AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bratya Basu Exclusive: শিক্ষা দুর্নীতি নিয়ে সিনেমা বানাবেন ব্রাত্য? কী বললেন শিক্ষামন্ত্রী

Bratya Basu: কলকাতা হাইকোর্টের রায়ই শেষ পর্যন্ত বহাল রেখেছে সুপ্রিমো কোর্ট। বাতিলই হয়ে গিয়েছে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি। তা নিয়েই ছাব্বিশের ভোটের আগে টগবগিয়ে ফুটছে বঙ্গ রাজনীতির আঙিনা।

Bratya Basu Exclusive: শিক্ষা দুর্নীতি নিয়ে সিনেমা বানাবেন ব্রাত্য? কী বললেন শিক্ষামন্ত্রী
কী বলছেন শিক্ষামন্ত্রী? Image Credit: TV 9 Bangla GFX
| Edited By: | Updated on: Apr 12, 2025 | 3:12 PM
Share

কলকাতা: তিনি শুধু রাজনীতিক বা মন্ত্রী নন! একাধারে তিনি অভিনেতা, চলচ্চিত্রকার, নাট্যকারও বটে। বাংলার সাংস্কৃতিক জগতেও তাঁর ছাপ দীর্ঘদিনের। সমাদর রয়েছে বুদ্ধিজীবী মহলেও। তাঁর লেখা ‘উইঙ্কল টুইঙ্কল’ থেকে হালের তাঁর পরিচালিত ‘হুব্বা’, আম নাগরিক মহলের পাশাপাশি শোরগোল ফেলেছে বিনোদন, রাজনীতির পাড়াতেও। কিন্তু এবার কী নিয়োগ দুর্নীতি নিয়ে সিনেমা বানাবেন পরিচালক ব্রাত্য বসু? TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এ নিয়ে মুখ খুলতে দেখা গেল তাঁকে। 

ছবি কি তাহলে তৈরি করছেন? ব্রাত্য বলছেন, এখনও এই কেস থেকে তেমন কোনও রসদ তাঁর হাতে আসেনি যা দিয়ে সিনেমা বানানো যেতে পারে। TV9 বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারেই অকপটে বললেন, “কোনও থ্রিলার নেই! খুবই রগরগে মেলোড্রামা। এর মধ্যে নানারকমের এলিমেন্ট আছে। তবে আমি যে ধরনের সিনেমা বানাতে চাই তার এলিমেন্ট আমি অন্তত পাইনি।” তবে এখনও যে মনে শিক্ষকতার ইচ্ছা রয়েছে তাও শোনা গেল শিক্ষামন্ত্রীর গলায়। বললেন, “কেউ যদি অভিনয় বা থিয়েটারের উপর ক্লাস নিতে ডাকে তাহলে আমার করানোর ইচ্ছা আছে।”  

প্রসঙ্গত, এর আগে টিভি নাইন বাংলার সঙ্গে একান্ত আলাপচারিতায় ব্রাত্য নিজের সিনেমা তৈরির কৌশল প্রসঙ্গে বলতে গিয়ে স্পষ্ট বলেছিলেন, সিনেমা বানানোর সময় তিনি নিজেকে দর্শকের আসনে বসিয়ে দেখেন। সেই মতো সিনেমা বানান। ব্যাপম কেলঙ্কারি, বিহারের পশুখাদ্য কেলেঙ্কারি নাকি বাংলার শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগ? কোনটা নিয়ে ছবি বানাতে চাইবেন তিনি। সেই সময়ই তাঁকে প্রশ্ন করা হয়েছিল। উত্তরে শুধু বলেছিলেন, “তিনটের মধ্যেই যথেষ্ট এন্টারটেইনিং এলিমেন্ট আছে। আমাকে রিসার্চ করে দেখতে হবে, কোনটা বেশি এন্টারটেইনিং। যেটা মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য মনে হবে, আমি সেটা করব।”

প্রসঙ্গত, কলকাতা হাইকোর্টের রায়ই শেষ পর্যন্ত বহাল রেখেছে সুপ্রিম কোর্ট। বাতিলই হয়ে গিয়েছে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি। তা নিয়েই ছাব্বিশের ভোটের আগে টগবগিয়ে ফুটছে বঙ্গ রাজনীতির আঙিনা। তোলপাড় চলছে জাতীয় রাজনীতির ময়দানেও। দোষ কার, ভুল কার, দায়ী কে, প্রশ্ন অনেক! উত্তর পেতে রাস্তায় চাকরিহারারা। চলছে জমায়েত, মিটিং, মিছিল, বিক্ষোভ। কয়েকদিন আগে নেতাজি ইন্ডোরে চাকরিহারাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১১ তারিখ তাঁদের সঙ্গে বিকাশ ভবনে বৈঠক করলেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট বললেন, “যোগ্য ও অযোগ্যদের তালিকা আমাদের আছে।” আইনি পরামর্শের পরেই তা সামনে আনারও ইঙ্গিত দিয়েছেন তিনি।

Follow Us
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
বন্যার নিত্যসঙ্গী ডিঙি, চাহিদা তুঙ্গে ঘাটালে
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
ফ্ল্যাটে হানা দিয়েই থ পুলিশ, দেখে নিন কী কী পাওয়া গেল
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?
নিজের দেশ থেকেই নির্বাসিত, বাংলাদেশ নিয়ে কী বললেন তসলিমা?