এপ্রিলে পুড়বে বাংলা, রাজস্থানের থেকেও বেশি গরম পড়বে এখানে?
West Bengal Weather: গরমের সবে ট্রেলার শুরু। এপ্রিল-মে মাসে তাপপ্রবাহের আশঙ্কা বাংলায়। রাজস্থানের চেয়েও বেশি তাপপ্রবাহের ভয় পশ্চিমাঞ্চলে। দোলেও ছড়ি ঘোরাবে চড়া রোদ। ফেব্রুয়ারিতেই ৩৬ ডিগ্রি সেলসিয়াস পার করে গিয়েছে তাপমাত্রার। কলাইকুণ্ডার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস পার করে গিয়েছে।
গরমের সবে ট্রেলার শুরু। এপ্রিল-মে মাসে তাপপ্রবাহের আশঙ্কা বাংলায়। রাজস্থানের চেয়েও বেশি তাপপ্রবাহের ভয় পশ্চিমাঞ্চলে। দোলেও ছড়ি ঘোরাবে চড়া রোদ। ফেব্রুয়ারিতেই ৩৬ ডিগ্রি সেলসিয়াস পার করে গিয়েছে তাপমাত্রার। কলাইকুণ্ডার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস পার করে গিয়েছে। ৩৫ ডিগ্রির ঘরে ঝাড়গ্রাম, পানাগড়ের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছেছে। ৩৩ ডিগ্রির ঘরে দমদম, সল্টলেকের পারদ। এই মরশুমে প্রথমবার ৩২.৫ ডিগ্রিতে কলকাতার তাপমাত্রা পৌঁছে গিয়েছে। তবে মার্চ জুড়ে প্রবল গরমের আশঙ্কা কম।
