AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ED Raid in West Bengal: নববর্ষের সকালে ‘অ্যাকশনে’ ইডি! রাজ্যের ৮টি জায়গায় চলল তল্লাশি

ED Raid in West Bengal: অবশ্য, ইডির এই আন্তর্জাতিক যোগসাজোশের ব্যাপারে কার্যত সিলমোহর দিয়েছে কলকাতা পুলিশও। সম্প্রতি ভবানিপুর থানা তরফে ভুয়ো পাসপোর্ট মামলায় একটি চার্জশিট জমা দেওয়া হয়েছে।

ED Raid in West Bengal: নববর্ষের সকালে 'অ্যাকশনে' ইডি! রাজ্যের ৮টি জায়গায় চলল তল্লাশি
প্রতীকী ছবিImage Credit: ফাইল চিত্র
| Edited By: | Updated on: Apr 15, 2025 | 11:58 AM
Share

কলকাতা: পয়লা বৈশাখে ‘অ্যাকশনে’ নামল ইডি। যখন গোটা রাজ্যবাসী ব্যস্ত নববর্ষ উদযাপনে, সেই উৎসবের আবহেই জালিয়াতদের টিঁকি খুঁজতে মাঠে নেমে পড়ল তারা। ভবানিপুর থানায় দায়ের হওয়া পাসপোর্ট জালিয়াতি মামলায় ফের একবার তল্লাশি অভিযানে তদন্তকারীরা।

ইডি সূত্রে খবর, মঙ্গলবার সাতসকালে বিরাটি, বেকবাগান-সহ কলকাতা তথা রাজ্যের মোট ৮টি জায়গায় কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে তল্লাশি অভিযানে নামে তারা। কীভাবে রাজ্য জুড়ে হুড়মুড়িয়ে ছড়িয়ে পড়ছে ভুয়ো পাসপোর্ট? কারাই বা ছড়াচ্ছে, সেই সব খতিয়ে দেখতে অ্যাকশনে নেমেছে তারা। সূত্রের খবর, এই ভুয়ো পাসপোর্ট মামলায় আন্তর্জাতিক যোগসাজোশ রয়েছে বলেও মনে করছেন কেন্দ্রীয় তদন্তকারীরা। পাশাপাশি, বেশ কিছু নথির খবর পেয়েছে তারা, যা খুঁজে বের করতেই রাজ্যের অলিতেগলিতে বেড়েছে ইডি আধিকারিকদের হাঁটাচলা।

অবশ্য, ইডির এই আন্তর্জাতিক যোগসাজোশের ব্যাপারে কার্যত সিলমোহর দিয়েছে কলকাতা পুলিশও। সম্প্রতি ভবানিপুর থানা তরফে ভুয়ো পাসপোর্ট মামলায় একটি চার্জশিট জমা দেওয়া হয়েছে। সেই চার্জশিটেই বলা হয়েছিল, এই গোটা চক্রের সঙ্গে যুক্ত অভিযুক্তদের একটা বড় অংশ বাংলাদেশের নাগরিক। এবার সেই এজেন্টদের খুঁজে পেতেই ময়দানে ইডি।

প্রসঙ্গত, গতবছর সর্বপ্রথম কলকাতা পুলিশের উদ্য়োগেই ভবানিপুর থানায় দায়ের করা হয় একটি পাসপোর্ট জালিয়াতি মামলা। এখান থেকেই শুরু এই বৃহত্তর চক্রান্তের একটা একটা করে খোসা ছাড়ানো। পরবর্তীতে এই মামলার তদন্তভার কলকাতা পুলিশের পাশাপাশি চলে যায় ইডির কাঁধে। মূলত, ভুয়ো পাসপোর্টের মাধ্যমে চলা আর্থিক জালিয়াতির মামলাগুলির তদন্তভার পায় তারা।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন