AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

LPG-Aadhar Card: মাসের শুরুতেই বড় ধাক্কা? ১ ডিসেম্বর থেকে বদলাতে পারে এই ৬ নিয়ম

December 1 rule changes: ডিসেম্বরের ২ থেকে ৪ তারিখ পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কের (RBI) মনিটারি পলিসি কমিটির বৈঠক হওয়ার কথা। এই বৈঠকেই রেপো রেট নিয়ে পর্যালোচনা করা হবে। গত অক্টোবর মাসে RBI রেপো রেট ০.২৫ শতাংশ বাড়িয়ে ৫.৫০ শতাংশ করেছিল। এবারও সুদের হার নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকে নজর রয়েছে।

LPG-Aadhar Card: মাসের শুরুতেই বড় ধাক্কা? ১ ডিসেম্বর থেকে বদলাতে পারে এই ৬ নিয়ম
কোন কোন ক্ষেত্রে পরিবর্তন আসতে পারে?Image Credit: Tv9 Bangla
| Updated on: Nov 24, 2026 | 2:56 PM
Share

নয়া দিল্লি: প্রতি মাসের প্রথম দিনেই একাধিক নিয়মে বদল আসে। কখনও তার ফলে সুবিধা পান সাধারণ মানুষ, আবার কখনও বাড়ে খরচের বোঝা। এবার ১ ডিসেম্বর থেকেও একাধিক ক্ষেত্রে নিয়ম বদলের সম্ভাবনা রয়েছে। এসবের মধ্যে রয়েছে SBI ক্রেডিট কার্ডের নিয়ম, রান্নার গ্যাসের দাম, ঋণের সুদের হার এবং আধার সংক্রান্ত পরিষেবা। ফলে মাসের শুরুতেই সাধারণ মানুষের দৈনন্দিন খরচ ও আর্থিক পরিকল্পনায় প্রভাব পড়তে পারে। তাই ১ ডিসেম্বর থেকে কী কী পরিবর্তন হতে পারে, তা জেনে রাখা জরুরি।

১ ডিসেম্বর থেকে SBI ক্রেডিট কার্ডের নিয়মে বদল

SBI ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের জন্য ১ ডিসেম্বর থেকে কয়েকটি লেনদেনে অতিরিক্ত চার্জ লাগতে পারে। নতুন নিয়ম অনুযায়ী, একবারে ৩০ হাজার টাকার বেশি ট্রান্সপোর্ট পেমেন্ট করলে তার উপর ১ শতাংশ চার্জ এবং প্রযোজ্য কর দিতে হবে।

অন্যদিকে, জ্বালানির ক্ষেত্রে কোনও একটি বিলিং সাইকেলে মোট খরচ ৫০ হাজার টাকা ছাড়িয়ে গেলে পুরো জ্বালানির খরচের উপর ১ শতাংশের বেশি অতিরিক্ত চার্জ দিতে হতে পারে। অর্থাৎ, নির্ধারিত সীমার অতিরিক্ত খরচের উপর নয়, বরং পুরো ফুয়েল বিলের উপরই এই চার্জ কার্যকর হবে।

রেপো রেট নিয়ে সিদ্ধান্ত নিতে পারে RBI

ডিসেম্বরের ২ থেকে ৪ তারিখ পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কের (RBI) মনিটারি পলিসি কমিটির বৈঠক হওয়ার কথা। এই বৈঠকেই রেপো রেট নিয়ে পর্যালোচনা করা হবে। গত অক্টোবর মাসে RBI রেপো রেট ০.২৫ শতাংশ বাড়িয়ে ৫.৫০ শতাংশ করেছিল। এবারও সুদের হার নিয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকে নজর রয়েছে।

বাড়তে পারে লোনের EMI

RBI রেপো রেট বাড়ানোর সিদ্ধান্ত নিলে তার প্রভাব পড়তে পারে ব্যাঙ্কের ঋণের সুদের হারে। বিশেষ করে হোম লোন-সহ বিভিন্ন ফ্লোটিং রেটের ঋণে সুদের হার বাড়াতে পারে ব্যাঙ্কগুলি। সেক্ষেত্রে বাড়তে পারে গ্রাহকদের মাসিক EMI। আবার ঋণ পরিশোধের মেয়াদও বাড়তে পারে।

FD-তে বাড়তে পারে সুদের হার

অন্যদিকে, ফিক্সড ডিপোজিট বা FD-তে বিনিয়োগকারীদের জন্য কিছুটা স্বস্তির খবর আসতে পারে। রেপো রেট বাড়লে ব্যাঙ্কগুলি নতুন FD-তে সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে। তবে ঋণ ও FD-র সুদের হার পরিবর্তনের বিষয়টি ব্যাঙ্কগুলির নিজস্ব সিদ্ধান্ত এবং বাজারের পরিস্থিতির উপর নির্ভর করবে।

আধারে ই-মেল আপডেটের নিয়মে বড় সুবিধা

আধার কার্ডে ই-মেল আইডি যুক্ত করা বা পুরনো ই-মেল আইডি আপডেট করার ক্ষেত্রে ৭৫ টাকা লাগছে না আপাতত। এই সুবিধা পাওয়া যাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। তবে তার জন্য আধিকারিক আধার মোবাইল অ্যাপের মাধ্যমে ই-মেল আইডি আপডেট করতে হবে। অর্থাৎ, নতুন ই-মেল আইডি যুক্ত করা বা পুরনোটি পরিবর্তন করার পরিকল্পনা থাকলে ৩১ ডিসেম্বরের মধ্যেই কাজটি সেরে ফেলতে পারেন। এরপর থেকে ফের নির্ধারিত পরিষেবা মূল্য দিতে হতে পারে।

বদলাবে LPG সিলিন্ডারের দাম?

প্রতি মাসের প্রথম দিনেই রান্নার গ্যাসের দাম পর্যালোচনা করে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। সেই নিয়ম মেনেই ১ ডিসেম্বর গার্হস্থ্য ও বাণিজ্যিক LPG সিলিন্ডারের দামে পরিবর্তন হতে পারে। বিশেষ নজর রয়েছে ১৯ কেজির বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামের দিকে। দাম বাড়লে তার প্রভাব পড়তে পারে হোটেল ও রেস্তরাঁর ব্যবসায়।

Follow Us