে অভিযোগ আউশগ্রামের বিজেপি প্রার্থী কলিতা মাজির। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বুধবার বাংলার ১৪২টি আসনে ভোট শান্তিপূর্ণ হয়েছে। ভোটগ্রহণ পর্ব মিটে যাওয়ার পর আউশগ্রামে উত্তেজনা ছড়াল বিজেপির পোলিং এজেন্টদের আটকে পড়ার অভিযোগকে ঘিরে। অভিযোগ, শাসকদলের হুমকির জেরে গুসকরা পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের একাধিক বুথে এজেন্টরা বাইরে বের হতে পারেননি।

বিজেপির দাবি, ভোট শেষ হওয়ার পর বুথ থেকে বেরোলেই তাঁদের দেখে নেওয়া হবে বলে হুমকি দেওয়া হচ্ছিল। ফলে অন্তত ছ’টি বুথে বিজেপির পোলিং এজেন্টরা ভিতরেই আটকে পড়েন। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন আউশগ্রাম বিধানসভার বিজেপি প্রার্থী কলিতা মাজি। তাঁর অভিযোগ, প্রথমে তাঁর ছেলে সেখানে গেলে তাঁকেও লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। বিজেপি প্রার্থী বলেন, তাঁর ছেলে ও একাধিক বিজেপি কর্মীকে মারধর করা হয়। এরপর প্রবল বৃষ্টির মধ্যেই রাতে নিজে বুথে বুথে ঘুরে পোলিং এজেন্টদের নিরাপদে বাইরে বের করে আনেন তিনি। পরে ওই এজেন্টদের নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়া হয়। বিজেপি প্রার্থী কলিতা মাজি বলেন, “ভয়ে আমাদের এজেন্টরা বুথের বাইরে বের হতে পারেননি। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসব করছে।”

কী বলছে তৃণমূল?

যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের শাসকদলের পোলিং এজেন্ট উৎপল লাহার দাবি, হুমকির কোনও ঘটনা ঘটেনি। তাঁর বক্তব্য, “সকাল থেকে ভোটগ্রহণ শেষ হওয়া পর্যন্ত কোনও অশান্তি হয়নি এলাকায়। বিজেপি প্রার্থী ইচ্ছাকৃতভাবে ভুয়ো অভিযোগ করছেন।” তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়ায়। এলাকায় অবশ্য মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?