AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Deganga: জমি নিয়ে টানাপোড়েন! বছর ষাটের বাবাকে তুলে আছাড় মারল ছেলে

Deganga: স্থানীয় সূত্রে খবর, রক্তাক্ত অবস্থায় ওই বৃ্দ্ধকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এলাকারই গ্রামীণ হাসপাতালে। পাশাপাশি, অভিযুক্ত ছেলে ও বৌমার বিরুদ্ধে দেগঙ্গা থানায় মারধরের লিখিত অভিযোগ করেন আক্রান্ত বাবা।

Deganga: জমি নিয়ে টানাপোড়েন! বছর ষাটের বাবাকে তুলে আছাড় মারল ছেলে
আক্রান্তImage Credit: নিজস্ব চিত্র
| Updated on: Apr 15, 2025 | 10:24 AM
Share

দেগঙ্গা: সম্পত্তি নিয়ে বাবা-ছেলেতে বিবাদ। পরিণাম? বৃদ্ধ বাবাকে তুলে আছাড় মারল ছেলে-বৌমা। দা দিয়ে আঘাত করল কপালেও। শেষমেশ রক্তাক্ত অবস্থায় হাসপাতালে হাজির বৃদ্ধ।

ঘটনা উত্তর ২৪ পরগনার দেগঙ্গা এলাকার মুরারীডাঙ্গার। সেখানে বছর ষাটেকের বৃদ্ধ আহম্মদ আলী মন্ডলের অভিযোগ, তার বড় ছেলে তাকে তুলে আছাড় মেরেছে ও বড় বৌমা দা দিয়ে মাথায় কার্যত ‘কোপ’ বসিয়েছে। কিন্তু কী কারণে ঘরের মধ্য়ে এত অশান্তির সূত্রপাত?

জানা গিয়েছে, জমি নিয়েই যত বিবাদ। বড় ছেলেকে ভাগের জমি দিয়েছে বাবা। কিন্তু তার কাছে তা পর্যাপ্ত নয়। তাই আরও সম্পত্তির দাবি ঘিরেই শুরু হয় বিবাদ। সোমবার সকালে সেই অশান্তির পারদ চড়ে আরও কয়েক ধাপ। তারপর ক্ষেপে গিয়ে বৃদ্ধ বাবার উপর আক্রমণ করে বসে ছেলে। সঙ্গী হয় বৌমাও। এই ঘটনায় বড় ভাইয়ের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছে ছোট ভাইও।

স্থানীয় সূত্রে খবর, রক্তাক্ত অবস্থায় ওই বৃ্দ্ধকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় এলাকারই গ্রামীণ হাসপাতালে। পাশাপাশি, অভিযুক্ত ছেলে ও বৌমার বিরুদ্ধে দেগঙ্গা থানায় মারধরের লিখিত অভিযোগ করেন আক্রান্ত বাবা।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?