Zoo News: এবার চিড়িয়াখানায় হতে পারে লায়ন সাফারি, আসছে চিতাও, বড় খবর দিলেন বনমন্ত্রী
Purulia: বুধবার জঙ্গল মহলের প্রস্তাবিত অভয়ারণ্যে পরিদর্শন ছাড়াও পুরুলিয়া শহরের উপকন্ঠে সুরুলিয়া মিনি জু পরিদর্শন করেন। চিড়িয়াখানা পরিদর্শন করার পাশাপাশি সেখানকার পরিকাঠামোর উপর নজর দেন। সেখানেই তিনি জানান আগামী বছরের গোড়ায় জানুয়ারি মাসের ১৮ তারিখ লক্ষ ও ডালিয়া নামে ২টি চিতা পর্যটকদের জন্য ছাড়া হবে।

পুরুলিয়া: শীতের আমেজ শুরু। এবার পিকনিক, ঘুরতে যাওয়া বনভোজন শুরু হবে ধীরে-ধীরে। তার আগেই খুশির খবর। শীতকালে অনেকেই চিড়িয়াখানা ঘুরতে যান। বাড়ির কচি-কাচাদের বাঘ-সিংহ দেখাতে ভালোবাসেন অনেকে। এবার সেই খুশির আমেজ আরও দ্বিগুণ। কারণ, মিনি-জুতে আসতে চলেছে জোড়া চিতা। শুধু তাই নয়, মিনি জুর আয়তন বাড়িয়ে করা হবে চিড়িয়াখানা। হবে লায়ন সাফারি। বুধবার জেলা সফরে এসে এ কথা বললেন রাজ্যের বন মন্ত্রী মনোজ ওঁরাও।
বুধবার জঙ্গল মহলের প্রস্তাবিত অভয়ারণ্যে পরিদর্শন ছাড়াও পুরুলিয়া শহরের উপকন্ঠে সুরুলিয়া মিনি জু পরিদর্শন করেন। চিড়িয়াখানা পরিদর্শন করার পাশাপাশি সেখানকার পরিকাঠামোর উপর নজর দেন। সেখানেই তিনি জানান আগামী বছরের গোড়ায় জানুয়ারি মাসের ১৮ তারিখ লক্ষ ও ডালিয়া নামে ২টি চিতা পর্যটকদের জন্য ছাড়া হবে। বিপুল সংখ্যক পর্যটকদের কথা মাথায় রেখে পূর্ণাঙ্গ চিড়িয়াখানা ছাড়াও লায়ন সাফারি করার জন্য প্রস্তাব পাঠানো হবে।
পুরুলিয়া জেলায় বিপুল সংখ্যক পর্যটকের ভিড় হয়। এই মিনি জুকে চিড়িয়াখানার রূপ দিলে পর্যটকরা আকৃষ্ট হবে। ১৯৯৮সালে ৬.৯হেক্টর জমির ওপরে তৈরি হয় এই মিনি জু। সেই মিনি জুকে ১০ গুন বাড়িয়ে করা হবে চিড়িয়াখানা। তৈরি হবে ওয়াচ টাওয়ার। গতকাল জু পারিদর্শনের সময় উপস্থিত ছিলেন দপ্তরের রাষ্ট্র দিবাকর ঘরামি ছাড়াও দফতরের আধিকারিকরা।
